somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মক্কা-মদীনার পথে পথে-০১

৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাতারের রাজধানী দোহা থেকে আমাদের যাত্রা শুরু হল বেলা এগারটায়। বেলা দেড়টায় ফ্লাইট। কাতার এয়ারওয়েজের একটি প্লেন আমাদেরকে নিয়ে উড়ে যাবে মদীনায়। এখান থেকে মদীনার দূরত্ব প্রায় এক হাজার মাইল। তবুও যেন অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। আর কতক্ষণ পর মদীনার আলো বাতাসে বুক ভরে শ্বাস নিতে পারবো- সেই সৌভাগ্যময় মুহুর্তটির অপেক্ষায় অস্থির হয়ে আছি আমি।

আমাদের কাফেলার সদস্য সংখ্যা ১৫ জন। ১০ জন ছাত্র এবং বাকী ৫ জন আমাদের আবাসিক ক্যাম্পাস কর্মকর্তা। ছাত্রদের মধ্যে এশীয় ৩ জন, আফ্রিকার ৪ জন এবং মধ্যপ্রাচ্যের আরবীয় ৩ জন। পুরো সফরের মেয়াদ মাত্র ৭ দিন। প্রথম ৩ দিন মদীনায় এবং তারপর বাকী দিনগুলো মক্কায়। শনিবারে যাত্রা শুরু হল এবং আগামী শুক্রবার মক্কার মসজিদে হারামে জুমার নামাজ আদায়ের মাধ্যমে এর সমাপ্তি।

প্রায় আড়াই ঘন্টা প্লেনটি আকাশে উড়ল। বিকেল চারটা। সূর্যের আলো এখন যাই যাই করছে। সন্ধ্যা নামছে। আমরা তখন মদীনার বিমানবন্দরে। ইমিগ্রেশন শেষ করে বের হতে হতে আরও প্রায় পৌনে এক ঘন্টা। আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে চারপাশের দিকে তাকিয়ে আছি। এই তো সেই মদীনা- কোটি কোটি মুমিন মুসলমানের আবেগ ও ভালোবাসার এই তো তীর্থস্থান। কি স্নিগ্ধ ও মায়াময় এর পরিবেশ। রোদের উত্তাপ নেই, বাতাসের ঝাপটা নেই, প্রকৃতিও যেন এখানে অবনত। এক নিরব চাদরে আমাকে ঢেকে দিল মদীনার প্রথম প্রহর।

মদীনার বিমানবন্দরে প্রায় সবাই বাংলাদেশী কুলি। ওদের কাজ হুড়মুড় করে যাত্রীদের লাগেজ ট্রলিতে ভরে তাকে স্ক্যানার পর্যন্ত পৌঁছে দেয়া। তাদের হাঁক ডাকে মদীনার শান্ত কিন্তু ছোট বিমানবন্দরটি সদরঘাট হয়ে উঠছিল। আমি ভেবেছিলাম, মদীনার মেহমানদেরকে সমাদর করার জন্যই বুঝি বাংলাদেশী শ্রমিকদের এত তোড়জোড়। নবীর অতিথিদেরকে সাহায্য করার জন্য তাদের নিয়োগকর্তার পক্ষ থেকে হয়তো এভাবেই বলে দেয়া আছে। আমার এ আনন্দ বিষাদে পরিণত হলো তাদের দুঃখের গল্প শুনে।
প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একনাগাড়ে যাত্রীদের লাগেজ আর ব্যাগপত্র টানতে হয় ওদের। কুলিদের মতোই হাত পেতে পেতে যাত্রীদের কাছ থেকে ১৫, ২০ কিংবা ২৫ রিয়াল আদায় করতে হয়।

কারণ কোম্পানীর কর্তাকে সারাদিন বাবদ জমা দিতে হবে ১১০ রিয়াল। বাদবাকী যা থাকবে তা নিজের। এই ১১০ রিয়াল উঠিয়ে নিজের জন্য কিছু রাখতে হলে এমন হাউকাউ আর চেঁচামেচি করে লাগেজ টানাটানি এবং অতঃপর হাত পাতা ছাড়া তাদের গতি নেই।

কারণ অধিকাংশ যাত্রী নিজের ব্যাগ নিজেই হাতে করে নিয়ে যেতে চান। তারা খুঁজে খুঁজে মহিলা ও বৃদ্ধ যাত্রীদের কাছ থেকে ব্যাগ নিয়ে ট্রলিতে করে পার করে দেয়। তারপর গেট পার হওয়ার পর বখশিশের জন্য হাত পেতে অনুনয় বিনয়। এসব দেখে পৃথিবীর নানা প্রান্ত থেকে আগত মদীনাগামী যাত্রীরা বাংলাদেশী কুলিদেরকে লোভী ও ঠগবাজ ভাবলেও তারা তো আর জানেন না যে দিনশেষে ১১০ রিয়ালের জমা জমে আছে এ অসহায় লোকটির ঘাড়ে। তাকে তো এভাবেই বেঁচে থাকতে হচ্ছে।

এর ফাঁকে তাদের কিছু ছবি তুলে নিলাম। তারপর আমাদের জন্য নির্ধারিত বাসে গিয়ে উঠলাম। বাস রওয়ানা হচ্ছে মসজিদে নববী লাগোয়া দিয়ার ইন্টারন্যাশনাল হোটেল উদ্দেশে। মদীনায় থাকাকালীন এ হোটেলই আমাদের আবাসস্থল।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×