somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় কবির অচেনা প্রকৃতি- আনমনা বিভোর হয়ে কি ভাবতেন তিনি?

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবি নজরুলের খুব অন্তরঙ্গ বন্ধুদের একজন শাহরিয়ার। তার সাথে নজরুলের আড্ডা চলে দিন-রাত। শাহরিয়ার একদিন কবিকে জিজ্ঞেস করলেন, রবীন্দ্রনাথ যেদিন নোবেল পেলেন সেদিন আপনার অনুভূতি কী?
নজরুল বললেন, আমি তখন বালক। রবীন্দ্রনাথের জন্য নোবেল বিরাট কোন পুরস্কার নয়। তিনি এর চেয়েও অনেক বড়।

শাহরিয়ারের প্রশ্ন- আপনি কোনদিন নোবেল পুরস্কার পাবেন?
কবির মুখ গম্ভীর। নির্বিকার গলায় তিনি শাহরিয়ারকে বলছেন, আমি চলে যাবার পর কিছু পুরস্কার আমার ভাগ্যে জুটবে। নোবেল বা অন্যান্য আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার আমার জন্য নয়। তবে শাহরিয়ার! মৃত্যুর আগেরদিন পর্যন্ত এবং মৃত্যুর পরও আমি একটি পুরস্কারের আশায় বসে আছি। সেটির জন্যই পথ চেয়ে বসে আছি।

শাহরিয়ার চঞ্চল হয়ে উঠলেন। কী সেই পুরস্কার কবি!
নজরুলের কণ্ঠে আবেগ ভরে আসছে। শাহরিয়ার! সেই পুরস্কার- নবীর হাতের শিরনী। আমি পেতে চাই নবীর হাতে আবে কাওসারের পানি।
শাহরিয়ার নির্বাক হয়ে গেলেন। তিনি তাকিয়ে আছেন কবির চেহারায়। কবির দু চোখ ভিজে আসছে কান্নায়, ভালোবাসায়। চারপাশের পরিবেশ মিশে আছে বিষন্নতায়।

কবি নজরুল ভালোবাসতেন জালালুদ্দীন রুমীর কবিতা। তার লেখা মসনবী। কবি পড়েছেন বারবার। কবির আরেকজন বন্ধু জুলফিকার হায়দার। তাকে তিনি হাইদার বলে ডাকেন।

একদিন তাকে বললেন, হাইদার! তোমার ম্যাকেনজি ম্যাকিনজান কোম্পানীকে একটু বলে দেখো না ওরা যেন আমাকে একবারের জন্য তুরস্কে পাঠায়। তুমি জানো, আমার মন পড়ে থাকে তুরস্কের কোনিয়ায়। ওখানে শুয়ে আছেন মাওলানা রুমী। তার লেখা মসনবী আমি বারবার পড়েছি। আমি কিছুদিনের জন্য তার পায়ের কাছে গিয়ে পড়ে থাকতে চাই। তোমরা অনেকেই হয়তো জানো না! হাইদার! একেকটি নাত লেখার সময় আমি চারদিক থেকে ফুলের সুবাস পাই। আমার মনে হয়, এ সুবাস রুমীর বাগানের সুবাস।’


আরেকদিন। জুলফিকার কবির বাসায় গিয়ে হাজির। কবির সামনে তখন একটি জায়নামাজ। জুলফিকার হয়তো একটু অবাক হলেন। নজরুল সেদিনও বিষন্ন। গম্ভীর। তিনি জুলফিকারকে বসতে বললেন। তারপর নিজের আনমনে কথা বলতে শুরু করলেন, হাইদার! এই যে জায়নামাজটি দেখছো, এটি আমার এক ভক্ত দিয়ে গেছে। মানিকগঞ্জ থেকে এসেছিল সে। বলেছিল, যখন মন খারাপ হবে, এই জায়নামাজে আপনি বসে থাকবেন। এতেই হবে। হাইদার! আমি এতে দু রাকাত নামাজ পড়ি। তাতেই আমার বুক ভেসে যায়। দু রাকাতে দু ঘন্টা কেমন করে চলে যায়! টের পাওয়া যায় না। আল্লাহর দেখা পাইনি। পাব কিনা, তাও জানি না। চিলেকোঠার ঘরে উনি উপস্থিত। জায়নামাজ পাতলে আমি কেমন যেন দিশেহারা হয়ে পড়ি। আমার এত দুঃখ! এর ভাগ কে নিবে? হে আল্লাহ! আমি যে দোষ করেছি, তা একমাত্র তুমি জানো। আমার সব দোষ তুমি জানো। কিন্তু কাউকে ঠকাইনি! ঠকেছি শুধু নিজে।

নির্বাক হওয়ার আগপর্যন্ত এমনই ভাবুক প্রকৃতির হয়ে কি এক অজানা রহস্যের সন্ধানে বিভোর হয়ে ডুবে থাকতেন একসময়ের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।

প্রিয়কবির জীবন থেকে বেছে নেয়া কিছু অজানা গল্প নিয়ে আমার আগের পর্বগুলো-

হিন্দু মুসলমানের কাছে কতভাবে অপমানিত হয়েছেন কবি! কী করতেন তিনি তখন??

কবি নজরুলের সরলতা-রসিকতার ছোট ছোট ঘটনা

ভদ্রতা দেখাতে গিয়ে ফেঁসে গেলেন কবি!!

কবি নজরুলের গান-গজলের শিল্পীরা!!

ঘর-সংসারে কবি নজরুলের অসহায় যন্ত্রণার দিনগুলো

মায়ের সাথে অভিমান করে জীবন কাটিয়ে দিলেন কবি নজরুল।

কবি নজরুলের অজানা ও বিচিত্র জীবনগল্প নিয়ে আরও ১১ টি পর্ব



সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×