somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তখন রমজানের পুরো মাসটা আমাদের শিশুদের জন্য একটি উৎসবের মাস ছিলো।

০৩ রা জুন, ২০১৮ রাত ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখনো মনে পড়ে নব্বই দশকের শেষের দিকে বয়সে ছোট থাকায় আমার বাবা-মা রোজা থাকতে দিতেন না। অনেক জেদ ধরতাম, কেন আমি রোজা রাখতে পারবোনা? তাছাড়া সেসময় একটি গান শুনে খুব আবেগী হয়ে উঠতাম গানটি ছিলো এরকম...

ঘুম থেকে কেউ ডাকলো না যে তাকে
ভোরে উঠে বল্লো ছেলে মা কে,
কেন আমায় ডাকোনি ঘুম থেকে
রাখলে রোজা আমায় ঘুমিয়ে রেখে,
পরের রাতে ঘুমায় না সে আর
রাখবে রোজা ভাবনা শুধু তার…

এ গানটি আজো আমার প্রিয় একটি গান। তখন যখন এ গানটি শুনতাম তখন মনে হতো আমিই সেই ছোট্ট ছেলেটি যাকে তার মা-বাবা সাহরীর সময় ডেকে দেন না। একদিন তো আমি নিজে নিজেই ঘুম থেকে উঠলাম রাত তিনটার সময় (আমি অবশ্য জানতাম না ঠিক ক’টায় উঠেছি পরে আম্মুর কাছ থেকে শুনেছি)। উঠে দেখি সবাই বেঘোরে ঘুমাচ্ছে। ভাবলাম সবাই খেয়ে দেয়ে ঘুমিয়ে গেছে আমাকে ডাকেনি। আমি রান্না ঘরে ঢুকে খাওয়া শুরু করে দিলাম। খাওয়া যখন প্রায় শেষ তখন মা ঘুম থেকে জাগলেন। ঘুম থেকে উঠে মা আমাকে খেতে দেখে অনেক অবাক হলেন। তিনি প্রথমে ভাবলেন আমার বড্ড বেশী খিদে পেয়েছিলো। কিন্তু যখন জানলেন আমি কেন এভাবে একাই খেতে বসেছি তখনতো আমার মায়ের সেকি হাসি =D এরপর অনেক দিন আমার আত্বীয় স্বজনের হাস্য-কৌতুকে এই ঘটনাটি নিমেষেই এসে যেতো।

ছোটকালে রোজা আমার মা কখনই রাখতে দেন নি। মা-বাবা অনেক সুন্দর করে আমাকে বুঝাতেন। বলতেন দেখ, শিশুদের জন্য প্রতিদিন দুইটি রোজা হয়ে থাকে। সাহরীর পর থেকে দুপুর পর্যন্ত একটি রোজা। আবার দুপুর থেকে ইফতার পর্যন্ত আরেকটি রোজা। এই বলে বুঝিয়ে সুঝিয়ে আমাকে দুপুরে খাইয়ে দিতেন তারা। আমিও এ কথাটা খুব বিশ্বাস করতাম। ভাবতাম আসলেই দিনে দুটো রোজা হচ্ছে আমার। আমি যখন পাড়া-প্রতিবেশীদের বলতাম যে আমি দিনে দুইটি রোজা রাখছি তখন তারা অনেক হাসতো আর আমাকে উৎসাহ দিতো। তাদের সেই হাসির অর্থ তখন না বুঝলেও এখন ঠিক বুঝি।

আসলে তখন রোজার পুরো মাসটা আমাদের শিশুদের জন্য একটি উৎসবের মাস ছিলো। রোজা এলেই আমরা আনন্দে দুলে উঠতাম। ধার্মিক পরিবার আর অধার্মিক পরিবার নির্বিশেষে সকল পরিবানের শিশুদের কাছে রমজান একটি অতি কাংখিত মাস ছিলো। আমরা বাচ্চারা পরস্পর দেখা হলেই একে অপরের খোজ নিতাম যে কে কয়টা রোজা রাখলো। আর বড়রাও খুব আদর করে আমাদেরকে জিজ্ঞেস করতেন কয়টা রোজা রেখেছি। আর ইফতার, তারাবীহ ও সেহেরী তো আছেই। এসব কারনে রোজা মানেই আমাদের কাছে আনন্দ ঘন একটি মাস ছিলো। এখন আর বাচ্চাদের মাঝে সেই উৎসব উৎসব রব এখন উঠতে দেখিনা। শুধুমাত্র ধার্মিক পরিবারের বাচ্চাদের মাঝেই যা একটু উচ্ছাস পরিলক্ষিত হয়।

আসলে দিন মাস আর বছর পেরুতে পেরুতে আমাদের বিশ্বাস ও কর্মের জগতে এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে, যে পরিবর্তন অবশ্যই সুখকর নয় বরং আতংকের! আসলে রমজানের মাস আমাদের সময় একটি অতি কাংখিত মাস হয়েছিলো শুধু মাত্র সামাজিক দায়বদ্ধতা আর বড়দের নিষ্ঠার কারনে। আজকে এদুটো কোথাও খুজে পাওয়া যায় না, তাই রোজা আসে যায় কিন্তু রোজার সমঝদার তৈরী হয় না!
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৩

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!




কবরের জমিতে বিলাসিতা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক বৈষম্যের এক নির্মম চিত্র

মানুষের জীবনের শেষ ঠিকানা মাত্র সাড়ে তিন হাত মাটি।... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮




ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

×