somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ জাবেদ ভুঁইয়া
আমি রক্ত বন্যা দেখিনি কোথাও,nদেখেছি চোখের কান্না।nসে অশ্রু ফোটায় ম্লান হয়েছেnহীরা, মতি, মণি, পান্না।

তারপর....

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক
: এসেছ ?
অন্ধকারে ঢিল ছুড়ার মতো করে বললাম আমি ।
: হু ...
একটু পরেই কাছে ,খুব কাছে থেকে একটা উত্তর এল ।লাজুক একটা কন্ঠ ।লজ্জা আমিও পেলাম ।ওর সাথে আমার আজ প্রথম দেখা ।কিন্তু কি আজব বলুন তো ? যেই দুজনে অন্ধকার পেরিয়ে একটু এই ল্যাম্পপোস্টটার নিচে এলাম ,অমনি ফটাশ করে একটা শব্দ !
বাতিটা ফেটে চৌচির !একরাশ অন্ধকার নেম এলো আবার !
এই অন্ধকারে কখন যে এতোটা কাছে এসে দাড়িয়েছে সে ,বুঝতে পারলাম না ।
সে কি জেনে এত কাছে এসেছে ?
নাকি না জেনে ?
ইচ্ছায় ? নাকি অনিচ্ছায় ?
প্রশ্নগুলোর একটাও তখন জাগেনি মনে ।
কথা ঐ টুকু পর্যন্তই থেমে রইল ওর সাথে ।
নিরব রাত গভির হয়ে আসছে আরও ।রাস্তায় গাড়িগুলো যেন চলতে ভুলে গেছে ।
দুদিক থেকে আটকে যেন এই জায়গাটুকুকে আঁধার থেকে আঁধারে ঠেলে দিতে সচেতন তারা ।
আমি অন্ধকারে স্থির ওর দিকে তাকিয়ে রইলাম ! কেন জানি মনে হল ও আমার দিতে তাকিয়ে নেই ।ওর চোখ আকাশে ! মেঘের ভেতর থেকে দু একটা তারা খোঁজে ওখানে নিজেকে লুকিয়ে ফেলতে পারলে যেন বাচে ও ।

এটা কেবল মনে হওয়া পর্যন্তই ..নিশ্চিত নই আমি ।একটা বলার মত সময় পেরোল ।ঠিক সেসময় !হাতে একটা ছোয়া অনুভব করলাম ।নাকের উপর একটা ছোট্ট কামড় !
খুব কাছ থেকে একটা দ্রুত শ্বাস-প্রশ্বাসের শব্দ !
ভু ..করে একটা গাড়ি ছুটে গেল পাশ দিয়ে ।
আবছা আলোয় ওর মুখটা দেখলাম ।সরল ,শুভ্র ,ইতস্তত কেমন একটা বেখেয়ালী ভাব ।
সাথে যেন একটু প্রশ্রয় ,নিষিদ্ধ একটা কিছুর আকর্ষন ।এক তীব্র হাতছানি ।
আমি তাতে মজে গেলাম ।এক মুহুর্তে দীর্ঘ একটা সময়ের কথা ,দিনের আলোয় সভ্য সমাজের কথা ভুলে গেলাম ।কেমন একটা ঘোর ঘোর ভাব ।
এক টানে তাকে তুলে ফেললাম গাড়িতে ।
একটু পরে গাড়িটা এসে থামলা আমার বাড়ির সামনে ।
ওকে নিয়ে রুমে ঢুকে গেলাম আমি ।
তারপর ... ।দীর্ঘ একটা রাত পেরোলো ।জানালার পর্দা ভেদ করে উকি দিল দিনের আলো ।আলোয় আলোয় ভরে গেল রুমটা ।চোখের কাছে একটা কুত্সিত ,কদাকার মুখ দেখলাম ।এটাকে এখানে আনল কে ?
এখুনি এটাকে ছুড়ে ফেলতে হবে রাস্তায় !
নাহ ! এখানে আর এক মিনিটও রাখা যাবেনা এটাকে ।ছিঃ ছিঃ কি করেছি আমি !
সহসা শত কোটি ধিক্কারে ছেয়ে ফেললাম নিজেকে ।
তক্ষুনি হাতে কয়েকটা টাকা তুলে দিলাম ওর !
তারপর .. এক লাথিতে রাস্তায় ।এ রাস্তার জঞ্জাল ,রাস্তায়ই থাকুক ।
এ অন্ধকার রাতের আকর্ষন ,অসভ্য উন্মাদনা নিভারনের মহৌষধ ।
দিনের আলোয় সভ্য সমাজে এর কোন দাম নেই ,থাকতেও পারেনা ।

দুই

তারপর .. ! একটা আলোকিত দিন কাটলো আমার ।সভ্য একটা দিন ।সুশীল সমাজের মানানসই একটা দিন ।
এরপর আবার ঘনিয়ে এলো সন্ধা ।সুর্যটা একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেলে মাটির নিচে !
আর ফেলে গেল একরাশ অন্ধকার ,একটা অসভ্য সমাজের জন্য ঘৃনা !
সেই লজ্জায় যেন চাঁদটাও মুখ ঢাকল মেঘের পেছনে ।
রাত ঘনিয়ে এল ।ক্রমেই হতে লাগল গভির ।
ধীরে ধীরে আমার এই সভ্য সুশীল দেহটা থেকে বেরিয়ে এলো একটা অসভ্য মানুষের ।
গাড়িটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম আমি । একটা ল্যাম্পপোস্টের নিচে দেখলাম সে দাড়িয়ে আছে ।
স্বল্প স্বল্প আলোয় তাকে দেখাচ্ছে চমত্কার !
বড্ড আকর্ষন তার চোখে ,মুখে ,ঠোটের কোনায় লুকিয়ে থাকা একটা বেদনাময় হাসিতে !
একটা বড় অঙ্কের টাকা তার হাতে গুজে দিয়ে তাকে নিয়ে গাড়িতে উঠে পড়লাম ।
গাড়ি ছুটে চলল দ্রুত ।মনে তখন আমার অদ্ভুত ,অসভ্য ,অশ্লীল উন্মাদনা ।

তারপর .. এবং তারও তারপর এভাবেই পুনঃপুনঃ লাথি দিয়ে ফেলে দেওয়া আবার তুলে আনা চলতেই থাকল !
শুধু আমি নই ? অনেকেই !দিনের সভ্য বেশ ছেড়ে অসভ্যতার টানে অনেককেই দেখা যায় কাওকে না কাওকে গাড়িতে করে তুলে নিতে !
কে জানে সেটা ,আমি ,আমরা কিংবা তোমরাও হতে পারো !
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×