নিঃশেষ হোক রাজাকার
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি বাঙ্গালী নই ভ্রান্ত
আমি সেইদিন হব শান্ত
যবে ঘৃণ্যখুনীরা মাথা নত করে
ঝুলবে ফাঁসিতে জ্যান্ত।।
আমি টগবগে নই ক্লান্ত
আমি হব না হব না শান্ত
যতদিন না পিশাচগুলো’র
জানগুলা হবে ক্ষান্ত ।।
মুখ বুঁজেছিনু শতশত দিন
মনেপ্রাণে (হয়ে) অ-শান্ত
বুড়োখোকাদের মনগড়া সব
ইতিহাসে উদ্ভ্রান্ত।।
সত্যের কল বাতাসে নড়ে
শেখাতে হয় না বলে
আজ দেখ ঐ সত্যের জয়
জনমানুষের ঢলে।
সফেদ দাঁড়িতে রঙ মাখিয়ে
ঐ পিশাচ দেখায় ঈমাণ
তবে জেনে রাখ বোকা নই -
মোরা ‘বাঙ্গালী’ ‘শান্ত’ ‘ধীমান’।
স্পষ্ট মোরা – ধর্মেই আছে
“হুব্বুল ওয়াতান মীনা’ল ঈমান”
লেবাছে ধর্ম অন্তরে তোরা
সাক্ষাৎ শয়তান।
বিকৃত সব ইতিহাস গিলে
শৈশব হয়েছে পার
অতসব করে লাভ হয়নি
চিনি মোরা রাজাকার।।
পারবেনা কেউ থামাতে আজকে
জনতার চিৎকার
ফাঁসির কাষ্ঠে ঝুলাও ঝুলাও
আর নয় হাহাকার
এক প্রজন্ম পারেনি পারবে
পরেরটা এইবার
নিঃশেষ হোক ঝুলুক ফাঁসিতে
নরপশু রাজাকার ।।
আমি বাঙ্গালী নই ভ্রান্ত
আমি সেইদিন হব শান্ত
যবে ঘৃণ্যখুনীরা মাথা নত করে
ঝুলবে ফাঁসিতে জ্যান্ত।।
—- দিপু, ফেব্রুয়ারী ০৯, ২০১৩, টরণ্টো, কানাডা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে...
...বাকিটুকু পড়ুন