ঝালকাঠিতে হিন্দু ধর্ম ত্যাগ করে সপরিবারে মুসলমান হয়েছে শিরোনামে উপরোক্ত সংবাদ দেখে অনেকেই পুলকিত বোধ করছেন।
কিন্তু আমি বেশী পুলকিত হতে পারলাম না!
এ বিষয়ে আমি বলবো। কোন লাভ নাই, বর্তমান আমরা মুসলিমদের যে অবস্থা, কয়দিন পর হয়তো আমাদের অবস্থা দেখে তারা আবার হিন্দু হওয়াকেই শ্রেয়জ্ঞান করবে!
কারণ আমরা পুথিগতভাবে যেমন মুসলমানের পরিচয় দিই বাস্তবে আমরা তেমনটি নই!
আমাদের পবিত্র কোর'আনে সুদ খাওয়াকে হারাম ঘোষণা করেছে কিন্তু আমরা সুদ খাই। ঘুষ হারাম, কিন্তু আমরা ঘুষ খাই। চুরি-চামারি-জেনা-ব্যভিচার, ধর্মের মধ্যে বিরোধ ইত্যাদি অন্যকোন ধর্মাবলম্বীদের থেকে কম করি না!
উপরোন্তু সারা দুনিয়ায় মুসলামনরা আজ পরাজিত হচ্ছে। পশ্চিমা সভ্যতার গোলামী করছে। আর আমাদের আরব রাজা-বাদশাহরা সিংহাসনের জন্য সব কিছু বিসর্জন দিয়েছে/দিচ্ছে।
আরো একটা পরিবার 'এমন' মুসলমান হয়ে মৃত মুসলিমের সংখ্যা বাড়াক তা আমি চাই না।
তবে হোক, যদি তারা/কেউ সত্যিকারের মুসলিম হতে পারে! আল্লাহ্ তাদের ইসলামের সঠিক পথে চলার তাওফিক দান করুক! আমীন
ঝালকাঠিতে হিন্দু ধর্ম ত্যাগ করে সপরিবারে মুসলমান হয়েছে, জানতে পেলাম এখান থেকে => ঝালকাঠিতে একই পরিবারের ৪ জনের হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


