
এটা তনু না! এটা আমার-তোমার-আমাদের কারো বোন না এবং এ মেয়েটি কলেজে পড়তো না ও ধর্ষণ হয় নাই!
সরকারী পুলিশ গুলি করেছে মরে গেছে মাত্র,
তা, পুলিশ গুলি করে কেন মারলো?
ঐ যে কেবল বাপ-দাদার ভিটা বাড়িতে থাকতে চাইলো এবং মাছ-শাকসবজী-লবণ চাষ করে দুইবেলা দু'মুটো খেয়ে বেঁচে থাকতে চেয়েছিলো! এটাই ছিল তার ও তাদের অপরাধ!
ব্যস, এখানের সুশীলরা নীরব! এখানের কোন প্রতিবাদ হবে না!
এখানে শুধু উন্নয়নের স্লোগান হবে, শুধুই উন্নয়নের!
তাই, এখানেই আমাদের কোন খারাপ লাগার কথা না! এরকম মেয়েরা মরলে মরুক আমাদের কি? আমরা তো বেঁচে আছি, আমাদের বাপ-দাদার ভিটা বাড়ি তো ঠিক আছে! দেশ তো আগাইতাছে উন্নয়নের জোয়ারে, সেখানে এদের মত ছোট-গরীব লোকের কয়েকটা জীবন গেলেও কারো কোন চুল হবে না, গরীবের ১৩/১৪টা লাশ সেটা তেমন কিছু না!!
ঘটনাঃ গতকাল সোমবার কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের গুলিতে ৬জন নিহত হয়েছেন এবং অর্ধশতাধিক আহত![এলাকাবাসী বলেছে মৃতের সংখ্যা আরও বেশি!]
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


