somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রীতি

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

০১ -
— রিমি জানিস আমি তোকে কত ভালোবাসি ।
— হুম, জানি। তুই
আমাকে এত্তোগুলো ভালোবাসিস।
— তোর ধারণা ভুল ।
আমি তোকে একটুখানি ভালোবাসি ।
তানজানিয়া মেয়েটাকে পেলে দেখিয়ে দিতাম
এত্তোগুলো ভালোবাসা কি ??
— আচ্ছা , তুই কি দা চিনিস?
— চিনবো না কেন ? ডাব কাটে যেটা দিয়ে ঐ
টা না ??
ওদের পাশেই ডাবের ভ্যান ছিল । সেখান
থেকে দা তুলে নিয়ে রিমি আমার দিকে তাক
করলো । দা হাতেও মেয়েটাকে কত সুন্দর লাগছে ।
রাগে হলুদাভ সাদা মুখটা লাল হয়ে গিয়েছে । চুল
এলোমেলো হয়ে গিয়েছে । কত সুন্দরই না রিমি।
মাঝে মাঝে রিমিকে এভাবে রাগাতে ভালোই
লাগে । .
০২
— কিরে, এতো তাড়াতাড়ি ফোন ধরলি । এখনও
ঘুমোস নি ??
— নারে , চোখ বন্ধ করলেই তোর ছবি চোখের
সামনে ভেসে আসছে ।
— সত্যি , বলছিস ??
— আজকে সকালের তোর দা নিয়ে দাড়িয়ে থাকার
ছবি কিছুতেই ভুলতে পারছি না । আচ্ছা সামনের
কুরবানি ঈদে তোর কন প্ল্যান আছে ??
— নাহ , কেন? আরো এক বছর পর তো।
— না, মানে কসাই পাওয়া খুব কষ্টের
চিন্তা করতেছি তোকে নিয়োগ দিবো। রাজি ??
টুপ করে লাইনটা কেটে গেলো । না ওকে আর এই
বিষয় নিয়ে ঘাটা যাবে না ।
০৩ -
— তোর হাত ধরে হাটতে ভালোই লাগে ।
কথাটা শুনেই বোধহয় মাথাটা আমার
কাধে রাখলো। চুলে গেঁথে রাখা শিউলি ফুলের
ঘ্রাণ পাচ্ছিলাম । সূর্য অস্ত যাচ্ছে পরিবেশ
লালচে আভায় আচ্ছাদিত ।
— " কোনদিন , আচমকা একদিন
ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে , -
' চলো যে দিকে দু'চোখ যায় চলে যাই ,'
যাবে ? "
— চল ।
— এতখন হাটতে পারবি তো ?
— কেন কই যাবি ? চাঁদে ?
— না, বাসায় যাবো । এইখান থেকে আমার
বাসা বেশ দূরে । আর ঐ টা হেলাল হাফিজের
কবিতা ছিল । তোকে আমি কিছু বলি নি।
হাতটা ছাড়িয়ে জোরে জোরে পা ফেলে বড়
অবেলায় চলে গেলো । আরো কিছুক্ষণ পর
রাগানো উচিত ছিল । ওর চলে যাওয়ায়
দেখতে ভালো লাগছে ।

০৪ -
— কিরে আজকে একেবারে লাল টুকটুকে মেম
সাহেব সেজে এসেছিস । কাহিনী কি ??
— কোন কাহিনী নাই । ইচ্ছা হলো তাই
সাজলাম। আগে বল আমাকে এই
পার্কে আসতে বললি কেন??
— চোখ বন্ধ কর। আর ডান হাত সামনে বাড়া।
রিমি যথাযথভাবে আদেষ পালন করলো। ওর
হাতে এক গুচ্ছ লাল গোলাপ রাখলাম।
— শুভ জন্মদিন ।
" তোমার জন্য সকাল দুপুর
তোমার জন্য সন্ধ্যা ,
তোমার জন্য সকল গোলাপ আর রজনীগন্ধা । "
আর লাল টুকটুকি সেজে আসার জন্য
এত্তোগুলো ধন্যবাদ।
তোকে লালে মাখা দেখতে অপূর্ব লাগে ।
ওর জন্মদিন যে মনে রেখেছি সেইটাই এখনও
বিশ্বাস করে উঠতে পারে নি ।
তবে খুশির মাত্রাটাও লুকিয়ে রাখতে পারে নি ।
মেয়েটাকে রাগলেও সুন্দর লাগে আবার খুশি হলেও
। একদিন রাগিয়ে পরের দিন খুশি করতে হবে ।
কখন বেশি সুন্দর লাগে দেখতে হবে।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×