[ সেফ হওয়ার পর প্রথম লেখা ]
আমি আমার গণিত স্যাররে বলছিলাম, স্যার নাস্তিক মানে তো খারাপ না । আমি নাস্তিকতাকে একটা ধর্ম হিসেবে দেখি । যেই ধর্মে ঈশ্বর নাই । স্যার আমারে বলল তুমি আর নামায পরবা না । তুমিও নাস্তিক হইয়া গেছো । এরপর আমি আর কিছু বলি নাই । রাগ লাগছে প্রচণ্ড । উনি হুমায়ুন আহমেদরে বেয়াদব বলছে এইটা বেশি গায়ে লাগছে ।
আমার বাসায় এক হুজুর আসে । তো আমি তারে জিজ্ঞাস করলাম রাজীবের লেখার বিষয়ে ইসলাম কি বলে ? সে বলল ,সে মুরতাদ হইয়া গেছে সুতরাং তাকে হত্যা করা জায়েজ । তবে ইসলামি রাষ্ট্র হইতে হবে ।
সুতরাং যেহেতু এইটা ইসলামি রাষ্ট্র না । কেবল মাত্র মুসলিম সংখ্যা গরিস্ত দেশ । সেহেতু তুমি ইসলামি আইন নিজের হাতে তুলে নিয়ে তার প্রয়োগ করতে পারবা না । তাহলে যে রোজা রখবে না রোজার মাসে তারেও কিন্তু মেরে ফেলার কথা উল্লেখ আছে( ওজর থাকতে হবে ) ।
তাহলে কি তুমি সব রিক্সাওয়ালাদের কতল করবা ?? কারণ তারা কিন্তু বেশির ভাগই রোজা রাখে না ।
আর আরেকটা কথা নাস্তিকতা আর ইসলাম বিদ্বেষী হওয়া এক জিনিস নয় । একজন মানুষ যদি ঈশ্বরে বিশ্বাস করতে না চায় তুমি জোর করে কিভাবে তারে তা বিশ্বাস করাবা ? আর ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে তুমি আন্দোলন করতে পার । কিন্তু নাস্তিকদের বিরুদ্ধে নয় । আর একজন খারাপ লোক যার কাজ চুরি করা , মিথ্যা কথা বলা , আর সব খারাপ কাজ করা এখন সে যদি বলে আল্লাহ এক তাহলে তুমি কি তা বিশ্বাস করবা নাকি করবা না ? কারণ হিসেবে কি তুমি তার খারাপ কাজ সামনে আনতে পারবা ? পারবা না । কারণ সে খারাপ হলেও তার এই কথাটা সত্য ( আমরা যারা মুসলিম আছি তাদের কাছে ) ।
শাহবাগের আন্দোলনের ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য । সে খারাপ আমি ধরলাম কিন্তু সে যেই দাবীর জন্য দাঁড়িয়েছে তা তো মিথ্যা না ( আমাদের চিন্তা ভাবনা অনুযায়ী ) ।
[ লেখাটা আমার বেক্তিগত চিন্তার প্রতিফলন মাত্র । ]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

