এই পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাশালী হচ্ছে মানুষের মন। সে পারেনা এমন কিছু নেই।আপনার মন যদি মনে করে আপনি কাদবেন তো আপনি কাদবেন। আপনার মন যদি মনে আপনি হাসবেন তো আপনি হাসবেন।মন দিয়ে আপনি সব কন্ট্রোল করতে পারবেন।সকল বস্তু যদি আপেক্ষিক হয়ে থাকে তাহলে পুরো মানব জীবন টাই মনস্তাত্বিক ব্যাপার।
পৃথিবীতে আসলে কোন কিছুই এক্সপেন্সিভ নয়। সব কিছুই মানুষের মনের সৃষ্টি। সাপোজ কালকে ক্লাস শেষে ক্লাসমেটদের সাথে আড্ডায় জিজ্ঞেস করেছিলাম "আচ্ছা ডায়মণ্ড এত দামী কেন?" অনেকেই আমার কথা টা ঠিক ধরতে পারেনাই।কথাটা বলার উদ্দেশ্য ছিল মানুষের মনের ক্ষমতার একটা উদাহরন দেয়ার জন্য। ডায়মন্ড এর নিজের কোন ক্ষমতা নেই। ডায়মন্ড কে দামী বানিয়েছে মানুষের মন।মানুষ যদি এটাকে ভ্যালুয়েবল মনে না করতো তাহলে আজ এটা ভ্যালুলেস হয়ে থাকত।
তাই মন কে কন্ট্রোল করতে শিখুন।আশেপাশে যতই হিংসা...যতই বেদনা...যতই অবহেলা থাকুক না কেন আপনি হাসবেন...বিশ্বাস করুন আপনি হাসবেন।লাইফ টাকে বুঝতে পারবেন।
দিনশেষে সবটাই মনস্তাত্বিক...আপনার নিজের মনের ব্যাপার!!
"Ashik"
11.03.2016
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




