somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ছাত্রী রানু

০২ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(১)
আমার ছাত্রী আমায় জিজ্ঞেস করল স্যার আপনার কি কোন গার্লফ্রেন্ড আছে?

আমি লজ্জা পেয়ে আশেপাশে দেখে নিলাম। কারণ ওর বাবা মা যদি শুনে ফেলে তাহলে তো আমরাই বদনাম হবে। বলবে লুচিপুচি!

আমি বললাম, এসব বাদ দাও। ঠিক মত অংক কর। গত পরিক্ষায় ২০ এ পাঁচ পেয়েছো! এবার ভাল না করলে হবে না।


মেয়েটি অলস ভঙ্গিতে লেখে যাচ্ছে। দেখে মনে হচ্ছে আমার উপর চরম বিরক্ত। আর মাঝে মাঝে এমন ভাবে চুল চুলকিয়ে যাচ্ছে, যা দেখে আমারই বিরক্তি লাগছে।

ও হ্যা, বলা হয়নি মেয়েটার নাম রানু। ও ক্লাস সিক্সএ পড়ে।


ওর পড়া শেষ হয়ে গেলে, যখন আমি উঠতে যাব, ও বলল,
স্যার আপনার গার্লফ্রেন্ড আছে কি বললেন না?

আমি তখন, বললাম নেই। এবার আসি।

ও তখন হেসে হেসে বলল, স্যার জানেন আমাদের স্কুলে ক্লাস ফাইভের একটা ছেলের বিচার হয়েছে। ছেলেটার একটা গার্লফ্রেন্ড ( দুজনেই ৫ এ পড়ত)। আর তাকে একটা মোবাইল কিনে দিয়েছে। বাড়িতে ধরা খেয়েছে। এর পরে এটা স্কুলে জানাজানি এবং হাসাহাসি আর অভিভাবকের গসিবে পরিনিত হয়েছে।

আমি চুপ করে কেবল হ্যা হয়ে রইলাম! ক্লাস ৫ এর বাচ্চা তার গার্লফেন্ডকে মোবাইল কিনে দিয়েছে? অথচ তখন বোধহয় আমার দামি কোন মোবাইল ছিল না। ( মনে নাই)


(২)

একদিন আমি ভার্সিটিতে বসে আছি চুপ-চাপ। হঠাৎ একটা ফোন এল। আমি ধরলে একটা বাচ্চা মেয়ের গলা শুনতে পেলাম।  চটাস চটাস করে কথা বলছে। আর একটু ন্যাকামি ন্যাকামি। মেয়েটি আমার বন্ধু হতে চায়। আমার নাম + আরও অন্য কিছুও জানে। কিন্তু আমি কোনভাবেই চিনতে পারছিলাম না।

তো সেদিন পড়াতে যেয়ে জানতে পারলাম, রানু আমার নাম্বর তার একটা বান্ধবিকে দিয়েছে যে প্রেম করতে চায়!!

ক্লাস সিক্সের মেয়ে? আর আমি তখন ৩য় বর্ষে!!


ঔষদ শিশুদের নাগালের বাইরে রাখুন
মোবাইল/ ফেসবুক/ ইন্টারনেট শিশুদের নাগালের বাইরে রাখুন।
১৮ হওয়ার আগে খোঁজ খবর রাখুন,
আপনার সন্তান ভাল থাকুক, পরিচ্ছন্ন থাকুক।


(সত্য ঘটে যাওয়া ঘটনা, কেবল রানু নামটা মিথ্যে।)
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
১৮টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লিখেছেন শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯



লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..

২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×