দেশ পরিবর্তন, রাস্তাঘাট পরিবর্তন, আয়-ব্যায়ের পরিবর্তন, অমুকে পরিবর্তন, এক কথায় চারিদিকে পরিবর্তন আর পরিবর্তন!
তো! কি হবে এতো পরিবর্তন দিয়ে? যদি আমরা মানুষ নিজেদের মনুষ্যত্ব পরিবর্তন না করি! আসলেই আমরা মানুষ নামের সৃষ্টির সেরা জীব এখনো মানুষ হতে পারলাম না!
অন্তত পবিত্র রমজান মাসটার কথা একবারও তারা চিন্তা করতে পারে নাই! তাদের মনে একটুও কি দয়া-মায়া হয় নাই! নিশ্চিতে বলতে পারি তাদের শরীরে কি মানুষের রক্ত বইছে না!
এভাবে আর কত রাজনের কাছ থেকে ক্ষমা চাইবো? রাজন ক্ষমা চাইনা, অভিশাপ চাই!
ক্ষমা করিও না রাজন মানুষ রুপি জানোয়ার ও নর পশু গুলোকে!
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৫ ভোর ৬:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




