এই সংশোধনীর খসড়া নিম্নরূপ : ___
** একইসঙ্গে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আসামির পাশাপাশি সরকারেরও আপিলের সমান সুযোগ রাখা হয়েছে সংশোধিত আইনে।
এতে করে দলটির নেতা আব্দুল কাদের মোল্লার সাজা বাড়ানোর জন্য আপিল করার পথ তৈরি হলো।
** এতে প্রথম সংশোধনীর ৩(১) উপধারায় ‘individuals’ শব্দটির পর ‘or organization’ যোগ করা হয়েছে।
বিলটি রাষ্ট্রপতির স্বাক্ষরের পর গেজেট প্রকাশ হলে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবনুালে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াত ইসলামী বাংলাদেশসহ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সকল সংগঠনের বিচার করা যাবে।
** রাষ্ট্রপতির অনুমোদনের পর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল)(সংশোধন) আইন ২০০৯ সালের ১৪ জুলাই থেকেই প্রযোজ্য হবে।
** সংসদে উত্থাপিত বিলে বলা ছিলো ৪৫ দিনের মধ্যে আপিলের নিষ্পত্তি করতে হবে। তবে উপযুক্ত কারণ দেখিয়ে আরো ১৫ দিন পর্যন্ত এ সময় বাড়ানো যাবে। তবে সংসদীয় কমিটির প্রস্তাব অনুযায়ী ৪৫ দিন ও ১৫ দিনের বিভাজন বাদ দিয়ে একবারে ৬০ দিনের বিধান রাখা হয়েছে।
** পাস হওয়া বিলে ভূতাপেক্ষ কার্যকারিতা (রেট্রোস্পেকটিভ ইফেক্ট) সম্পর্কে বলা না থাকলেও, সংসদীয় কমিটি বিলে এ বিধান রাখার প্রস্তাব দেয়।
# বিলটি উত্থাপন ও গৃহীত হবার কারন সম্পর্কে আইনী ব্যাখ্যা :
সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী, সব নাগরিকের আইনের সমান আশ্রয় লাভের যে অধিকার দেওয়া হয়েছে, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার ক্ষেত্রে ২১(২) ধারায় তা প্রতিফলিত হয়নি। সে জন্য ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে উভয় পক্ষের ন্যায়বিচার নিশ্চিতকরণে আইনে সমান সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। এ কারণেই ২১(২) ধারা সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
দণ্ডিত ব্যক্তির আপিলের জন্য ২১(১) উপধারায় ব্যবস্থা রাখা হয়েছে। সংবিধান অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি দ্রুত বিচার লাভের অধিকারী। তাই সংশোধনীতে আপিল নিষ্পত্তির মেয়াদ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
ঐতিহাসিক এই সংশোধন পাসের পেছনের ইতিহাস :
গত ৫ ডিসেম্বর ট্রাইব্যুনাল হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার আদেশ দেয়ার পর সাজা বাড়াতে আপিল করার সুযোগ না থাকার বিষয়টি উঠে আসে। মুক্তিযোদ্ধা ও বামদলগুলোসহ বিভিন্ন মহল থেকে এই রায়ে হতাশা প্রকাশ করে আইন সংশোধনের দাবি ওঠে।
কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের ডাকে ওইদিন সন্ধ্যা থেকেই শাহবাগে শুরু হয় ছাত্র-জনতার আন্দোলন, যা পরে ছড়িয়ে পড়ে সারা দেশে।
ফাঁসির দাবিতে এই বিপুল জাগরণের প্রতি সংহতি জানিয়ে ট্রাইব্যুনাল আইন সংশোধনের উদ্যোগ নেয় সরকার। মন্ত্রিপরিষদের অনুমোদনের পর তার বিল আকারে সংসদে তোলা হয়।
স্থায়ী কমিটির অনুমোদন শেষে আইন মন্ত্রী শফিক আহমেদ রোববার বিলটি পসের জন্য সংসদে উত্থাপন করেন। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এই বিলে দুটি সংশোধনীর প্রস্তাব দেন।
উপসংহার :
এতে করে মানবতাবিরোধি,যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবির পথ সুগম হল।
শুধু ব্যক্তি-বিশেষই নয় এতে করে যুদ্ধাপরাধে জড়িত সংগঠনেরও বিচারের দ্বার উন্মক্ত হল।
এখন আইন করে জামায়াত-ইসলামীর রাজনৈতিক কার্যক্রম চিরতরে বন্ধ ও এদের পরিচালিত অঙ্গসংগঠন ও প্রতিষ্ঠানকে নিষিদ্ধ ঘোষণা করা সময়ের ব্যাপার মাত্র!
১৩ দিনের টানা গণজাগরণ ও আন্দোলনের এটি "প্রাথমিক বিজয়" হিসেবে সূচিত হল।
আর এই ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে স্বপ্ন দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার।আমাদের পরবর্তী প্রজন্মকে একটি জামায়াত-শিবির-রাজাকার তথা ছাগুমুক্ত বাংলাদেশ উপহার দেবার।
সর্বশেষ,পাকিস্তানি জারজ ও দালালদের প্রতি বলতে চাই,
"জামায়াত-শিবির-রাজাকার,এই মুহূর্তে বাংলা ছাড়"
"রাজাকারদের অবস্থান,পাকিস্তানের গোরস্থান"
"আমার সোনার-বাংলা,আর পাকিস্তান হবে না"
"জয়____________________________বাংলা_______"
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



