আমার শারিরীক গঠন হালকা পাতলা হলেও, আমি এক জন শক্ত পাল্লার ছেলে । কতযে বর্ষা মৌসুম পার হয়েছে বেশির ভাগ দিনই বৃস্টিতে ভিজেছি । বৃস্টিতে ভিজলে সর্দি হবে, জর হবে লাইফবয় এর এই এডটা আমার বেলায় খাটে না । রোদের বেলাতেও একই গরমও আমার কাছে তেমন বিষয় না, যদিও গরম ভাত আমার দুচোখের বিষ । কিন্তু দুর্ভেদ্য দুর্গের ও নাকি দুবর্লতা থাকে আমারও আছে, রক্ত আর শীত । শীতে বেশি করে কাপড় চোপড় পরলেই হয়, আর নিজেকে একটু সাস্থ্যবান মনে হয় ।
আমাদের আশেপাসের বাড়ির মুরগী প্রায়ই আমাকেই জবাই করতে হয় । আমি হয়তো নিজে গরু মহিস জবাই করলেও আমার কিছুই হবে না । হাতে ধারাল হাসুয়া থাকলে নিজের মাঝে একটা আলাদা শক্তি অনুভব করি । কিন্তু কাউকে সিরিন্জ বা ব্যাগে কিন্তু কাউকে রক্ত দিতে দেথলেই অজ্ঞান হই না অজ্ঞান এর কাছাকাছি চলে যাই । আমি কখনো অজ্ঞান হইনি, অজ্ঞান এর কাছাকাছি চলে যাওয়ার একটা প্রচন্ড কস্ট আছে যা বলে বুঝানো সম্ভব নয় ।
বছর ২ আগে আমার বউ রক্ত দেওয়ার খুব শখ হলো ! সে কার থেকে জানি শুনেছে রক্ত দিলে নাকি ওজন কমে । তাই সময় করে আমরা রাজশাহী মেডিকেল কলেজে এ সন্ধানীতে গেলাম রক্ত দিতে । আমরা উপস্থিত হয়ে দেখলাম আরো ৩-৪ টা কলেজ পড়ুয়া মেয়েও রক্ত দিচ্ছে । সন্ধানীর রক্ত নেয়া সুন্দরী আপু আমার বউ কে জিগ্গাস করলো আমি তার কে হই । সে আমার পরিচয় দিলো, আপু ও ভাইয়ারা আমাকে ধন্যবাদ দিলেন যে আমি আমার বউকে এই কাজে নিজে নিয়ে এসেছি । এমনিতেই মেডিকেলের গন্ধ আমার নাকে ঢুকার পর থেকে আমার অবস্থা ততটা ভাল ছিল না । এর পরে ইন্টারনীর এক আপু একটা রক্তের খালি ব্যাগ বের করলেন যার এক প্রান্তে একট গরুর ইন্জেকশনের সাইজের সুই । আমি চুপচাপ আমার বউ এর হাত ধরে ছিলাম আমার বউ হয়তো কিছুটা অনুমান করছিলো । এর পরে চার ইন্চি সাইজের সুইটার মোড়ক উন্মেচন দেখলাম এরপরে আর তাকাইনি ।
কিছুক্ষন পরে নিজেকে একটি সোফায় আধসোয়া অবস্থায় আবিস্বার করলাম । আমার চারপাশে বেশ কিছু উদ্বিগ্ন সুন্দর মুখ । আমার অবস্থা দেখে এক ইন্টারনীর ভাই আমাকে সোফায় নিয়ে যান । সব কিছুই ঘটছিলো কিছুটা ধোয়াশার মতোন অবস্থায়, অজ্ঞান হতে পারিনি তাই কস্টটা বেশি হচ্ছিলো । প্রচন্ড চাপ পড়ছিলো হার্টের উপরে নিজের হার্টবিট পরিস্কার সুনতে পাচ্ছিলাম ।
আমার জীবনে এ রকম আরো কিছু ঘটনা আছে, তবে এটার মত মারাত্নক না । এর পর থেকে রক্ত দান করার মানষিকতা থাকলেও এই কারনে দিতে সাহস হয় না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



