somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাষ্ট্রের পতাকা খামচে ধরেছে সেই পুরনো শকুন!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাল রাত ১০টা থেকে প্রায় সব দেশি-বিদেশি গণমাধ্যমের মাধ্যমে খবর ছড়িয়ে গেছে যে সামুর সক্রিয় ব্লগার তথা শাহবাগ আন্দোলনের সম্মুখ যোদ্ধা থাবা-বাবা ওরফে আহমেদ রাজিব হায়দার শোভনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।


হত্যাকারীরা সুস্পষ্টভাবে চিহ্নিত।'৭১-এর পুরনো শকুনরাই আবার মাথা-চাড়া দিয়ে উঠেছে তাদের বধে জনগণ মাঠে নামায়।

অনেকভাবেই তারা এই আন্দোলনকে বানচাল করতে চেয়েছে বিগত কয়েকদিনে বিভিন্নভাবে শক্তি প্রদর্শন,হত্যাযজ্ঞ ও রাহাজানি চালিয়ে__ জনমনে ভীতির সঞ্চার করতে।

আবার তারাই এখন ধুয়া তুলছে যে এটা নাকি আন্দোলন বেগবান করার জন্য নিজেদের ভেতর থেকেই হত্যা করা হয়েছে!!!!শুনে তাজ্জব বনে গেলাম!!
ওরা নিজেদের মত জারজভাবে সবাইকে নাকি!!

তারা যেহেতু জঙ্গি সংগঠন তাই তাদের বিরুদ্ধচ্চারণকারী সকলের খবরই তারা অতি গোপনীয়তার সাথে সংরক্ষন ও পর্যবেক্ষণ করে।

থাবা বাবাকে বেছে নেবার কারণ তার নাস্তিকতার তকমা।
এমনিতেই তারা এই আন্দোলনকে নানাভাবে কলুষিত করার অপচেষ্টায় লিপ্ত।
প্রথম থেকেই তারা বলে এসেছে এটা নাকি গাঁজাখোর,পতিতা আর ফ্রি সেক্সের জায়গা।

তাদের এইসব ফালতু বুলি ও শক্তি প্রদর্শনেও যখন এই আন্দোলনের বেগ এতটুকুও স্তিমিত হয়নি তখন তারা তাদের প্রলাপকে জায়েজ করবার জন্য রাজিবকে বেছে নিয়েছে জনমনে ধর্ম নিয়ে বিভক্তি ঘটাতে।

তারা কিন্তু ঠিকই তাদের প্রথম হত্যা এমন একজনকে করেছে যাকে নিয়ে জনগণ বিভক্ত ও কনফিউসড হয়ে পড়ে।তারা তাদের কাজে অলরেডি কিছুটা হলেও সফল।কিন্তু তারা এখনও জানে না ন্যায় ও সত্যের ভিত কতটা শক্ত হতে পারে ক্ষেত্রবিশেষে।তারা এখনও দেখে নি জনগণের রোষ আর ক্ষমতা।

কেননা বাংলাদেশ এখনও একটি সুস্পষ্ট ধর্মভিত্তিক দেশ যেখানে জামায়াতের মত একটি দেশদ্রোহী সংগঠন এখনও সোচ্চার এবং এদের তৈরি বিভিন্ন জঙ্গি সংগঠন ও সংন্থা এখনও এই দেশ কে পাকিস্তান বানাতে তৎপর।

ধর্ম যার যার_দেশ সবার।কিন্তু ধর্ম নিয়ে ব্যবসা মেনে নেওয়া যায় না।ধর্মভিত্তিক দল থাকতে পারে তবে ধর্ম নিয়ে ব্যবসা করে একে কলুষিত করা যাবে না আর।

জনগণ এখন সোচ্চার ও নির্ভীক।

নাস্তিকতাকে সাধুবাদ জানাই না।থাবা বাবা নাস্তিক হতে পারে কিন্তু তাকে কুপিয়ে তার জান কবচ করার ক্ষমতা আল্লাহ ব্যতিত অন্য কারোর হাতে থাকতে পারে না।

তাদের মনে করিয়ে দিতে চাই, মহানবী কখনোই ইসলাম ধর্ম বা তাঁর বিরুদ্ধাচারীদের­কুপিয়ে হত্যা করেন নি। কাউকে জোর করেন নি ইসলাম ধর্ম গ্রহন করতে। বরং তাঁর শত্রুদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ক্ষমা করেছেন। মহানবীর মহানুভবতায় মুগ্ধ হয়েই বরং সবাই ইসলাম ধর্ম গ্রহন করেছে। পৃথিবীর অনেক মানুষের মাঝে কেউ নাস্তিক বা অন্য ধর্মের। নাস্তিকদের বা অন্য ধর্মের মানুষদের হত্যা করার কথা তো মহানবী কোনদিন বলেন নি। তিনি তাদেরকে কোমল ও নম্র ভাষায় যুক্তি দিয়ে ইসলামের দাওয়াত দিয়েছিলেন।

এমন কি আবু সুফিয়ানের মত দুর্ধর্ষ ও ঘোর ইসলাম বিরোধীকেও তিনি হত্যার নির্দেশ দেননি।সেই আবু সুফিয়ানই পরে ইসলামের হয়ে জান-বাজি রেখে যুদ্ধ করেছিলেন।

কিন্তু ইসলামের নামে জামায়াত-শিবির জঙ্গিবাদী কার্যক্রম পরিচালিত করছে।

এটা আর হতে দেওয়া যায় না।
শাহবাগে সবাই দেশের টানে এসেছে।ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে সবাই বাঙালি-বাংলাদেশি।

কেউ এখানে পাকিস্তানের জারজ হয়ে বাঁচতে চায় না।বরং পাকিস্তানের জারজদের দেশ থেকে হঠিয়ে পাকিস্তানের জারজ বাপদের কাছে ফেরত পাঠাতে চায়।

বাংলার মাটিতে ঠাই হবে না কোন রাষ্ট্রদ্রোহীর,কোন ধর্মব্যবসায়ীর।

জয়-বাংলা।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×