আমার দেশে যারা এখনও ইসলাম বলতে জামায়াতে ইসলাম, ইসলামিক আন্দোলন বলতে জামায়াতে ইসলামের আন্দোলনকে বোঝেন বা বুঝান বা বুঝাতে চান, আপনারা আমার ধারণা স্পষ্টতই পথভ্রষ্ট হচ্ছেন, করছেন। সৃষ্টিকর্তা সবার ডাকই শোনেন। চোরও তার কাছে প্রার্থনা করে আর গৃহস্থও তার কাছে প্রার্থনা করেন। তাই আজ চোরের ডাকে সাড়া দিল বলেই চোর কি পীর হয়ে গেল, নাকি ইসলামের কান্ডারী হয়ে গেল? আপনার বিবেক খরচ করুন আর মস্তিষ্ক-র ব্যবহার করুন। প্রতিটি মানুষের মাঝেই সৃষ্টিকর্তার আবাস,তাই তো মন দিয়ে যাই করেন না কেন, তা থেকে ফলাফল পাওয়া যায়। এখন আপনি কি ভ্রান্ত পথে হাটবেন নাকি সঠিক পথে হাটবেন,তা কিন্তু আপনার নিজেকেই নির্ধারণ করতে হবে। কারণ, শেষ বিচারের সময় আপনি তো আর,"আমি অমুকের কথা শুনে এই কাজ করেছি"-এই কথা বলে পার পেয়ে যেতে পারবেন না।আর মনে রাখুন,একটি কথার নানা ধরনের অর্থ হতে পারে। যেমন-'নিউটনের মাথাতে মগজ ছিল আর আপনার মাথাতেও মগজ আছে'। এখন এই সামান্য কথাটি একেক জনের কাছে একেক রকম হয়ে ধরা দিবে। কেউ হয়ত কোন সূত্রের কথা ভাবা শুরু করতে পারে, কেউবা আপেল চাষের কথা ভাবতে পারে, কেউবা নিজেকে নিউটন ভাবতে পারে, কেউবা অধ্যাবসায়ের কথা ভাবতে পারে ইত্যাদি ইত্যাদি। আর এটা পুরোপুরি নির্ভর করে স্পেসিফিক ওই মানুষটির উপর। এখানে কথাটির কোন পক্ষ নেই। তাই কারো কথা না শুনে,নিজে নিজের কাজে সচেষ্ট হোন। ইসলামকে নিজে জানুন এবং নিজের ক্ষুদ্র মস্তিষ্কটাকে ব্যবহার করুন এবং সঠিকভাবে উপলব্ধি করুন। খেয়াল করুন, নিজের সন্তান কুৎসিত হলেও তাকে ভালবাসে না, এমন পিতামাতা নেই পৃথিবীতে। তাই নিজ হাতে তৈরী করুন নিজের বিশ্বাস। অন্যের দেখানো পথে হাটবেন না কারণ বর্তমানে এইধরনের নির্ভরযোগ্য মানুষের বড় অভাব, নেই বললেই চলে। অন্ধকারে চোখ থাকা বা না থাকায় কিছুই এসে যায় না। ভাল থাকবেন সবাই।
আলোচিত ব্লগ
হারানো বিজ্ঞপ্তি

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন
সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
অল্প একটু পাশে থেকো
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
মাইনকা চিপা

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।