somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রক্তিম [ গল্প । দ্বিতীয় পর্ব ]

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম পর্ব = Click This Link
রিসাত সাহেব হতভম্ব হয়ে গেলেন । এ তিনি কি করলেন ? তবে তার তৃপ্তি এর পরিমাণও কম ছিল না । ছিল নতুন নেশার উম্মাদনা , ছিল সুখ খুঁজে পাওয়ার শান্তি ।
তিনি শিক্ষক মানুষ বলে পকেটে কাগজ কলম থাকে । তিনি ছোট একটি কাগজ বের করলেন । এরপর লিখলেন ,
'' এ যেন এক নতুন প্রাপ্তি ,
নতুন রক্তের ঘ্রাণ ,
নতুন রক্তের রং । ''
কি জন্য লিখলেন তিনি নিজেও ঠিক বুঝতে পারলেন না । তবে মনে হয় মুহূর্তের কথা একটু লিখে রাখা । তিনি কাগজটি লাশের পাশে রেখে চলে গেলেন । জামায় বেশখানিকটা রক্ত লেগে ছিল ।
রাত গভীর । মানুষ নেই বললেই চলে । তাই একটু কম চিন্তা মাথায় নিয়েই রিসাত সাহেব হেঁটে বাসায় বলে এলেন । কেউ তাকে দেখে নি । তিনি জামা ছেড়ে তখনই ধুয়ে দিলেন । পরের দিন তো আর স্কুলে যাওয়া লাগবে না তিনি ছুটি নিয়েছেন আগেই । শরীরে লেগে থাকা রক্ত পরিষ্কার করে তিনি শুয়ে পড়লেন । এই রকম ঘুম যেন আগে কখনো তিনি ঘুমান নি । শান্তির ঘুম । মাথায় কোন প্রকার চিন্তার অস্তিত্ব নেই । শুধুই তিনি আর ঘুম পরস্পরকে জড়িয়ে রয়েছেন । একজন যেন অপরজনকে বহুদিন পড়ে পেলো । কি সেই ক্ষণ । কি সেই মিলন ।
তিনি মোবাইল ফোন ব্যবহার করেন না বলে তাকে তার বাসায় এসে হেডমাস্টার সাহেবের মৃত্যুর খবর দিয়ে যায় গণিত বিভাগের আরেকজন শিক্ষক নাম রিয়াজ ।
'' লোকটার কোন দুশমন তো ছিল না । ছাত্রদের সাথে রাগারাগি বেশি করতেন মানলাম । কিন্তু কোন ছাত্রর পক্ষে এই কাজ করা সম্ভব না । আর তিনি যে রাতে বের হয়েছেন এই খবরই বা পাবে কীভাবে ? ''
'' হুম । '
'' আমি নিশ্চিত পরিবারের কেউ ই এই কাজ করেছে । বাসা থেকে যেই বের হয়েছে লোক লাগিয়ে মেরে ফেলেছে । গ্রামে নাকি বেশ জমি জমা আছে । তবে পুলিশ বলছে কাজটা কোন অদক্ষ লোকের করা । ''
'' হুম । ''
'' আপনার মনে হয় এখনও ঘুমের ঘোর কাটে নি । আর ঐ যে পুলিশ টাকা দিলেই বলবে আপনি খুন করেছেন । ''
রিসাত বেশ ভয় পেয়ে কেঁপে উঠলো । রিয়াজ সাহেবের চোখ এরালো না ।
'' আরে আমি এমনেই বললাম । ভয় পাওয়ার কি আছে ? ''
কিছুতেই যেন নিজেকে স্বাভাবিক করতে পারছিল না রিসাত সাহেব । জিনিসটা বুঝতে পেরে রিয়াজ সাহেব বেশ লজ্জিত হলেন তাকে এইরকম বিব্রত পরিস্থিতিতে ফেলে দিয়ে ।
ক্ষমা চেয়ে চলে গেলেন , জানাজার নামাজে শরিক হওয়ার জন্য বলে ।
পাঁচ -
দুই দিন কেটে গেলো । আগে ছুটির দিনগুলো যেভাবে কাটতো সেভাবেই কেটে যেতে লাগলো । কিন্তু আবার সেই পশুত্ব ফিরে আসতে কতদিন ? রিসাত সাহেব চিন্তা করলেন , ''একটু হাওয়া পরিবর্তন করে বাহিরে থেকে ঘুরে এলে কেমন হয় ? ছুটি আরেকটু না হয় বাড়িয়ে নিলাম । ''
তিনি সমুদ্র সৈকত দেখতে যাবেন বলে মনঃস্থির করলেন । টিকিটও কেটে ফেললেন । বাস রাতে ছাড়বে । ঐদিন সকালে বাড়ির মালিক রায়হান সাহেব এলেন । হাসি- খুশি , সহজ সরল মানুষ ।
রুমে ঢুকার অনুমতি চেয়ে অনুমতির জন্য দেরি না করে ঢুকে গেলেন ।
'' তা কেমন আছেন ? বারিয়ালা হয়েছি বলে তো লাট সাহেব হয়ে যাই নি । ভাড়াটিয়াদের একটু খবর টবর নিতে হয় । তাই আসলাম । কোন সমস্যা নেই তো ? ''
'' নাহ কোন সমস্যা নেই । ''
'' বললেন না তো কেমন আছেন ? ''
'' আছি কোন রকম । ''
'' কোন রকম ? ''
এর উত্তর কি দিবেন রিসাত সাহেব বুঝে উঠতে পারলেন না ।
'' আচ্ছা যাক ও কথা । তা ব্যাগ গুছাচ্ছেন যে ? কোথাও যাবেন নাকি ? ''
'' হু । একটু কক্সবাজার যাবো । ''
'' একটু কেন ? পুরা গেলে সমস্যা কি ? '' বলে তিনি হেসে উঠলেন ।
নিজের মতো করে উত্তর দেয়ার জন্য রিসাত সাহেব বলে উঠলেন
'' শরীর টা ঠিক ভালো যাচ্ছে না । তাই ঐ দিকে যাচ্ছি । হাওয়া বদল আর কি । ''
'' তা কতদিনের জন্য ? ''
'' দেখি । যতদিন ভালো লাগে আর কি ।''
'' ভালো । ভালো । তবে আপনার স্কুল ? ''
'' ছুটি নিয়েছি । ''
'' আমার ঐ মেয়েটার জন্য আচার আনবেন আর এক কেজি লইটকা শুটকি আইনেন । বেশি কিছু না । ''
'' ঠিকাছে । মনে থাকলে । ''
'' শিক্ষক মানুষ । কিছু ভুলে নাকি ? '' এর উত্তরের আশা না করেই বলতে থাকলেন ।
'' বুঝছেন , রাতে ইজিচেয়ারে করে বাইরে বসে থাকি । এই ধরেন এগারোটা থেকে বারোটা পর্যন্ত । হালকা বাতাস শরীরে লাগে । ভালোই লাগে । চিন্তা কম কম মনে হয় । এর চেয়ে বেশি থাকতে ইচ্ছা করলেও পারি না । ঘুম ধরে । ''
রিসাত সাহেবের মুখে স্পষ্ট বিরক্তির ছাপ । তাই দেখে আর কথা বাড়ানো উচিত হবে না চিন্তা করে রায়হান সাহেব বিদায় নিয়ে চলে গেলেন ।
রিসাত সাহেব চিন্তা করেন , '' লোকটার এখনও তেমন বয়স হয় নি । কিন্তু এখনই কথা বেশি বলার বাতিকে ধরেছে । ''
রাত বারোটায় বাস । এগারোটার দিকে বের হলেন । সামনে ইজিচেয়ারে রায়হান সাহেব বসে আছেন । তার সাথে আগ বাড়িয়ে কথা না বলে রিসাত সাহেব চলে গেলেন । কলা বাগান থেকে বাস ছাড়বে । একটু হেঁটে পড়ে রিক্সা নিবেন বলে ঠিক করলেন । কিছুক্ষন হাঁটার পর তার মনে পড়লো তিনি হাতের ঘড়িটা আনেন নি । দেয়াল ঘড়ি দেখে বের হয়েছেন ।
বাসার সামনে রায়হান সাহেবকে আধো শোয়া অবস্থায় দেখে সেই রাতের শারীরিক ও মানসিক পরিস্থিতে তিনি পড়ে গেলেন । তিনি নিজের উপর থেক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে শুরু করলেন ।
ঘরে ঢুকলেন । হাত ঘড়ি নিলেন । এরপর চোখ গেলো ছুরির দিকে । তিনি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে লাগলেন । কিন্তু মন যেন বলছে , '' সেই দিনের ঘ্রাণ মনে নেই । মনে নেই কি সেই রক্তের গন্ধের কথা । মনে না থাকলে আরেকবার নিয়ে দেখ । ''
নিজে নিতে না চাইলেও হাত ছুরি নিয়ে পকেটে ঢুকালো । দরজা তালা দিয়ে ব্যাগ নিয়ে ইজিচেয়ারের কাছে গেলেন । ঘুমিয়ে পড়েছেন রায়হান সাহেব । মনকে মানাতে ব্যর্থ হলেন রিসাত সাহেব । ইজিচেয়ারের পিছনে গিয়ে দাঁড়ালেন তিনি । বা হাত দিয়ে শক্ত করে মুখ চেপে ধরে ডান হাতের ছুরি গলার উপর চালিয়ে দিলেন ।
ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো । রক্তটা সেইদিনের তুলনায় বেশি লাল । ঘ্রাণটাও একটু ভিন্ন ।
আজ জামায় রক্ত লাগে নি । হাতে যা লেগেছিল ছিটে ফুটা বাহিরের কলে গিয়ে ধুয়ে নিলেন । স্বাভাবিক মানুষের মতো হেঁটে চলে গেলেন মহাম্মাদপুর বাস স্ট্যান্ড । একটা রিক্সা নিলেন কলাবাগানের উদ্দেশে ।
বাস ঠিক সময় ছেড়ে দিলো । চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলেন । সেইদিনের সেই ঘুম আবার ফিরে এলো । বাস চলতে লাগলো ..................
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×