মুক্তবাজার অর্থনীতির এই যুগে, বিশেষ করে অনলাইন শপিংয়ের ধারণা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কত্ত কিছুই না বিক্রির ব্যবস্থা করেছে ই-কমার্স সাইটগুলো। নতুন-পুরনো, এমনকি অচল বস্তুও কেনাবেচার আওতায় এনেছে এই প্রতিষ্ঠানগুলো। তবে আপনারা কেউ কি কখনো ভাবতে পেরেছেন, গোবরও একদিন বিক্রি হবে অনলাইনে?
যে বস্তু এতোদিন কৃষক বড্ড অবহেলায় হয় জৈবসার হিসেবে ব্যবহার করেছেন, নতুবা ফেলে দিয়েছেন, বা লাকড়ি হিসাবে গ্রামে তা ব্যবহার করতো। এবার সেই বস্তুই শোভা পাচ্ছে অ্যামাজন, ইন’র মতো ই-কমার্স সাইটের পণ্যের তালিকায়। তাও আবার যে সে দামে নয়, রীতিমত শত রূপির বেশি দামে!

একে পণ্য তালিকায় গোবর, তারপরও তা বিক্রি হচ্ছে ভারতে। যে দেশে গরু ও তার মল-মূত্র নিয়ে কাণ্ডকারকানার অভাব নেই, সেই দেশেই অনলাইন বাজারে আলো ছড়াতে শুরু করেছে গোবর। তাও আবার ‘ভেজাল’হীন শতভাগ খাঁটি গোবরের নিশ্চতায় চলছে বিপণন। তারা পারেও সব!

সে সাইটে দেখেছি গোবরকে কেক এর মত প্যাকেট করেও বিক্রি হচ্ছে। নিউজটা দেখে ব্যাপক হাসি হেসেছি
আর কি বাকি আছে এ অনলাইন বাজারে বিক্রি করার মত?
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





