somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কফিন রেডী,বডি চাই!!হত্যা কোন ধর্মের শামিল__জানতে চাই!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এটা শোক নয়__একে অপরাজেয় শক্তিতে রূপান্তর করতে হবে।

সময় এসেছে টেকনাফ-তেঁতুলিয়া,রূপসা-পাথুরিয়া সর্বস্তরের জনগণের ধর্ম-বর্ণ-দলমত নির্বিশেষে হুংকার দেবার।

রাজিব যেই হোক__সর্বপ্রথম সে একজন মানুষ।তার জান কবচ করবার ক্ষমতা তার সৃষ্টিকর্তা আর কাওকে দেন নাই।এর প্রতিবাদ না করা হলে তাকে এইভাবে নির্বিচারে হত্যা করার দায় প্রতিটা বাঙালিকে নিতে হবে।

কেননা সে যেই হোক,যাই হোক__সে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ মানুষ ছিল।দেশপ্রেমে মত্ত যুবক ছিল।
আর আমাদের এই সংগ্রাম দেশপ্রেমের তরে।এই ইস্যুতে আমরা সবাই এক।

আমাদের ভুলে গেলে হবে না যে__ধর্মকে বরাবরের মত পুঁজি করে এটা পাকিস্তানের জারজদের একটা চাল।তারা কিন্তু ঠিকই তাদের প্রথম থেকে বলে আসা কথাকে প্রমাণ করতে চেয়েছে যে___এটা নাস্তিকদের আন্দোলন,এটা গাঁজাখোর আর পতিতাদের আস্তানা,ফ্রি সেক্সের জায়গা।

এখন আবার তারাই বলছে যে এই হত্যাকান্ড তারা নয় বরং আন্দোলনকারীরা নিজেরাই ঘটিয়েছে আন্দোলনকে বেগবান করতে!!

অথচ যেখানে সোনার বাংলা ব্লগ-সহ তাদের ফেসবুক পেইজগুলোতেও তাদের হিটলিস্ট ও হুমকি-ধামকি সুস্পষ্ট এবং আজ UK-ভিত্তিক সংবাদবাধ্যমও তাদের বরাত দিয়ে হিট-লিস্টের কথা প্রকাশ করেছে।

তারা বেছে-বেছে রাজিবকেই বেছে নিয়েছে যাতে এই আন্দোলনে বিভক্তি ঘটে।মতভেদে জনগণ পিছু-পা হয়ে যায়।কিন্তু মনে রাখতে হবে,এটা কোন ধর্মভিত্তিক আন্দোলন নয় তাই নাস্তিক হলেও তার ধর্ম-চেতনা এখানে বিবেচ্য বিষয় নয়।

আমরা ওদের মত ধর্মব্যবসায়ী না।আমরা ধর্মকে পুঁজি করে আন্দোলনে নামি নি।
আমাদের ধর্ম আমাদের মননে-বিশ্বাসে।

মুক্তিযুদ্ধের সময়ও এরা ধর্মের দোহাই দিয়ে এই দেশকে পাকিস্তানের সাথে যুক্ত রাখতে,আজীবন পাকিস্তানীদের গোলাম করে রাখার অনেক অপচেষ্টা চালিয়েছে।
কিন্তু তাদের হাত থেকে ধর্ম-প্রাণ মুসলমানও রক্ষা পায়নি।
ধর্ম-প্রাণ বহু নারীর ঈজ্জত লুঠতে তারা ঠিকই পিছপা হয় নি।

কারণ ধর্ম কে তারা শুধু মানুষের চোখে ধুলা দেবার হাতিয়ার হিসেবে ব্যবহার করে।ধর্মের নামে আসলে এরা এই দেশকে জঙ্গি রাষ্ট্র কায়েম করতে চায়।

আমরা সকলেই এখানে একত্র দেশের স্বার্থে।তাই রাজিবের হত্যা নিয়ে ঐসব জারজদের ধর্ম-ব্যবসা করতে দেওয়া যাবে না।
বরং তাদের এই চালবাজি ভণ্ডুল করে দিতে হবে।

ভুলে গেলে হবে না যে রাজিব কারোর সন্তান-কারোর ভাই।
আজকে তার জায়গায় আমরা যে কেউই হতে পারি লাশ এইসব জারজদের বিরুদ্ধচ্চারণ করার অপরাধে।

তাই চুপ না থেকে এখনই সময় এদের রুখে দেবার।এবার না হলে আর কখনই হবে না এমন সুযোগ।সকলকেই পাকিস্তানের জারজ হয়ে বাঁচতে হবে এরপর।

রাজিব ও পরবর্তী হিট-লিস্টে থাকা সবাই অথবা এদের অতীত-বর্তমান-ভবিষ্যৎ__সকল পাপের দায় আমাদের ওপরেই বর্তাবে যদি না বাঙালি হয়েও আজ আমরা হেরে যাই ঐসব পাকিস্তানি জারজদের কাছে।

'৭১-এ হারি নি,এবারেও হারব না।
ধর্ম যার যার,দেশ সবার।
সৃষ্টিকর্তা আমাদের সহায় ছিলেন বলেই আমরা '৭১ বিজয় ছিনিয়ে এনেছি__ '১৩-তেও আনব।কেননা ন্যায়ের কাছে অন্যায়ের প্রাজ্য হবেই হবে।

তাই ধর্ম নিয়ে বিভ্রান্ত হবার মানে হয় না।
আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ।তাই নির্বিচারে মানব-হত্যা কোন ধর্মেরই শামিল নয়।

অতএব সময় থাকতেই জাগো বাঙ্গালি,জাগো।তাদের এই অপ্রয়াস চলতে দেওয়া যায় না।এবার না হলে আর কখনই এদের মেরুদণ্ড ভেঙ্গে দেওয়া যাবে না।

জামাত-শিবিরের আস্তানা ভেঙ্গে দাও,গুঁড়িয়ে দাও।
আমার সোনার-বাংলা,পাকিস্তান হতে দেব না।
জামাত-শিবির-রাজাকার,এই মুহূর্তে বাংলা ছাড়।

জয় বাংলা .......
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×