

আজ ১ এপ্রিল, ৩০ বছরে পা দিলো আমাদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট। ১৯৮৬ সালের ৩১ শে মার্চ এশিয়া কাপ দিয়ে প্রথম ওয়ানডে ক্রিকেটে লাল-সবুজদের পদচারণা শুরু হয়েছিলো পাকিস্তানের সাথে। এই ৩০ বছরে লাল-সবুজ পতাকা নিয়ে দেশ বিদেশে বাংলাদেশকে অনেকবার বিজয় উল্লোসে মাতিয়েছেন আমাদের টিম টাইগার'রা। এখন আমাদেরকে ক্রিকেট এর জন্মদাতা পর্যন্ত ভয় পায়, আরও ভয় পায় বাঘা বাঘা দল গুলো... এটাই কি আমাদের জন্য কম পাওয়া?
সেই নবীনতম দেশটি আজ অনেক চাড়াই উতড়াই পার হয়ে একটি দল হিসেবে বিশ্বে তাদের শক্তি জানান দিতে পেরেছে। মোট খেলার ম্যাচ হিসেবে জয় কম হলেও প্রতিটি জয়ই ছিলো লাল সবুজদের উপরে উঠার একেকটি পারদ। একটি জয় আমাদের কাছে মনে হয়েছে একটি স্বাধীনতা
শুরুতেই প্রথম অধিনায়ক ছিলেন গাজী আশরাফ হোসেন লিপু এবং বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, যাকে আমরা আদর করে ম্যাশ বলি তাছাড়া এরই মধ্যে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ একটি ক্রিকেট পাগল জাতি হিসেবে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে।
অনেক অনেক শুভ কামনা রইলো- সেই ছোট থেকে বড় হওয়া বীর ক্রিকেট যোদ্ধাদের জন্যে, যারা লাল-সবুজ পতাকাকে বিশ্বে বার বার পরিচয় করিয়ে দিয়েছে/দিচ্ছে একেকটি জয়ের মাধ্যমে। এগিয়ে যাক লাল-সবুজ পতাকা এগিয়ে, যাক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
জয় পরাজয় যাইহোক না কেন, আমি/আমরা আজীবন বাংলাদেশ জাতীয় ক্রিকেটদলের পাগলা সমর্থক ছিলাম/আছি/ থাকবো...
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


