গতরাতে ইরানের উপর নজিরবিহীন বিমান হামলা চলিয়ে ইসরায়েল, এই হামলায় ইজরাইলের অন্তত ২০০ টি যুদ্ধবিমান অংশগ্রহণ করে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে- উক্ত হামলায় ইরানের সেনা প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, রেভুলেশন গার্ডের প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি, তিনজন পরমানু বিজ্ঞানী সহ নিহত হয়েছেন বেশকিছু উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা। ইরানের অবৈধ পারমানবিক স্থাপনা নির্মূল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করাই ছিল এই হামলার একমাত্র উদ্দ্যেশ্য।
গতরাতের এই হামলায় এটা পরিষ্কার হলো যে- মধ্যপ্রাচ্যে উত্তেজনা আর থামছে না, ইরান-ইসরায়েল দীর্ঘ এক যুদ্ধে জড়িয়ে গেলো। এই হমলায় সবচেয়ে যে বিষয়টি আমাকে ভাবায় তা হলো; কোথায় ইসরায়েল আর কোথায় ইরান, সেই ইসরায়েল থেকে উড়ে এসে ইরানে এত বড় সামরিক হামলা চালিয়ে গেলো ইসরাইলি যুদ্ধ বিমান অথচ ইরান ১ টি বিমানও ভূপাতিত করতে পারলো না, বিষয়টা বেশ অবাক করার মত ঘটনা'ই বটে। আরও অবাক করার মত বিয়ষ হচ্ছে- হামলাটি চালানো হয়েছে ইরানের প্রাণকেন্দ্র তেহরানে, ইরানের গুরুত্বপূর্ণ সব সামরিক কর্মকর্তাদের বাসবভন, এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে অথচ ইরান যেন টেরই পেলো না । এই হামলা দ্বারা এটাই প্রমাণ হয়- প্রতিপক্ষের রাডার ব্যবস্থা ফাঁকি দেয়ার জন্য ইসরায়েল যথেষ্ট পরাঙ্গম, তা না হলে এত দূর থেকে কখনোই এমন বিমান হামলা চালানো সম্ভব নয়।
এই হামলার নিউজটি হয়তো ইতিমধ্যে সবার কাছেই পোঁছে গিয়েছে তাই এটা নিয়ে আর লেজ লম্বা না করলাম, আমি শুধু উক্ত হামলা বিষয়ে কিছু লিংক শেয়ার করে দিচ্ছি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ========================== জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও বাঙালির মুক্তির অগ্রদূত। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান ও... ...বাকিটুকু পড়ুন
ইতিহাসবিদ ইলান পাপে বলেছেন, "ইসরায়েল অবৈধ বসতি স্থাপনকারী, ঔপনিবেশিক শক্তির একটি প্রজেক্ট। এটি ঐতিহাসিক প্রক্রিয়ায় গড়ে ওঠা স্বাভাবিক রাষ্ট্র নয়, বরং রাজনৈতিক ও সামরিক শক্তির দ্বারা প্রতিষ্ঠিত একটি ব্যবস্থা"। এ... ...বাকিটুকু পড়ুন
প্রতি বছর ঈদের ছুটি কাছে এলেই শহরের চেনা রাজপথগুলো এক অন্যরকম রূপ নেয়। চারদিকে এক অস্থির অথচ আনন্দময় ব্যস্ততা। আজ সকালে অফিসের উদ্দেশ্যে বের হয়েই চোখে পড়ল সেই চিরচেনা দৃশ্য—সারি... ...বাকিটুকু পড়ুন
বঙ্গবন্ধৃ শেখ মজিবুর রহমানকে জাতির পিতা মানে বাংলাদেশী নাগরিকগণের একাংশ। ১৯৭১ সালের পূর্বে বাংলাদেশী নামে কোন জাতি ছিল না। তাঁর ডাকে সাড়া দিয়ে পূর্ব পাকিস্তানের নাগরিকগণের একাংশ পশ্চিম... ...বাকিটুকু পড়ুন