কাল থেকে আর আঁকবনা ছবি
ক্যানভাসে,
কাল থেকে রোজ হাটবনা আর
তোর পাশে,
কাল থেকে আর হবেনা নতুন
বায়না ধরা,
কাল থেকে আর ঝরবেনা চোখে
শ্রাবণধারা,
কাল থেকে শুধু ভাসব সুখের উল্লাসে
বন্ধু, আমি যাচ্ছি চির বনবাসে।।
কাল থেকে আর হবেনা নতুন
স্বপ্ন দেখা,
কাল থেকে রবে ডায়েরীর সব
পৃষ্ঠা ফাকা,
কাল থেকে ধূলোর আভাস হবে
তোমার চিঠি,
কাল থেকে মুছে হবে ম্লান যত
ঝগড়াঝাঁটি।
কালথেকে শুধু রইব আবছা হৃদপাশে
সত্যি, আমি যাচ্ছি চির বনবাসে।
উৎসর্গঃ সেইসব ক্ষনজন্মা বন্ধুদের। যাদের অসমাপ্ত কাজ সম্পূর্ণ না করে, না বলা কথা অব্যক্ত রেখে পাড়ি জমাতে হয় ওপারে।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




