somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বল্টু ভাইয়ের হাচি

০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন বল্টু ভাইয়ের বাড়িতে গিয়ে অবাক হয়ে গেলাম ।দেখি ওনি কানে ম্যাচের শলাকা দিয়ে খোচাচ্ছেন আর একটু পরপর হাচ্ছু ..হাচ্চি করে চেচাচ্ছেন ।
: সে কি বল্টু ভাই ! আপনার কানে এভাবে খোচাচ্ছেন কেন ?
প্রশ্নটা করেই ভড়কে গেলাম আমি ।ওনি কান খোচানো থামিয়ে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকালেন ।যেন আমি ওনাকে ভয়ানক খারাপ একটা গালি দিয়েছি ।
: আমার কান খোচাব না তো তোর কান খোচাব ?
শেষমেষ প্রশ্নটা শুনে হাফ ছেড়ে বাঁচলাম ।ভাগ্যিস মুখে বলেছেন ,হাতে বলেন নি ।
: তা তো ঠিকই ।কিন্তু লোকে তো দেখি নাকে খোচিয়ে হাচি দেয় !
একটু সাহস পেয়ে মিনমিন করে বললাম আমি ।
: ইয়া ..ইয়া ..পল্টু ..
এবার আরও বেশি অবাক হয়ে গেলাম আমি ।পাগল হয়ে গেলেন নাকি ওনি ? এই দেখি রাগেন এই দেখি আবার হাত পা তুলে নাচানাচি শুরু করেছেন ।
এই যখন ভাবছি ,দেখি পল্টু ভাই এবার বেশ করে নাকেই খোচাচ্ছেন ।আর একটু পর পর ধমাধম হাচি দিচ্ছেন ।

কয়েকমিনিট এভাবে চলার পর ওনি এবার একটু শান্ত হয়ে বসলেন ।
: বুঝলিরে পল্টু ..ভুলেই গিয়েছিলাম সব ! বেমালুম ভুলে গিয়েছিলা

আমি চুপ করে রইলাম ।কি জানি আবার কি করে বসেন ।
: তাইত ভাবছি হাচি আসছে না কেন । বুঝলি ..আজকে দোকানের হিসেব নিয়ে যেই বসেছি অমনিই মনে হল হাচি আসছে ।
ওনি বলতেই থাকলেন ।আমি ভয়ে ভয়ে শ্রবনে মনযোগী হলাম ।সেইসাথে একটু চিন্তিতও ।কালকে টুসিকে নিয়ে সিনেমা দেখতে গিয়ে দোকান থেকে শ খানেক টাকা মেরে দিয়েছিলাম ।ব্যাটা কি সেই হিসাব ধরে ফেলল নাকি ।
: ভাবলাম যে খাতাটা বন্ধ করেই হাচিটা দেই ।থুথু ছিটিয়ে নষ্ট হয়ে যেতে পারে ।হিসাবের খাতাটা বন্ধ করে ..
আমি হাফ ছেড়ে বাচলাম ।যাক খাতাটা বন্ধ তো হল ।
: বুঝলি ..দশ মিনিট বসে রইলাম ।কত চেষ্টা করলাম ।কই হাচি ? ব্যাটা কই উধাও হয়ে গেছে ।তাই আবার খাতাটা খোলে বসলাম .

আবার আতকে উঠলাম ।আবার খাতা খোলা কেন ?
: খোলতে না খোলতেই আবার হাচি এসে হাজির ।তারাতারি খাতাটা বন্ধ করে যেই আবার হাচি দিতে যাব অমনিই লাপাত্তা !

: তারপর ?
বেচারার কষ্টের কাহিনী শুনতে বড্ড কৌতুহল হল আমার ।
: হাবলুটাকে ডেকে বললাম ,ঐ হাবলু হাচি দেয় কেমনেরে ?
বল্টু ভাই বলে যেতে লাগলেন ।আমিও শুনে যেতে লাগলুম ।
: হাবলু কি জানি খোঁচা খোঁচির কথা বলল দূরে থেকে বুঝলামই না ।তোদের নিয়ে হয়েছে আরেক ঝামেলা ।গার্লফ্রেন্ডের সাথে আসতে করে টুকুস টুকুস কথা বলে এমন অভ্যেস গড়ে তুলিস পড়ে ভাল কথাও আসতে করে বলিস ।যত নষ্টের গোড়া মোবাইল ...

আমি প্রমাদ গুনলাম ।হাতে রাখা মোবাইল পিছিয়ে নিয়ে প্যান্টের পকেটে ঢুকিয়ে ফেলাম ।
: যাক গে ! ও কি খোঁচাখোঁচির কথা বলল কিছুই বুঝলাম না ।তখন গিয়ে ডিটেকটিভ সূত্র প্রয়োগ করলাম ।বুঝিস নাকিরে ..ডিটেকটিভ কি জিনিস ?

আমি মাথা নেরে সায় দিলাম ।গোয়েন্দা ।

: ভাবলাম কোথায় কোথায় খোঁচানো যায় ।আমরা কোথায় কোথায় সচরাচর খোঁচিয়ে থাকি ।ওপাড়ার দাদিকে দেখতাম দাঁতে খোঁচায় ।ভাবলাম দাঁত দিয়েই শুরু করি ।ঘন্টা খানেক দাঁতে বেশে করে খোঁচালাম .বুঝলি ?

আমি সায় দিলাম ।
: দাঁতে খোঁচিয়ে লাভ না হওয়ায় শুরু করলাম কানে খোঁচানো ।ভাবলাম গাড়ি যেমন মাঝে মাঝে ঠেলে স্টার্ট করতে হয় ,হাচিটাও ওরকম কিনা ।তাই ই হাচি হাচি করেও বার কয়েক চেষ্টা করলাম ।
আর সেইসময়ই না তুই এলি ।তোর একটু কথা শুনেই কেমন বুদ্ধিটা খাটালাম বল ! সোজা নাকে ঢুকিয়ে দিলাম আর হাচিও আসি , ..গেছি বলে পালাল ।
কাল নতুন সিনেমা আসছে ..টাকা নিয়ে দেখে আসিস ।

শুনে আমি বানরের মত এমন একটা লাফ দিলাম যে চার্লস ডারউইন বেঁচে থাকলে বানর থেকে মানুষ নয় বরং বলত মানুষ থেকেই বানরের সৃষ্টি ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×