somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শমী কায়সার; কেন বেগম খালেদা জিয়ার প্রতি এত ঘৃণা?

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেগম খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধার স্ত্রী ভাবতে আমার ঘৃণা হয়!- অভিনেত্রী শমী কায়সার।

আচ্ছা, কেন বেগম জিয়ার প্রতি এত ঘৃণা আপনার? আপনাদের নামে সরকারী ভাবে ধানমন্ডি এবং গুলশানে দুইটি বাড়ি শহীদ জিয়াউর রহমানের আমলে বরাদ্দ দেয়া হয়েছিল। যে দুইটি বাড়ির মূল্য বর্তমানে শত কোটি টাকা। জিয়াউর রহমান আপনাদের কে কোটি পতি বানিয়ে গেছেন বলেই কি উনার স্ত্রী বেগম খালেদা জিয়ার উপর আপনার এত ক্ষোভ?আপনার নিজ জেলা ফেনীতে একটি রাস্তার নাম শহীদুল্লাহ কায়সার সড়ক। যে সড়কের নাম করন করেছেন বেগম খালেদা জিয়া প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হয়ে। এ কারনে কি বেগম জিয়ার প্রতি আপনার এত ক্ষোভ?

বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন ফেনীতে একটি অডিটোরিয়ামের নাম করন করেছিলেন জহির রায়হান অডিটোরিয়াম।

আপনার চাচার নামে সেই অডিটোরিয়াম টি ভেঙ্গে ফেলে বর্তমান আওয়ামীলীগ সরকার। সেখানে এখন মেলা করবার জন্য জায়গা ভাড়া দিচ্ছে স্থানীয় প্রশাসন। এ কারনেই কি বেগম জিয়ার উপর আপনার এত ঘৃণা?

১৯৯২ সালে এই খালেদা জিয়া সরকার আপনার চাচা জহির রায়হান কে সাহিত্যে অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা দিবস পুরস্কার (মরণোত্তর) দিয়েছিল। জহির রায়হান কে এই সন্মান দেখানোর জন্য কি বেগম জিয়ার উপর আপনার এত রাগ-অভিমান?

আপনার পিতা শহিদুল্লাহ কায়সার কে খুঁজতে গিয়ে সেই ১৯৭২ সালের ৩০ জানুয়ারী ঘর থেকে বের হয়েছিলেন চাচা জহির রায়হান । কেন উনি আজো ফিরে আসলেন না তা নিয়ে কোনোদিন প্রশ্ন করেছেন?মুজিব সরকারের আমলে আপনার চাচা গুম হয়েছে, আর সেই ঘৃণা আপনি বেগম জিয়ার উপর কেন দেখান?

স্রেফ দালালি করে পেট চালাতে হবে বলে?
সবাই আপনার মত দালাল হয় না, সবাই নিজের বিবেক বন্ধক দেয় না। যেমন, আপনার চাচা জহির রায়হানের স্ত্রী ,একসময়ের জনপ্রিয় চিত্র নায়িকা সুচন্দা আপনার চাচার গুমের পরে তৎকালীন একটি ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন।

”জহির বেঁচে থাকা অবস্থায় সর্বশেষ প্রেসক্লাবে দাঁড়িয়ে এক বক্তব্যে বলেছিলেন- যারা এখন বড় বড় কথা বলেন, নিজেদের বড় বড় নেতা মনে করেন, তাদের কীর্তি কাহিনী, কলকাতায় কে কী করেছিলেন, তার ডকুমেন্ট আমার কাছে রয়েছে। তাদের মুখোশ আমি খুলে দেবো।’ এই কথা তিনি মুখ দিয়ে প্রকাশ্যে বলে ফেলার পরই তার উপর বিপদ নেমে আসে। এই বলাটাই তার জন্য কাল হয়ে দাঁড়ালো।”

আয়নায় নিজের চেহারা ঠিক করে দেখুন শমী কায়সার।যে চেহারা এক সময় ছিল দেশের মানুষের প্রিয় মুখের একটি। আজকে স্রেফ স্বীয় স্বার্থ রক্ষার জন্য বর্তমান অবৈধ সরকারের চাটুকারিতা করতে করতে সেই চেহারায় ভেসে উঠে দালালীর স্পষ্ট ছাপ।আপনার মত অন্ধ দালালদের ঘৃণা করতেও লজ্জা লাগে!
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×