somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চ্যাপা শুঁটকির কয়েক পদ

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘরে কি বাইরে সব জায়গায় ভর্তার কদর রয়েছে। ভর্তার আবেদন বাসা-বাড়ি থেকে রেস্টুরেন্ট সব জায়গায় আছে। আর এটি যদি হয় শুটকির ভর্তা তাহলেতো কথাই নেই। নানা রকম খাবারের পাশে শুঁটির ভর্তা রেখে দিলে তার দিকে সবারেই একবার চোখ পড়ে। অনেকে আবার পোলাও-মাংসের চেয়ে শুঁটকি ভর্তাই বেশি পছন্দ করেন।
[img|https://s3.amazonaws.com/somewherein/assets/images/thumbs/itworld_1380563129_1-chepta_sutki.jpg

বিস্তারিত:
Click This Link

শুঁটকি প্রিয় পাঠকদের জন্য বাংলামেইলে আজকের আয়োজনে রইলো চ্যাপা শুটকির কয়েকটি পদ। পছন্দমতো রেসিপিটি একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন।

চ্যাপা শুঁটকির ভর্তা
উপকরণ: চ্যাপা শুঁটকি ৫ থেকে ৬টি, পিঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি মাঝারো সাইজের ১টি, কাঁচা মরিচ ১০টি অথবা ঝাল কী কতটুকু খাবেন সে অনুযায়ী, লবণ ও সরিষার তেল পরিমাণ মতো।

প্রস্তুত প্রণালী: প্রথমে শুঁটকি একটু গরমপানিতে ডুবিয়ে নিন, এরপর ঠাণ্ডা পানিতে ভালোমতো ধুয়ে নিন। এরপর কড়াইতে অল্প তেল দিয়ে পিঁয়াজ, রসুন, কাঁচামরিচ ও পরিমাণমতো লবণ দিয়ে টেলে নিন। এবার পিঁয়াজ রসুন একটু লাল হয়ে এল তাতে শুঁটকি ছেড়ে দিয়ে ভেজে নিন।

এবার মিশ্রণটি চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে হাতে চটকে অথবা শীল পাটায় বেঁটে নিলেই হয়ে যাবে আপনার পছন্দের শুঁটকি ভর্তা।

চ্যাপা শুঁটকি ভুনা
উপকরণ: শুঁটকি ৫ থেকে ৬টি, পিঁয়াজ কুচি এক কাপ, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, হলুদ হাফ চা চামচ, মরিচ গুড়া ১ চা চামচ, ধনিয়া গুড়া হাফ চা মাচমের কম (এটি না দিলেও চলবে), ধনেপাতা কুচি, লবণ পরিমাণ মতো, তেল (সরিষা অথবা সয়াবিন)।

প্রস্তুত প্রণালী: প্রথমে শুঁটকি ভালো করে ধুয়ে নিন। এবার চুলায় কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিন। তেল গরম হয়ে এলে তাতে পিঁয়াজ কুচি ছেড়ে সামান্য লাল করে ভেজে নিন। এবার পিঁয়াজের মধ্যে আদা রসুন বাটা, ধনিয়া গুড়া, লবণ ও সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন। মশলা কষানো হয়ে গেলে তাতে শুঁটকি দিন। শুঁটি হাল্কা পানি দিয়ে ভালো করে কষিয়ে এবার ১ কাপ পানি দিয়ে ঢেকে দিন। মাঝে একবার ঢাকনা তুলে একটু নেড়ে দিন। পানি শুকিয়ে মাখামাখা হয়ে গেলে চুলা থেকে নামানোর একটু আগে ধনেপাতা কুচি দিন। হয়ে গেলো শুঁটকির ভুনা।

শুঁটকির তরকারি
উপকরণ: শুঁটকি ৩ থেকে ৪ টি, তরকারি জন্য আপনি বেছে নিতে পারেন মুলা, বেগুন, আলু, টমেটো,পটলকে; আদা রসুন বাটা, সয়াবিন তেল, লবণ, পিঁয়াজ কুচি, ধনেপাতা কুচি।

প্রস্তুত প্রণালী: প্রথমে সবজিগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে নিন। এবার শুঁটকি ভালো করে ধুয়ে নিন। এবার একটি কড়াই অথবা পাতিল চুলায় বসিয়ে তাতে তেল দিন। তেল গরম হয়ে এলে তাতে পিঁয়াজ ভেজে নিন। এরপর ভাজা পিঁয়াজে আদা-রসুন বাটা, হলুদ মরিচ গুড়া ও লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার তাতে শুঁটকি দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিন। মশলাসহ শুঁটকি কষানো হয়ে গেলে তাতে সবজি ছেড়ে দিন। অল্প পানিতে প্রথমে সবজিগুলো কষিয়ে নিন। এরপর সবজি সেদ্ধ হওয়ার জন্য ২/৩ কাপ পানি দিয়ে ঢেকে দিন। ঝাল বেশি খেতে চাইলে কয়েকটা কাচামরিচ ফালি করে দিতে পারেন। সব শেষে ঝাল ও লবণ ঠিক আছে কি না এবং সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নিন। সবজি সেদ্ধ না হলে আরেকবার একটু পানি দিয়ে ঢেকে দিতে পারেন। নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন তরকারি আরেকটু চুলায় রেখে নামিয়ে নিন।

সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×