somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাবার নতুন গিলাফ এবং গিলাফের ইতিকথা

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রীতি অনুযায়ী পবিত্র কাবার গিলাফ পরিবর্তন করা হয়েছে। মক্কার মসজিদে হারামের দায়িত্বশীল কর্মকর্তারা আজ সোমবার পবিত্র কাবা ঘরের পুরনো গিলাফ নামিয়ে তাতে নতুন গিলাফ জড়িয়ে দেন। প্রতিবছর যিলহজ মাসের এ সময়ে কাবার গিলাফ পরিবর্তন করা হয়ে থাকে।


প্রাকৃতিক রেশম দিয়ে তৈরী এ নতুন গিলাফ তৈরীতে খরচ হয়েছে ২২ মিলিয়ন রিয়াল। ১৪ মিটার উঁচু কালো রঙের এ পবিত্র গিলাফ সর্বমোট ১৬টি ছোট টুকরো দিয়ে তৈরী। কাবা শরীফের দরজায় ঝোলানোর জন্য আলাদা ভাবে এতে সাড়ে ছয়মিটার উঁচু এবং সাড়ে তিন মিটার প্রস্থ পর্দা রয়েছে। স্বর্ণের প্রলেপ মেশানো রূপার সুতা দিয়ে তৈরী নকশায় আল্লাহ পাকের নাম এবং আয়াত খচিত রয়েছে। কাবার গিলাফটি পাঁচটি সুবৃহৎ খন্ডে বিভক্ত, এ খন্ডগুলো একটি আরেকটির সাথে শক্তভাবে জোড়া লাগানো। চার খন্ড চার পাশে এবং একটি আলাদা খন্ড কাবার দরজায় ব্যবহৃত পর্দা হিসেবে।
ইতিহাসের পর্যালোচনায় দেখা যায়, ১৯৬২ সাল পর্যন্ত কাবা ঘরের গিলাফ মিসর থেকে তৈরী হয়ে আসতো। তবে মাঝখানে ১৯২৮ সাল থেকে ১৯৩৯ সাল পর্যন্ত ব্যবহৃত কাবার গিলাফ সৌদী আরবের মক্কায় তৈরী হয়েছিল। ১৯৩৯ থেকে ১৯৬২ পর্যন্ত পুনরায় মিসর সে দায়িত্ব পালন করেছে। বর্তমানে সৌদী আরবে তৈরী হওয়া এ গিলাফও মিশরের অনুকরণে তৈরী হচ্ছে।
প্রায় ৭০০ কেজি প্রাকৃতিক রেশম থেকে তৈরী হওয়া কাবার গিলাফে এক তৃতীয়াংশের উপর দিকে ৯৫ সেন্টিমিটিার প্রস্থের বন্ধনীতে কুরআনের বিভিন্ন আয়াত খচিত থাকে। তবে উত্তরদিকের অংশে লেখা থাকে, ‘খাদেমুল হারামাইন শরীফাইনের বাদশাহ আব্দুল আযীয ইবনে আব্দুর রহমান আলে সাউদের নির্দেশে এ গিলাফ পবিত্র নগরী মক্কায় তৈরী করা হয়েছে’।
১৯৭৭ সালে নতুন ভাবে স্থাপিত মক্কা নগরীর উম্মে জাওদ নামক জায়গায় অবস্থিত এ অত্যাধুনিক কারখানায় কাবা ঘরের বাইরের গিলাফ এবং ভেতরের গিলাফও তৈরী হয়। একই কারখানা থেকে মদীনায় রাসূল সা. এর রওজা মোবারকের কামরায় ব্যবহৃত অভ্যন্তরীন গিলাফও তৈরী হয়। যা প্রতি চার বছর পর পর পরিবর্তন করা হয়।
সারা বছরে পবিত্র কাবা ঘর দু’বার পরিস্কার করা হয়। আরবী হিজরীর শাবান মাসে এবং যিলহজ মাসে। জমজমের পবিত্র পানি, মূল্যবান উদ আতর, গোলাপ নিংড়ানো পানি দিয়ে কাবার ভেতর ও বাহির ধোয়া হয়।
উল্লেখ্য, হযরত ইবরাহীমের সন্তান হযরত ইসমাইল নাকি মুহাম্মাদ সা. এর পূর্ববর্তী দাদা আদনান, কাবার প্রথম গিলাফ কে জড়িয়েছিল তা নিয়ে এ দুজনের ব্যাপারে মতবিরোধ থাকলেও এটা সর্বস্বীকৃত যে, হিজরতের ২২০ বছর আগে বাদশাহ তুব্বা আবি কারব আসাদ এ গিলাফের প্রথম প্রচলন করেছিলেন। মক্কা বিজয়ের পর ইসলামের নবী মুহাম্মাদ সা. এবং হযরত আবু বকর কাবা শরীফে গিলাফ পরিয়ে দেন। এর পর থেকে মুসলিম খলীফা এবং শাসকরা এ ধারা অব্যাহত রেখেছেন।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×