somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামহোয়্যারইন ব্লগের প্রতি গ্রামীণফোনের কেন এই বৈষম্য?

০৩ রা জুন, ২০২৫ রাত ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গ্রামীণফোন: দেশের এক নাম্বার নেটওয়ার্ক, কোটি কোটি যার গ্রাহক সংখ্যা, টেকনাফ থেকে তুলিয়া, বন থেকে জঙ্গলে যার বিস্তৃত নেটওয়ার্ক সেই গ্রামীণফোনের নেটওয়ার্ক থেকেই সামহয়্যারইন ব্লগ ভিজিট করা যায় না, ভিজিট করতে গেলেই লেখা আসে "এই সাইট'টি গ্রামীণফোনে অনুমোদিত নয়"। কিন্তু এর মূল কারণ কি তা আজও আমাদের অজানা। দেশের সিংহভাগ জনগোষ্ঠী যেখানে ব্লগ দিয়ে ইন্টারনেট চালায়.... সরি, জিপি নেট দিয়ে ফোন চালায়, তরুণ প্রজন্মের হাতে হাতে আজ মোবাইল ইন্টারনেট, এত বড় এক জনগোষ্ঠীকে বাইরে রেখে কিভাবে এই ব্লগ জনপ্রিয় হয়? ফলাফল তো হাতেনাতেই দেখতে পাচ্ছি- ফেসবুকে যেখানে ছাই-পাশ পোস্ট করলে হাজার হাজার লাইকস, ভিউস, কমেন্টসের বন্যা বয়ে যায় আর এই ব্লগের কোন পোস্ট ১ হাজার ভিউ হইছে তা আজ পর্যন্ত আমি দেখতে পাইনি। চরম ভিজিটর খরায় ভুগছে এই ব্লগ। :(

এখন কথা হচ্ছে- গ্রামীণফোনের নেটওয়ার্ক থেকে দুনিয়ার এমন কোন আজে বাজে সাইট যেমন: বেটিং সাইট, জুয়ার সাইট, পর্ণ সাইট, পাইরেটেড সফ্টঅয়ারের সাইট, হায় হায় কোম্পানি বা এমএলম সাইট, পিশিং সাইট, ফিশিং সাইট, নানা স্ক্যাম সাইট ইত্যাদি... সাইট নেই যা গ্রামীণফোনের নেটওয়ার্ক থেকে ভিজিট করা যায় না। দুনিয়ার সকল আজে বাজে গার্বেজ সাইট যদি গ্রামীণফোনের নেট থেকে ভিজিট করা যায় তাহলে সামহোয়্যারইন ব্লগ দোষটা করলো কি? কেন বিনা কারণে সামহোয়্যারইন ব্লগ'কে গ্রামীণফোন ব্লক করে রেখেছে? এই ব্লগের প্রতি তাদের কেন এই বৈষম্য? কে দেবে এর জবাব?

শুনে থাকি অনেক রথী মহারথীর নাকি এই ব্লগ থেকে উত্থান হয়েছে কিন্তু আজ পর্যন্ত তাদের কেউ'ই গ্রামীণফোন'কে জবাবদিহিতার আওতায় আনতে পারলো না, এরা কি আসলেই রথী মহারথী না শুধু্ই কাগুজে বাঘ?

আমার কাছে কয়েকটা আইডিয়া আছে গ্রামীণ ফোনকে শায়েস্তা করার জন্য-

১- আমাদের ব্লগের পুলিশ গাজী সাহেবকে দায়িত্ব দেয়া যেতে পারে গ্রামীণ ফোনকে শায়েস্তা করার জন্য, তিনি যদি গ্রামীণ হেড অফিসে ফোন করে আচ্ছামত কয়েকটা ধমক দিয়ে দেয় তাহলে দেখবেন হরহর করে তারা এই সাইট আনব্লক করে দিবে, তাহলে আমাদের আর ভিজিটর খরায় ভুগতে হবে না। :D

২: চারিদিকে বইছে বৈষম্য বিরোধী আন্দোলন- যেখানেই বৈষম্য, অন্যায় অবিচার সেখানেই মব জাস্টিস, মব জাস্টিসের মাধ্যমেই সমস্ত দাবী দাওয়া আদায় করে নেওয়ার এখনই তো মোক্ষম সময়, এই সুযোগ হেলায় ফেলানো ঠিক হবে না। মানে আমি বলতে চাচ্ছি গ্রমীণফোনের বিরুদ্ধে "মব জস্টিস" নামক এক অভিযান চালাতে হবে- ১৫/২০ জন ছেলে পেলে নিয়ে গ্রামীণের হেড অফিসে একটু ভাঙচুর অভিযান চালাতে হবে- ইট,পাটখেল ছুড়তে হবে, কয়েকজন কর্মকর্তাকে কিছু উত্তম মাধ্যম মানে- কিল, ঘুষি মারতে হবে.. তাহলেই দেখবেন কেল্লা ফতে, সাথে সাথে এই ব্লগ ওরা আনব্লক করে দিতে বাধ্য। মাইরের উপর কোন ওষুধ আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয় নাই B-)তবে এখানে কিঞ্চিত সমস্যা রয়েছে আর এই সমস্যা'টা কি তা পাঠকদের জন্য ধাঁধা রাইলো। ;)

৩: এই ব্লগ কর্তৃপক্ষ সরাসরি আনুষ্ঠানিক ভাবে গ্রামীণফোনের কাছে জাবাব চাইতে পারে, ঠিক কি কারণে এই ব্লগ ব্লক করে রাখা হয়েছে, তা জানিয়ে। তারা কি জবাব দেয় তার উপর ভিত্তি করে ব্লগের সবাই মিলে পরবর্তী করণীয় কি তার একটা উপায় বের করতে হবে।

নোট- এই ব্লগে দুনিয়ার সকল সমস্যার সমাধান করায় হয়, অথচ নিজেরা নিজেদের সমস্যাই সামাধান করতে পারে না।






সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০২৫ রাত ১:৫৩
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×