
চাটগাইয়া মেজ্জান, হাইলে বুঝিবা ন হাইলে পস্তাইবা (অর্থাৎ চট্টগ্রামের মেজবানের খাবার খেলে স্বাদ বোঝা যায়, না খেলে আফসোস করতে হয়
আহ, বোত দিন বাদে মেজ্জান হাইলম। গত হালিয়ে মেজ্জান হাই এনে এহনও পেট লই লরিত চরিত ন পারির! চিটেংগা মেজ্জান বলে হতা
ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান শুধু দেশেই নয় প্রবাসীদের কাছেও স্মরণীয়। দেশের একমাত্র চট্টগ্রামেই এ ধরনের মেজবানের আয়োজন করা হয় বলে ইতিহাস রয়েছে। প্রায় ৫০ বছর ধরে এ আয়োজনটি চট্টগ্রামে দিন দিন জমজমাট হয়ে উঠছে।
চট্টগ্রামের সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের অনেক কিছুই ইতিমধ্যে ঠাঁই করে নিয়েছে সুদূর প্রবাসে। তার মধ্যে অন্যতম "চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান"।
এ দুর পরবাসে সাদা ভাত, গরুর মাংস আর ডালের এই ভোজ আয়োজন যে কতটা উৎসবমুখর হয়ে উঠতে পারে তারও প্রমাণ অনেক আগে মিললেও, গতকাল নতুন করে আবার মেজবানের মিলল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি মুসাফফা সাত নম্বরে। অবশ্যই এটা নতুন কিছু না, সে অনেক আগে থেকে সুদুর প্রবাসে ঠাই করে নিয়েছে চট্টগ্রামের এ মেজবান।
গতকাল চট্টগ্রামের সন্তান, সালাউদ্দিন কাদের চৌধুরীর কুলখানি উপলক্ষে আরব আমিরাত প্রবাসীদের উদ্দেগ্যে এ মেজবানের আয়োজন করা হয়েছিলো।
বিঃ দ্রঃ- মেজবানের হাড্ডিসহ মাংসের ছবিটি দেখে কারো জিভে পানি চলে আসলে তার জন্য চাটগাইয়া জাবেদ দায়ী নহে
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




