somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামান্য জাযাকাল্লাহ বদলে দিল সব অহমিকা

১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আশ শাম্মারী গোত্রের একজন বড় শেখ। তার ছেলেকে কে বা কারা ধরে কী বুঝিয়েছে, ছেলে তাবলীগে যেতে চায়। আরে তাবলীগ কী? এরা কী করে? তোমার কীসের অভাব? তুমি কেন ওখানে যাবে? বাবার সাথে তার হরদম বিতর্ক চলে দিন রাত। এরপর এভাবে একদিন ছেলে তার মাকে বলে চলে আসে বাংলাদেশে, চিল্লা লাগায় দাওয়াত ও তাবলীগের মেহনতে।

পেট্রোডলারের বিলাসে বড় হওয়া মুহাম্মদ আশ শাম্মারীর জীবন চলনের সব কিছু বদলে যায়, প্রত্যন্ত অঞ্চলের মাটির মসজিদগুলোতে সে সাধারণ বিছানা বিছিয়ে ঘুমায়, মশারা তাকে ঘিরে রাখে, তবু তার শান্তিনিদ্রায় ব্যাঘাত ঘটাতে পারে না কেউ।

কাদামাটি আর গ্রামের পরিবেশে মানুষজনের সহৃদয় ব্যবহার, দারিদ্রতা সত্বেও দ্বীনের জন্য তাদের দিলউজাড় করা ভালোবাসা দেখে মুহাম্মদের স্মৃতির আয়নায় ভেসে ওঠে রিয়াদের সুশোভিত মসজিদ, ঐখানকার সুগন্ধিময় পরিবেশেও সে এমন আল্লাহমগ্নতা দেখেনি।

একসময় তার চিল্লার মেয়াদ শেষ হয়ে আসে। চোখে সানগ্লাস লাগিয়ে টাখনুর নীচে হেলে দুলে জুব্বা পরা আর উদকাঠের কড়া সুগন্ধি মেখে রিয়াদের রাজপথে বিএমডব্লিউ নিয়ে ঘুরে বেড়ানো মুহ্ম্মাদ আশশাম্মারী দীর্ঘ চল্লিশ দিন পর যখন তার বাবাকে সালাম করছিল আশপাশের সবগুলো মানুষ অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। এ কী? তার মাথায় পাগড়ী, মুখে এক মুষ্ঠি দাড়ি, পায়ে সাধারণ স্যান্ডেল, চোখে মুখে তার কী এক প্রাপ্তির আবেশ- ওর বাবা শেখ আশ শাম্মারী এসব দেখে বলে উঠলো- তুই তো পাগল হয়ে গেছিস, এসব কী করছিস, তোকে আমি আজই মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাবো।

এরপরের ঘটনা খুবই সরল। মুহাম্মদ দিনরাত তার বাবাকে বলতো, বাবা তুমিও এসো, চল্লিশ দিন লাগিয়ে দেখো, মনের ভেতর কেমন কেমন করে!! সুন্নাতের যিন্দেগী মানো, প্রশান্তি আর সাফল্যে দুনিয়া আখেরাতে কামিয়াব হয়ে যাবে।

কিছুতেই শেখ আশ শাম্মারীর মন গলেনা। তিনি ভাবলেন, আমার ছেলেকে যে পাকিস্তানী জামাত ধরে বাংলাদেশ পাঠিয়েছিল, আমি ওদের খুঁেজ বের করবো, আমি পাকিস্তান যাবো। মুহাম্মদ এ সুযোগকে কাজে লাগিয়ে তাকে নিয়ে এল পাকিস্তানের ইজতেমায়।

ওর বাবা মুরব্বীদের খাস কামরায় গিয়ে তার নালিশ জানালো। মুরব্বীরা তাকে আশ্বস্ত করলেন, ইজতেমা শেষ হলে ঐ জামাতের সাথে তার দেখা করিয়ে দিবেন। শেখ অপেক্ষায় থাকলেন, কখন ইজতেমা শেষ হবে। এর ফাঁকে তিনি মুখ কালো করে ঘুরে বেড়ান মাঠের এখানে ওখানে। এরা কী করে? এত মানুষ কেন? এরা কী পাগল নাকি? এসব ভাবনায় ডুবে থাকলেন দুইদিন।

পরেরদিন সকালে এভাবে এদিক ওদিক ঘুরতে ঘুরতে তার টয়লেটে যাওয়ার প্রয়োজন হলো, বিদেশীদের তাঁবুতে না গিয়ে মাঠের মধ্যে করা অসংখ্য সাধারণ টাট্টিগুলোতে প্রয়োজন সারতে রওয়ানা হলো। এক বুড়ো দাড়িয়ে দাঁড়িয়ে সবাইকে পানি ভরে দিচ্ছে বদনায়। জীবনভর অন্যের সেবা আর খেদমত পেয়ে দিনকাটানো বিলাসী আরব শেখের কাছে এ আর আশ্চর্যের কী? সেও তার বদনা এগিয়ে দিলো বুড়োর দিকে। একপলক সে দেখে নিলো বুড়োর চেহারা। চামড়ায় ভাঁজ পড়ে গেলেও এক অপার্থিব দ্যুাতি ছড়িয়ে রয়েছে তার মুখখানায়। পানি ভরা শেষ হলে শেখ যখন পিঠ ফিরিয়ে রওয়ানা হলেন, পেছন থেকে বুড়ো লোকটি তাকে বললো, জাযাকাল্লাহু খাইরান।

এ দুটি শব্দ থামিয়ে দিল তার গতি। শেখের মনে হঠাৎ এক ধাক্কা, আরে! পানি নিলাম আমি, খেদমত করলেন তিনি, জাযাকাল্লাহু তো আমার বলার কথা তার উপকারের কারণে, কিন্তু এই বুড়োমিয়া আমাকে জাযাকাল্লাহু বললো কেন? শেখ ভ্র“ কুঁচকে জিজ্ঞেস করলো, আপনি আমাকে জাযাকাল্লাহু বললেন যে? এটাতো আমার বলা দরকার ছিলো।

শেখ আশশাম্মরীকে অবাক করে দিয়ে পাকিস্তানের বুড়ো সাধারণ মানুষটি তার ভাঙা ভাঙা আরবীতে বলতে লাগলেন, এই যে আমি আপনাকে পানি ভরে দিলাম, আপনি পানি নিলেন, আমাকে এতুটুকু খেদমত করার সুযোগ দিলেন, আমার খেদমতটুকু গ্রহণ করলেন, সওয়াব অর্জনের সুযোগ দিলেন, আমিই তো আপনার কাছে কৃতজ্ঞ। জাযাকাল্লাহু তো আপনার প্রাপ্য এ মেহেরবানীর বিনিময়ে।

ভ্র“ কুঞ্চিত শেখের কপালের ভাজ সমান হয়ে এল। চোখের কোণে তার অশ্র“র বিন্দু। এ কেমন জগত, এরা কেমন মানুষ, এ কেমন ব্যবহার!
রিয়াদের শেখ তার এতক্ষণের সব অহমিকা আর ছেলের পরিবর্তনের জন্য দায়ী লোকগুলোকে খুঁেজ বের করার সব চিন্তা ভুলে জড়িয়ে ধরলেন এক সাধারণ বুড়োমিয়াকে। তাকে দিলের সবটুকু ভালোবাসা মিশিয়ে দোয়া করলেন। সব ভুলে আগলে নিলেন ছেলেকে। শুধু কি তাই! ছেলের হাত ধরে ইজতেমার পর তিনিও বের হয়ে গেলেন তাবলীগে।

এত বয়ান যার অন্তর গলাতে পারেনি, সামান্য একটু জাযাকাল্লাহু আর অন্যরকম খেদমতে তার জীবনের গতিপথ বদলে গেল নিমিষেই।
কাকরাইল মসজিদের সিঁড়িতে বসে বসে এ শেখের সেই ছেলেটি মুহাম্মদ আশ শাম্মারী যখন আমাকে এ ঘটনা শোনাচ্ছিল, আমি তাকিয়ে দেখি, চোখে মুখে তার ঐ সাধারণ নাম না জানা বুড়োমিয়ার জন্য এক রাশ কৃতজ্ঞতা আর শুকরিয়া ঝলমল করছে।

দলিল প্রমাণের জটিল বয়ান কিংবা বিতর্ক ছাড়াই এ মানুষগুলো এভাবে জয় করে চলেছে অসংখ্য মানুষের অশান্ত হৃদয়রাজ্য।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×