somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

চাটগাইয়া জাবেদ
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী নেতারা, আপনাদের পায়ে পড়ি এভাবে সব সময় মুখে জঙ্গি জঙ্গি কথা বাদ দেন, আর আমাদের জঙ্গি দেশ পরিচিত করিবেন না!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ আসছে না। অস্ট্রেলিয়ান সরকার বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শেষ মুহূর্তে প্রশ্ন তোলায় এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড।

অভিনন্দন...
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আপনার স্বপ্ন আজ পূর্ণ হতে চলেছে, আপনার স্বপ্নের জঙ্গি বাংলাদেশ আজ বিশ্বের মাঝে স্থান করে নিয়েছে।

দেশে জঙ্গি থাক বা না থাক কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর মুখে যখন-তখন, যেকোন অনুষ্ঠানে বলতে শুনেছি দেশে জঙ্গিতে ভরে গেছে, জঙ্গি হামলা হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার এ প্রচার কাজ সার্থক হয়েছে। আজ আপনার মাধ্যমে বিশ্ববাসী জানতে পেরেছে বাংলাদেশ একটি জঙ্গি দেশ!

অস্ট্রেলিয়া বাংলাদেশ না আসার সিদ্ধান্ত অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ একটি জঙ্গির দেশ(মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোন ভাষণে তিনি এ কথাটা বলে থাকেন) এদেশে এসে মরবে নাকি?

তাছাড়া, এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের আশঙ্কা ভিত্তিহীন। আশা করি, তারা মত বদলাবে, খেলতে আসবে।

তিনি আরো বলেন, দেশের পরিস্থিতি নিরাপদ। কয়েক দিনে কোনো জঙ্গি মাথাচাড়া দেওয়ার সুযোগ পাবে না, আত্মপ্রকাশ করতে পারবে না। আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে এখানে। তাদের আশঙ্কা খামোখা, অমূলক।

তাহলে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এর কথায় বুঝা যাচ্ছে আমাদের বাংলাদেশ সত্যি জঙ্গির দেশ! এখানে বিদেশের কেউ আসলে জঙ্গিরা হামলা করে! না হলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ কথাটা বলছে কোথা থেকে?

জঙ্গি কাকে বলে তা পাকিস্তান থেকে জেনেছি, পাকিস্তানে সব মসজিদে বোমা হামলা, এমন কোন দিন নেই যে একটা হলেও হামলা হয়না। এমনকি প্রকাশে জঙ্গিরা পুলিশের সাথে গুলি বিনিময় করে। স্কুল থেকে বাচ্চাদের উঠিয়ে নিয়ে যায়/গিয়েছে।

কিন্তু কথা হচ্ছে পাকিস্তানের মত কি আমাদের বাংলাদেশে জঙ্গি কোন হামলা করেছে? স্কুল থেকে বাচ্চা নিয়ে গেছে? বিমান হামলা করেছে কখনো? মসজিদে হামলা করেছে কখনো?

যদি বলেন কিছুই হয় নাই, তাহলে বলবো আপনারা মুখে সব সময় জঙ্গি জঙ্গি বলেন কেন? কোন সাহসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছ, "কয়েক দিনে কোনো জঙ্গি মাথাচাড়া দেওয়ার সুযোগ পাবে না, আত্মপ্রকাশ করতে পারবে না"? (তবে হ্যাঁ, জঙ্গি নাই সেটা বলবো না, আছে কিন্তু আমরা এখনো পাকিস্তান হয়ে যায়নি!) তবে বর্তমানে দেশে জঙ্গি থাকলেও তা কি করছে না করছে অন্তত আমার জানা নেই কিন্তু ক্ষমতাসীন দলীয় নেতা ও পুলিশরা গত কয়েকদিনে যে হারে সাধারণ মানুষ, শিক্ষক, ছাত্রদের উপর নির্যাতন ও পুলিশি হামলা চলছে, তাতেই এগুলো পাকিস্তানি জঙ্গিদের চেয়ে কম না। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এর কথায় নিজেদের দেশকে বিশ্বের মাঝে জঙ্গি দেশ হিসাবে কি পরিচিত করছে না??

মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী নেতারা, আপনাদের পায়ে পড়ি এভাবে সব সময় মুখে জঙ্গি জঙ্গি কথা বাদ দেন, আর আমাদের জঙ্গি দেশ পরিচিত করিবেন না! অনেক হয়েছে আপনাদের এ খেলা!

বিঃদ্রঃ- সরকার দলীয়দের পক্ষে না বলাতে আমি জঙ্গি হয়ে গেলাম না তো?!
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

=ভালোবাসার কাব্য=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১১


মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!

স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!

মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

×