somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিষণ্নতা কেবলই, তবুও স্বপ্ন...

২১ শে মার্চ, ২০০৬ ভোর ৪:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বড় দুঃসময় চারদিকে। স্পি্লন্টার, অপপ্রচার, দুর্গন্ধ, দূর্নীতি, ধোঁয়ায় বাতাস ভারি। নদীগুলো খটখটে। কানাইলাল নৌকার কাঠগুলো ভেঙে রান্নাঘরের তক্তা বানিয়েছেন। অনেকদিন হয়ে গেল। শফিক কলেজের বিপ্লবী ছাত্রনেতাদের গুলি হজম করতে পারলোনা। পত্রিকার মেজর হেডলাইন হয়ে গিয়েছিল। গোরস্থানের খুব বিষণ্ন একটা জায়গায় এখন ওর কবর। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রির সার্টিফিকেটটা খুব যত্ন করে লেমিনেটেড করে রেখেছে লিটন। কয়েক জোড়া জুতা য় করেও সার্টিফিকেটটা ব্যবহার করতে পারেনি। কুষ্টিয়ার খুব প্রত্যন্ত একটা গ্রামে মুরগীর খামার নিয়ে আছে ও এখন। খুব হঠাৎ হঠাৎ ওর হাতের লেখা হলুদ খাম হাতে আসে। পুরো চিঠি জুড়ে বিষণ্নতার গন্ধ।

আমার ভালবাসারও এখন যাচ্ছেতাই দুর্দিন। বসন্তের ছোঁয়াচ লাগা নাতিশীতোষ্ণ আবহ এখন ঢাকার বাতাসে। একফোঁটা মেঘ নেই আকাশে। জল আর রক্ত ঝরানোর সবটুকু দায়িত্ব এখন তাই আমার। সর্বণ রক্তরণ। মন করে মরণ মরণ। অনিয়মের আর দেখেছো কি হে মানবসমাজ! তোমাদের সবাইকে আমার ছোট্ট কুঠুরিতে নেমন্তন্ন। অনিয়ম দেখার নেমন্তন্ন। এসো প্লিজ সবাই! ভাবছি ঘরের দরজায় শিরোনাম এঁটে দেবার সময় হয়েছে- ্তুএখানে একজন অনিয়ম বাস করে্থ।

সামহয়ার ইন ব্লগে আজই প্রথম লিখছি। আশংকা হচ্ছে শুরুতেই একপাল মানুষের বিরাগভাজন হয়ে যাচ্ছি কিনা। অলরেডি দলা দলা বিষণ্নতা ছড়িয়ে দিয়েছি মনে হচ্ছে। এখন পোস্টমডার্ণ সময়। বিষণ্নতার ভাত নেই। বিষণ্নতা ছিল মডার্ণিস্টদের বাতিক। পোস্টমডার্ণরা হলো জলি মাইন্ডেড। ইন রিয়্যালিটি অর ইন প্রিটেনশান। হোয়াটএভার ইট ইজ। এনিবডি হেয়ার? হেল্প মি শেডিং আউট মাই গ্লুমিনেস? হাঃ হাঃ হাঃ। দ্যাটস পারহ্যাপস নান অব ইওর বিজনেস। দেয়ার ইজ ওনলি ওয়ান হু ক্যান হেল্প মি কিউরিং। এ্যান্ড শি নোজ দ্যাট। আই কল হার ্তুলাভ্থ।

গন্তব্যহীন মানুষের গতি শ্লথ হয়। আমি এখন শ্লথ হয়ে গেছি। শ ্ ল থ। লেখতে বসে ভেবেছিলাম বিষণ্নতার দেয়ালটা চট করে টপকেই স্বপ্ন দেখার গল্প জুড়ে দেয়া যাবে। কিন্তু টের পাচ্ছি বিষণ্নতার চোরাগলিতে একবার ঢুকলে সময়টা কেমন অসীম হয়ে ওঠে...
ঘুমে চোখ চায়না জড়াতে
আজি এই বসন্তের রাতে
সারারাত জেগে জেগে শুনি....
স্পেসিফিক লাইনটা মনে নেই আর। ব্যপারটা হলো সারারাত জেগে ঘাই হরিণীর ডাক শোনা। জীবনানন্দের ্তুক্যাম্পে্থ কবিতার লাইন। সুন্দর কবিতা। আমিও এখন সারারাত জেগে এক দুরগামী ঘাই হরিণীর কস্তুরির ঘ্রাণ শুঁকি। অস্থির হয়ে শুঁকি। প্রতিদিনই টের পাই এরকম আরো অনেক লাইন জীবনানন্দ স্রেফ আমার জন্যেই গেঁথেছিলেন। আমার শিরায় শিরায় বিষণ্নতা ঢেলে দেওয়ার কিছু দায় অতি অবশ্য জীবনানন্দেরও আছে। দায় আছে সাহিত্যিক মামুন হুসাইনেরও। ঠিক মতো দায়গুলো ভাগ করে দিলে আমিই বরং বেঁচে যাবো মনে হচ্ছে। হাঃ হাঃ হাঃ।

ব্লগে কমেন্ট লেখার একটা ব্যপার আছে। যা লিখেছি তাতে কি ধরণের কমেন্ট জুটবে (যদি আদৌ জোটে) অাঁচ করতে পারছি কিছুটা। ্তুআঁতলামির আর জায়গা পায়নি!্থ হাঃ হাঃ হাঃ। লেখাটাকে লম্বা করছিনা তাই আর। শুধু শেষ বেলায় একটা কথা- স্বপ্ন দেখুন! নো ম্যাটার হয়্যার ইউ আর। ড্রিম প্লিজ সিটিং ইভ্ন ইন বুশফায়ার।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০০৬ বিকাল ৪:২৪
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্ষমতা আসলে কত দিনের?

লিখেছেন জুয়েল তাজিম, ২৩ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৬

একটি ১২ ঘণ্টার প্যারোল, একটি শেষ বিদায় এবং ক্ষমতার অনিত্যতার নির্মম শিক্ষা

“পুলিশ ভাই, আমাকে তো এখনই নিয়ে যাবেন, আমি দুই মিনিট ফ্যামিলির সঙ্গে কথা বলি?”

কারাগার থেকে বের হওয়ার সময় ডা.... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

নিদারাবাদ থেকে মাছুয়াপাড়া

লিখেছেন হাসান মাহবুব, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৫৫

আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

×