somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রক্তিম [ গল্প । শেষ পর্ব ]

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছয় -
বাস যখন চট্টগ্রাম শহরে পৌঁছালো তখন রিসাত সাহেবের কক্সবাজার যাওয়ার ইচ্ছা উবে গেলো । তিনি বাস থেকে নেমে গেলেন । চিন্তা করলেন আশে পাশের কোন হোটেলে থেকে এরপর আবার ঢাকায় ফিরে যাবেন ।
যেই চিন্তা সেই কাজ । ' পিয়াসা ' নামের একটি তিন তারকা হোটেলে উঠলেন ।
তখন ভোর ছয়টা বাজে । গোসল ছেড়ে ঘুম দিলেন ।
সাত -
স্কুলের হেডমাস্টার রতন সাহেবের খুনের সময় একজন শিক্ষকই অনুপস্থিত ছিলেন । তার নাম ছিল রিসাত । তবে তাকে সন্দেহ করাও ছিল বড়ই কঠিন । তাকে সন্দেহ করে কোন কথা বললেই সবাই রেগে যেতো । আর সে ছুটি আগেই নিয়েছে । আর লাশের কাছে পাওয়া নোটের হাতের লেখার সাথে তার স্কুলে পাওয়া হাতের লেখার কোন মিল ছিল না । তাই বেশি দূর আগানো যায় নি ।
আর এই দিকে রায়হান সাহেবের মৃত্যুও একই ধরনের আর এখানেও একটি নোট পাওয়া গেছে । যেখানে লেখা ছিল -
'' নতুন রক্তের রং ,
নতুন রক্তের ঘ্রাণ ,
নতুন প্রাপ্তি । ''
এই লেখার সাথে সেদিনের লেখার হুবহু মিল আছে । সুতরাং এইবার রিসাত সাহেবকে সন্দেহের তালিকায় উপরে রাখতে কোন বাধা নেই । যদিও জিনিসটা প্রকাশ্যে বলা যাচ্ছে না । সে যে এই ধরনের কাজ চিন্তাও করতে পারে না তাই সবাই বলছে ।
মোহাম্মাদপুর থানার ওসি রশিদ সাহেবের উপর দায়িত্ব পড়েছে এই কেসের । উপরে রিপোর্ট করতে গিয়ে তাকে ঝাড়ি খেতে হয়েছে বেশ । কারণ তাদের কথা রিসাত সাহেবকে আগেই ধরা উচিত ছিল । সময় অনেক গড়িয়ে গেছে । তবুও ট্রান্সফার বাচাতে না পারলেও অন্তত চাকরিটা বাচাতে পারবেন যদি কেসটা এক দুই দিনের মধ্যে সমাধান করে দিতে পারেন ।
তিনি কিছুতেই বুঝাতে পারলেন না তাদের যে , '' রিসাত সাহেবের হিস্টোরি এতোই ক্লিয়ার যে তার বিরুদ্ধে কোন স্টেপ নিলে তার আশে পাশের মানুষ গণ্ডগোল শুরু করবে । যারা খুন হয়েছে তাদের আত্মীয় স্বজন পর্যন্ত তার উপর কোন সন্দেহ পোষণ করে না । ''
রশিদ সাহেবের চাকরি বাঁচানো নিয়ে কথা । একটা সুরাহা করতেই হবে । কিন্তু তাকে ধরার তেমন কোন ক্লু তারা পাচ্ছেন না । তবে তার প্রতিবেশীর কাছ থেকে জানতে পেরেছেন তার বাহিরে যাওয়ার কথা ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে দেখেছেন এগারোটার দিকে । আর খুন হয়েছে এরপরে । ঠিক মিলাতে পারছেন না । আর কোথায় গিয়েছেন তাও কেউ বলতে পারলো না ।
রশিদ সাহেব রিসাত সাহেবের রুমের তালা ভেঙ্গে ভিতরে ঢুকলেন । বাসায় ধারালো কিছুই নেই । হয়তো সাথেই নিয়ে গেছে । তার মানে আরেকটা খুন হতে পারে । এরপর ছোট একটা ডাইরি পেলেন । আর সেটি খুলে অবাক হয়ে গেলেন এই যে সেই হাতের লেখা । আরেকটি পৃষ্ঠা পেলেন যেখানে পরীক্ষার জন্য প্রশ্ন করা হচ্ছে সেই লেখাটি স্কুলে রিসাত সাহেবের পাওয়া হাতের লেখার সাথে মিলে । রশিদ সাহেব পুরোই হতভম্ব । তিনি আশে পাশের মানুষদের জিজ্ঞেস করলেন তিনি কি একা থাকতেন নাকি তার সাথে আর কেউ থাকতেন ?
কারণ একই জায়গায় দুই ধরনের হাতের লেখা । এক্সপার্টদের পরামর্শ নিয়ে জানতে পারলেন দুটি পুরোই বিপরীত ধাঁচের কারো পক্ষে এটি সম্ভব নয় । তবে দুই হাতেই লিখতে পারলে সম্ভব ।
রিসাত সাহেবের রুম দেখে বুঝা যাচ্ছে তিনি কোথাও কিছুদিনের জন্য গিয়েছেন আর চলে আসবেন । কারণ অনেক জিনিসই রেখে গিয়েছেন । বেশ কিছু টাকার একটা ব্যাগও আলমারির ভিতরে আছে ।
যেহেতু রিসাত সাহেব কোথায় গিয়েছেন জানা যাচ্ছে না তাই রশিদ সাহেব ঠিক করলেন বাসার আশে পাশে লোক রাখবেন । যেন আসার সাথে সাথে ধরা যায় ।
আট -
দুপুরের দিকে রিসাত সাহেবের ঘুম ভাঙল । ঘুমের ঘোর কাটতে সময় লাগলো । কিছুক্ষন পর বাহিরে হই চই এর শব্দে তিনি বাহিরে তাকালেন দেখলেন কয়েকজন মিলে একজনকে মারছে । এর কারণে তার মুখ দিয়ে রক্ত ঝরছে । এই রক্ত দেখে রিসাত সাহেব অনেকক্ষণ তাকিয়ে থাকলেন । তার আবার নেশা ডাক দিয়েছে । তিনি বুঝতে পারলেন না , এতো তাড়াতাড়ি তো নেশা ডাক দেয় না । কালকে রাতেই তো নেশার ডাকে সারা দিলেন । আবার এখন কেন ?
তবে নেশার ডাক প্রবল হতে লাগলো । পাঞ্জাবির পকেটে হাত চলে গেলো অজান্তেই আর সেখানে বিদ্যমান ছুরির অস্তিত্ব টের পেলেন । তা নেশার ডাককে প্রশমিত করলো ।
তিনি খাবার রুমে দিয়ে যাওয়ার জন্য রিসিপ্সনে ফোন করে বললেন । বেশ অশস্তিকর মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছিলেন ।
ওয়েটার এসে খাবার রাখলো টেবিলে । চলে যাওয়ার জন্য দরজার দিকে যাচ্ছিল যখন তখন রিসাত সাহেব তাকে ডাক দিয়ে বসতে বললেন । এরপর জিজ্ঞেস করলেন বাহিরে তখন কি হচ্ছিল ?
'' স্যার । তেমন কিছু না এক চোরকে ধরে পিটানো হচ্ছিল । ''
কথা বলতে বলতে রিসাত সাহেব ছেলেটির পিছনে চলে গিয়েছেন ।
তিনি আবার জিজ্ঞেস করলেন ,' কেন ? কি চুরি করেছে ? '' বলেই আর অপেক্ষা করলেন না শুধু বললেন , '' আমায় মাফ করিস । ''
মুখ চেপে ধরে পাঞ্জাবির পকেট থেকে ছুরি বের করে চালিয়ে দিলেন । তবে এইবার তার কষ্ট হচ্ছে । কিন্তু শরীরকে ঠাণ্ডা করার জন্য এর বিকল্প যে নেই । এক পর্যায়ে চোখ দিয়ে পানি পড়তে থাকে ।
কি যে কষ্ট । তা কাউকে বলার নয় । ছেলেটার চোখগুলো বড় বড় করে মৃত্যুর পরও রিসাত সাহেবকে দেখছে । আস্তে আস্তে ঘোলা হয়ে যাওয়া চোখগুলোকে রিসাত সাহেব বন্ধ করে দিলেন ।
একটা কাগজে লিখলেন ,
'' এই বোধ হয় শেষ রক্ত দেখা ,
এই বোধ হয় শেষ রক্তের ঘ্রাণ নেয়া । ''
তিনি নিজের শরীরে লাগা রক্তগুলোকে পরিষ্কার করে নিলেন । ছুরি ধুয়ে আবার পকেটে রাখলেন । বিছানায় শুয়ে নিজেকে শান্ত করে নিলেন ।
কিছুক্ষনপর নিচে গেলেন বিল পরিশোধ করতে । বিলের রসিদ যখন লেখা হচ্ছিল তখন রিসাত সাহেব তার পাঞ্জাবির পকেট হাতড়াচ্ছিলেন । তার ডাইরিটা কোথায় ? তিনি একটা কাগজ চাইলেন ম্যানেজারের কাছে । কাগজে কি যেন টুকে রাখলেন । এরপর রিসাত সাহেবকে এক জায়গায় স্বাক্ষর দেয়ার জন্য বললেন ম্যানেজার সাহেব । রিসাত সাহেব স্বাক্ষর করলেন । এরপর ম্যানেজার সাহেব বললেন , '' স্যার , আপনি দুই হাতেই লিখতে পারেন দেখি । কাগজে লিখলেন ডান হাতে আর স্বাক্ষর বাম হাতে । ''
'' হুম । জরুরি কিছু লেখা বাম হাতে লিখি আর ডান হাতে সাধারণ লেখা লিখি । ''
'' আমি এই প্রথম দেখলাম , স্যার । বেশ অবাক হলাম । ধন্যবাদ । আবার আসবেন । ''
হোটেল থেকে বেরিয়েই ঢাকার জন্য টিকেট কাটতে গেলেন বাস কাউন্টারে । এক ঘণ্টা পরে বাস আসবে । টিকেট কেটে ফেললেন । বাসে উঠলেন ঢাকার উদ্দেশ্যে ।
চিন্তা করতে লাগলেন , '' তিনি এ কি করে চলেছেন ? ''
নয় -
চট্টগ্রামে ঘটে যাওয়া খুনের ঘটনা রশিদ সাহেবের কাছে ততক্ষণে পৌঁছে গেছে । আর তিনি ম্যানেজারের সাথে কথা বলে জেনেছেন , খুনের ধরন , রেখে যাওয়া নোট সম্পর্কে । যা আগের ঘটে যাওয়া খুনের সাথে অবিকল মিলে যায় । আর রিসাত সাহেবের দুই হাতে লেখার সক্ষমতার কথাও জেনেছেন । এখন রশিদ সাহেব নিশ্চিত ' রিসাত সাহেব ' ই খুনি । আর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন । রশিদ সাহেব সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করলেন ।
দশ -
দুপুর তিনটা এর দিকে রিসাত সাহেব ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন । রাত দশটার দিকে কলাবাগান বাস স্ট্যান্ডে নামলেন । এরপর রিক্সা করলেন বাসার জন্য ।
বাসার সামনে রিক্সা থেকে নামলেন । ভাড়া চুকিয়ে রুমের জন্য হাঁটা ধরলেন ।
ঐদিকে রসিদ সাহেব প্রস্তুত । ঘরে ঢুকার আগেই ধরে ফেলবেন । আর উপর থেকে নির্দেশ পেয়েছেন ধরে রাখার দরকার নেই কেস ডিসমিস যেন অন দা স্পট হয় ।
তাকে রশিদ সাহেব থামতে বললেন । তখন চারপাশ থেকে আরও কয়েকজন জড়ো হলো ।
রিসাত সাহেব ঘাবড়ে গেলেন । তখন তার মনে পড়লো , '' আমি একজন শিক্ষক হয়ে জেলে যাবো ? আমার ছাত্ররা কি বলবে ? কি শিখবে ? ''
তিনি তখনই পকেটের ছুরি বের করলেন । পুলিশরাও তখন যার যার পিস্তল বের করলেন । তাকে আত্মসমর্পণ করার জন্য বলা হলো । কিন্তু সেই সকল কিছুই যেন রিসাত সাহেব শুনতে পেলেন না । তার মাথায় হাজার হাজার চিন্তা খেলা করতে লাগলো ।
তিনি এক পুলিশ অফিসারের দিকে ছুরি ছুড়ে মেরে ঘুরে দৌড় দেবার আগেই রশিদ সাহেব গুলি করলেন । গুলিটা রিসাত সাহেবের বাম বুকে লাগলো ।
তিনি তার দুই হাত দিয়ে ক্ষতস্থান চেপে ধরলো । তার সারা শরীর কুঁকড়ে আসছিল । আস্তে আস্তে বসে পড়লেন তিনি । নিজের ফিনকি দিয়ে বের হওয়া রক্ত দেখে আর সেই রক্তের ঘ্রাণ পেয়ে আপনা থেকেই ঠোঁটের এক পাশে হাসির উদ্ভব হলো ।
যা সবাই দেখলো । আর রশিদ সাহেবের চাকরিও বেচে গেলো ।
'' যায় জ্বলিয়া যায় , পরাণ আমার ,
নিভাই সেই জ্বালা অন্যের পরাণ নিয়া । ''
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×