somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষা ব্যবস্থার নাকাল অবস্থা ।

৩০ শে জুন, ২০১৩ সকাল ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরীক্ষা পদ্ধতিঃ
বর্তমানে পাশের সংখ্যা আর এ প্লাসের সংখ্যা দেখে কেউ যদি মনে করেন দেশের শিক্ষা চরম অবস্থায় পৌঁছে গেছে তবে ভুল করবেন । বিশাল ভুল করবেন ।
আব্দুন নুর তুষার একটা কথা বলছিলেন , '' যে ছাঁকনি দিয়ে সব চায়ের পাতা বেরিয়ে যায় ঐটাকে ছাঁকনি বলা যায় না । ''
পরীক্ষায় নকল বন্ধ হইছে এইটা আমরা অনেকেই জানি । ভালো কথা । কিন্তু এখন যা হচ্ছে টা ওই নকলের চেয়ে খারাপ । নকল করতে সাহস লাগতো । সবাই করতো না । কয়েকজন করতো । কয়েকজন ধরা পড়তো । কিন্তু এখন প্রশ্ন ফাঁস হয়ে যায় । । মিডিয়া তে কি আসে ? না । আমি কখনও দেখি নাই ।
তাহলে আমি জানলাম কেমতে ? ভাই আমিও পরীক্ষা দেই , আমার বন্ধুরাও দেয় আবার বড় ভাইরাও পরীক্ষা দেয় ।
কমন পরা আর প্রশ্ন আগের-দিন পেয়ে পরীক্ষা দেয়ার মধ্যে আমার আর এরিস্টটল সাহেবের বয়সের মধ্যকার পার্থক্যের চেয়েও বেশি পার্থক্য ।
যাই হোক কথায় আসি । প্রশ্ন ফাঁস হচ্ছে । আমরা যখন এসএসসি পরীক্ষা দেই তখন বেশ কয়েকজন বন্ধু প্রশ্ন পাইছিল । আমার বড় ভাই কইছিল এই সকল ব্যাপারে মাথা না খাটাইয়া পড়তে । আমি তাই করছি । এইবার যারা এইচএসসি পরীক্ষা যারা দিচ্ছে তাদের একজনকে সারাক্ষণ ফেবুতে পাইলাম । তো নিজের কাছেই কেমন যেন লাগলো । তো জিজ্ঞাস করলাম পরীক্ষা আছে নাকি নাই ? জানতেও পারলাম ইংরেজি পরীক্ষা । তাও এতো ফেবুতে কেমতে কি ? তখন বলল , চার সেট প্রশ্নই তার কাছে আছে । সুতরাং বিন্দাজ মুড অন ।
আর স্যারদের মোবাইলেও প্রশ্ন আসে তাও আবার উত্তর সহ ।
বাহ বাহ । ভালো তো ভালো না । প্রশ্ন ফাঁস হয় কেমনে ? তার মানে সহজ উপরের কেউ গাঞ্জা খাইয়া আকাম করে । শিক্ষা ক্ষেত্রের এই অবস্থা হইলে আমরা কুনে যামু ? তার চেয়ে ঘাস খাওয়া ভালো ,নো ঝামেলা ।
আমি ভালো একটা চিন্তা করছি । এসএসসি পরীক্ষা দিতে ন্যূনতম চোদ্দ বছর হতে হয় । তো আমি আমার পুলারে খালি চোদ্দ বছর পর্যন্ত ক খ শিখামু আরেকটু হাবি যাবি শিখামু যাতে লিখতে পড়তে পারে । এরপর এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন করামু । পরীক্ষার আগে প্রশ্ন পাইয়া যামু । ঐটা মুখস্থ করামত পরীক্ষায় এ পেলাস পাইব । গোল্ডেনও পাইলে পাইতে পারে । এরপর দুই বছর ঠাণ্ডা । এইচএসসি পরীক্ষার সময় একই অবস্থা করুম । এরপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় কিছু পয়সা খরচ করলে ওই প্রশ্নও পামু । আমার পুলা ডাক্তার হইব নাইলে ইঞ্জিনিয়ার । ডাক্তার হইয়া কাউরে মারলে আরও কিছু পয়সা খরচ করলে সেইখানেও কিছু করা যাবে । ইঞ্জিনিয়ারিং এও একই কাজ । পুলা আর কয়দিন বাঁচবো । কিন্তু শান্তির একটা জীবন । একটু পয়সা পাতি খরচ হইব আরকি । ব্যাপার না । মানুষের কাছ থেকে হাত খরচ নিমু ।
শিক্ষা পদ্ধতিঃ
সৃজনশীল করায় যে খুব সুবিধা হইছে তা কিন্তু না । বলা হইছিল স্যারদের কাছে দৌড়ানো কমবে কিন্তু উলতে হইছে আরও বাড়ছে । কারণ এখন যায় এই বইলা যে , ' নতুন পদ্ধতি এর প্রশ্ন । বুঝি না । ' আর এই ক্ষেত্রে নিজের প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রায়োরিটি বেশি । কারণ সেই তো প্রশ্ন করবে । তার কাছে না পড়লে কেমতে কি ? স্যারেরাও এর পুরো ইস্তেমাল করছে । কঠিন প্রশ্ন করে নিজেকে জাহির করছে । যেন ছাত্ররা কঠিন প্রশ্ন করা শিক্ষকের কাছে যায় ।
আর সৃজনশীল সম্পর্কে অনেক স্যার এখনও কিছুই বুঝে না । ছাত্ররা বেশি জানে । আর অভিভাবকদের অবস্থা আরও খারাপ । তারা তাদের সন্তানদের বুলেট বানাইতে চায় কিন্তু জানে না যে তার সন্তান কতটুকু সক্ষম ।
আর স্যারদের না পড়ানোর উপর যেমন চাপ দিচ্ছে তেমন চাপ গাইড কোম্পানিদের উপর কেন দেয়া হচ্ছে না কিছু বুঝতে পাচ্ছি নে ।
[ ভাষায় একটু সমস্যা আছে । রাগে ঠিক ভাবে লিখতে পারি নাই । আর ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার চিন্তা কেমন হলে আমার মতে ভালো হয় সে সকল জিনিস দেবো আশা রাখি । ]
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×