

বাংলাদেশ ক্রিকেটের উজ্জল নক্ষত্র সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের বিয়ে আজ বিয়ে(শুক্রবার)
আর হ্যাঁ, আমাদের ভাবীর নাম হচ্ছে, তাসলিমা আনিসা অর্চি, তিনি ঢাকায় বিবিএ পড়ছেন। বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে।
সাবেক এ প্রিয় খেলোয়াড় এর নতুন দাম্পত্য জীবন সুখের হোক এই শুভকামনায় রইল।
- অফ টপিকে বলে রাখা ভাল, ২০১৩ সালে বিপিএলে স্পট-ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন বস আশরাফুল। পরে শাস্তির মেয়াদ কমিয়ে তিন বছরে আনা হয়, যা শেষ হবে ২০১৬ সালের ১৬ আগস্ট।
আমি ভালো করেই জানি যে আশরাফুলকে দেখতে না পারার মতো মানুষ অভাব নেই! তবে বাংলাদেশ ক্রিকেট দলে সে সময়ে যদি সকল দিক দিয়ে ভালো একজন ক্রিকেটার থাকে তো সে ছিল আশরাফুল। সে যেরকম মাঠের চার পাশে খেলতে পারতো, অন্য কোন খেলোয়াড়ই তা পারে/পারতো না। তার খেলা আমার খুব ভালো লাগে, আর তার চেয়ে বড় কথা সে অনেক স্টাইলে শট খেলতে পারে যা অনেক বড় মাপের খেলোয়ারও পারে না।
ব্যক্তিগত ভালো লাগার কথা জানালাম,
তাই কেউ বিয়ের সাথে খেলার ভালো মন্দ মিশাবেন না
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




