কি পেলাম আমরা? 562 দিনের আন্দোলন আর শতাধিক মৃত্যুর পর? আওয়ামী লীগ সহ মহাজোট কি তবে ফাজলামো করলো? দেখি কি কি পাছিঃ
1. বিচারপতিদের জবাই (হাসান ও আজিজ)
2. কয়েকটি ইন্সটিটিউশনের বিতর্কিত হওয়া
3. কয়েকটি নতুন নাম
আর কি কিছু পেয়েছি? কোনো সম্ভাবনা? কয়েকজন ব্যক্তির প্রস্থান মানেই কি সংস্কার? পরবর্তীতে যে আসবে, সে কী আমাদের সুস্থ রাজনীতি দিতে পারবে? যেই আসুক, ইন্সটিটিউশনাল রিফর্মেশন কি হবে? অন্ততঃ একটা বাচ্চাও বলতে পারবে, ইলেকশনের পরদিন থেকেই নির্বাচনে কারচুপি'র কথা বলবে পরাজিত শক্তি। আর মহাজোট তো ফতোয়া চালুই করতেছে। স্বৈরাচার ও ফান্ডামেন্টালিস্টদের সঙ্গী হইয়া ক্ষমতায় যাইবো।
ধিক এই নষ্ট পলিটিক্স রে, এই নষ্ট পলিটিশিয়ানদের, যারা মুখে ফাপড় মাইরাই কাইত্। ক্ষমতার সুগন্ধ এরশাদ-নিজামীদের দুর্গন্ধকেও ডিওডোরেন্ট বানায় দেয়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



