এই পথ যদি না শেষ হয়...তবে কেমন হতো তুমি বলো তো??...
দৈনন্দিন ব্যস্ত এই শহুরে যান্ত্রিক জীবনে মাঝে মাঝে কিছু মুহূর্ত আসে যখন কিনা আমাদের মনে হয় আজীবন টা যদি এভাবেই কেটে যেত মন্দ হতো না খুব একটা...অথবা মন্দ হতো না যদি ফিরে পাওয়া যেত আদর্শলিপি বইয়ের মতো হারিয়ে যাওয়া প্রিয় কোন অতীত......!!

"সকালের প্রথম রোদ আপনার মুখে এসে পড়া" "প্রিয় জনের সাথে হেটে পার করা বিকেলের ধুলোমাখা পথ গুলো" "স্কুল ড্রেসের দিনগুলোতে রঙিন কাগজে পাওয়া কিছু রোমান্টিক লাইন" "ক্লাস রুমে জানালার পাশের সেই সিটে বসে আকাশের নীলে হারিয়ে যাওয়া" "কোন এক সন্ধ্যায় ঝুম বৃষ্টির শব্দ সাথে এক চুপ চা" "ক্লাস বাংক দিয়ে সবাই মিলে ম্যাটিনি শো" "প্রথম নীল পাঞ্জাবী পড়ে এক তোড়া গোলাপ হাতে বাসস্টপে অপেক্ষায় থাকা" "মাকে ফাঁকি দিয়ে বায়োলজী বই পড়ার নাম করে ধার করে আনা কোন রোমান্টিক নোভেল এ পার করা রাত গুলো" অথবা "প্রথম রবীন্দ্রনাথ পড়ে টানা দু চারটে কবিতা লিখে ফেলা দিন গুলো"...
জীবন টা পুষে রাখা স্বপ্ন গুলোকে এক্সপেরিয়েন্স করার জন্য আসলেই খুব ছোট...খুবি ছোট...বইয়ের ভাজে রাখা পাপড়িটা একসময় শুকিয়ে যায়....অনেক কিছুই করে যাওয়া হয় না...শুধু আপসোস করে যাওয়া হয়....।
বড্ড ভালোবাসি এই কমপ্লিকেটেড লাইফ টা কে...বিশ্বাস হতে কষ্ট হয় কোন এক অসময়ে আমি চলে যাবো...আমরা সবাই চলে যাবো ... সেই সময় জানালা দিয়ে তাকালে হয়তোবা দেখা যাবে যে মাঠ টায় আমি ছোটবেলায় গায়ে ধুলো মেখে খেলেছি সেখানে আজ অন্য কেউ গায়ে ধুলো মেখে খেলছে।
মৃত্যু যন্ত্রনা কে আমি ভয় পাইনা।ভয় পাই এই শহর.... এই রাজপথ....কফির কাপে শুরু করা সকাল..... ব্যালকনীতে বসে বাজানো অ্যাকুস্টিক...... কিছু ন্যাকামো আর নীল রঙ ছেড়ে চলে যেতে হবে বলে।
"এটাই জীবন...এটাই সেই ড্রামা যার সমাপ্তি দর্শকের চোখে কয়েক ফোটা জল এনে দেয়"
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





