খবরঃ একুশে টিভির(ইটিভি) সম্প্রচার বন্ধ করা হয়নি। একুশে টিভি দেখা যাচ্ছে না কেন তা খতিয়ে দেখা হবে। -বলেছেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আচ্ছা, বন্ধ করা না হলে, হঠাৎ করে একুশে টিভির সম্প্রচার বন্ধ হবার কারণটা কি? আর বন্ধ করার দিনেই একুশে টিভির চেয়ারম্যান সালামকে গ্রেফতার তার কারণটাও কি?
মামলা হয়েছে অনেক আগে, কিন্তু এর আগে চাইলে গ্রেফতার করতে পারতো কিন্তু তা করে নাই, হঠাৎ গতকাল
নাকি একুশে টিভি গতকালকে আপনাগো তেল মারে নাই বলে এই আকামটা করেছেন তা জাতি বুঝেছে! জাতি মাল পানি খাইনা, আর খাইলেও সব বুঝে!
আসলেই এই সরকারের আমলে তো কোন কিছুই করা হয় না, সব আপনা আপনিতেই হয় বা ভালোর জন্যই করে
যেমন...
-কাউকে আটক করলে বলে,
ওনাকে আটক করা হয় নাই, হাসপাতালে নেওয়া হয়েছে!
-কাউকে অবোরোদ্ধ করে রাখলে বলে,
ওনাকে অবোরোদ্ধ করা হয়নি, নিরাপরত্তা দেওয়া হচ্ছে!
-কোন টিভি চ্যানেল বন্ধ করে দিলে বলে,
অমুক চ্যানেল বন্ধ করা হয় নাই, সেইটা দেখা যাচ্ছে না কেন তা খতিয়ে দেখা হবে।
চলবে...
আর বললাম না, এভাবে আরো কত্ত কি, এরা মনে করে জাতি এগুলোর কিছুই বুঝে না! আসলেই কি জাতি কিছুই বুঝে না ?
বিঃদ্রঃ জানি এই পোস্ট'টার লিখা সম্পূর্ণ আওয়ামীলীগের বিপক্ষে হয়েছে, তাই বলে আমি আবার রাজাকার হয়ে গেলাম না তো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


