একদিন ঠিক চলে যাবো
এই একটু আগে আর পরে
সব স্মৃতি, দুঃখ আর হতাশা নিয়ে
ঠিক চলে যাবো অনেক দূরে
হয়তো পিছন ফিরে তাকাবো একবার
একবারের জন্যই
জানি কেউ থাকবে না আমার জন্য
এক মুখ হাসি আর চোখে কিছুটা আদ্রতা নিয়ে
কেউ মায়া বাড়াবে না
স্মৃতির দোহাই দিয়ে কেউ আটকাবে না
বার বার ফিরে চাবো
ফিরে আসার কারণ খুঁজতে
তৃষিত ও চকিত নয়নে
ব্যথিত হৃদয়ে চলে যাবো
কেউ আটকাবে না।।
ঠিক যখন চলে যাবো
চেয়েও আর যখন ফিরতে পারবো না
তখন সবাই আসবে
কত অনুনয় বিনয় করে ডাকবে
হায় অদৃষ্ট!! আর কি ফেরা যায়
আর ফেরা যায় না, ফেরা হয় না।।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



