এই পথ যদি না শেষ হয়...তবে কেমন হতো তুমি বলো তো??...
দৈনন্দিন ব্যস্ত এই শহুরে যান্ত্রিক জীবনে মাঝে মাঝে কিছু মুহূর্ত আসে যখন কিনা আমাদের মনে হয় আজীবন টা যদি এভাবেই কেটে যেত মন্দ হতো না খুব একটা...
"সকালের প্রথম রোদ আপনার মুখে এসে পড়া" "কোন এক সন্ধ্যায় ঝুম বৃষ্টির শব্দ সাথে এক কাপ চা" "প্রিয় জনের সাথে হেটে পার করা বিকেলের ধুলোমাখা পথ গুলো" "ক্লাস বাংক দিয়ে সবাই মিলে ম্যাটিনি শো" অথবা "প্রথম রবীন্দ্রনাথ পড়ে টানা দু চারটে কবিতা লিখে ফেলা দিন গুলো"...
জীবন টা পুষে ড়াখা স্বপ্ন গুলোকে এক্সপেরিয়েন্স করার জন্য আসলেই খুব ছোট...খুবি ছোট...অনেক কিছুই করে যাওয়া হয় না...শুধু আপসোস করে যাওয়া হয় ......
বড্ড ভালোবাসি এই কমপ্লিকেটেড লাইফ টা কে...বিশ্বাস হতে কষ্ট হয় কোন এক অসময়ে আমি চলে যাবো...আমরা সবাই চলে যাবো ... সেই সময় জানালা দিয়ে তাকালে হয়তোবা দেখা যাবে যে মাঠ টায় আমি ছোটবেলায় গায়ে ধুলো মেখে খেলেছি সেখানে আজ অন্য কেউ গায়ে ধুলো মেখে খেলছে
"এটাই জীবন...এটাই সেই ড্রামা যার সমাপ্তি দর্শকের চোখে কয়েক ফোটা জল এনে দেয়"
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




