somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সফলতার শর্ত আত্মীয়তার সম্পর্ক

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির নিত্য নতুন আবিষ্কার আমাদের জীবন যাপনে পরিবর্তন এনে দিয়েছে। ঈদ কিংবা সাপ্তাহিক ছুটির দিনগুলোতে গ্রামের বাড়ি কিংবা স্বজন-বন্ধুদের সঙ্গে সাক্ষাতের চেয়ে ঘরে বসে টিভি কিংবা ইন্টারনেটে বুঁদ হয়ে থাকতে ভালোবাসেন অনেকেই। এতে শেকড়ের সঙ্গে প্রজন্মের বন্ধন দিনদিন যেমন দুর্বল হয়ে পড়েছে, তেমনি তা সামাজিক ক্ষেত্রেও মানুষকে বদলে দিচ্ছে। ইট-কংক্রিটের খাঁচায় আবদ্ধ আমাদের নগরজীবন এভাবেই দিনদিন মায়া-মমতাহীন রুক্ষ এবং অস্থির হয়ে যাচ্ছে।
আত্মীয়তার বন্ধন থেকে আমাদের এমন দূরে সরে যাওয়া সমাজ-সংস্কৃতি তো বটেই, ইসলামের দৃষ্টিতেও নিন্দনীয়। স্বয়ং আল্লাহ পাক সূরা নিসার প্রথম আয়াতে আমাদেরকে ‘আত্মীয়তার বন্ধন’ সম্পর্কে সতর্ক করেছেন। সূরা ইসরার ২৬ নং আয়াতে আল্লাহ পাক আদেশ করেছেন, ‘তোমরা নিকটাত্মীয়কে তাদের হক আদায় করো।’
সমাজের সবার সাথে মেলামেশা এবং বিশেষ করে আত্মীয়-স্বজনদের সাথে নিয়মিত যোগাযোগ এবং তাদের সাথে মায়া ও স¤প্রীতির সম্পর্ক চর্চার ক্ষেত্রে প্রিয়নবী সা. এর আদর্শ অতুলনীয়। তিনি নিজে যেমন এসব ব্যাপারে সদা যতœবান ছিলেন, তার সাহাবীগণকেও এসব ব্যাপারে নিয়মিত তাগিদ ও উৎসাহ দিতেন। বুখারি শরীফের বর্ণনায় হযরত আনাস রা. বলেন, রাসূল সা. বলেছেন, ‘কেউ যদি চায় যে তার রিযিক প্রশস্ত হোক এবং মৃত্যুর পরও তার সুখ্যাতি স্থায়ী হোক- তবে সে যেন তার আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে।’
তাবারানি শরীফের বর্ণনায় রাসূল সা. বলেছেন, ‘কিছু লোককে আল্লাহ পাক দীর্ঘ জীবন দান করেন, তাদের ধন-সম্পদে প্রাচুর্য দান করেন এবং তাদেরকে সৃষ্টির পর কখনো তিনি তাদের দিকে রাগান্বিত হয়ে তাকাননি। তাঁকে জিজ্ঞেস করা হলো, এটা কীভাবে? রাসূল সা. বললেন, কারণ তারা তাদের আত্মীয়-স্বজনের সাথে সুসসম্পর্ক রাখে।’
বুখারি এবং মুসলিমের বর্ণনায় হযরত আয়েশা রা. বলেন, রাসূল সা. বলেছেন, ‘আত্মীয়তার সম্পর্ক আল্লাহ পাকের আরশের সাথে ঝুলন্ত। সেটি ওখানে বলে চলেছে, যে আমাকে মিলিয়ে রাখবে, আল্লাহ পাকও তাকে মিলিয়ে রাখবেন। আর যে আমাকে ছিন্ন করবে, আল্লাহ পাকও তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন।’
তিরমিযির বর্ণনায় রাসূল সা. আরও বলেছেন, অসহায় মানুষকে দান করা একটি সদকা, কিন্তু আপনজনদের মধ্যে যারা অসহায় তাদেরকে দান করলে দুটি সওয়াব। একটি সওয়াব দানের জন্য, আরেকটি সওয়াব সম্পর্ক ঠিক রাখার জন্য। আবু ইয়ালার বর্ণনায় হযরত আনাস রা. রাসূল সা. এর হাদীস বর্ণনা করেছেন, ‘দান-সদকা এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে দীর্ঘায়ু দান করেন এবং তাকে এর বদৌলতে অপমৃত্যুর হাত থেকে রক্ষা করেন।’ অপর এক হাদীসে রাসূল সা. এমন মানুষের জন্য কিয়ামতের দিন সহজ হিসাবের সুসংবাদ দিয়েছেন।
এমন আরও অনেক উৎসাহ ও তাগিদের মাধ্যমে রাসূল সা. আমাদেরকে স¤প্রীতি ও সুসম্পর্কের দিকনির্দেশনা দিয়ে গেছেন। আর এতে যে শুধু পার্থিব জীবন সুখ ও শান্তিময় হবে- তা নয়, বরং পরকালীন জীবনেও এর বিনিময় অমূল্য এবং আনন্দময়।
বংশীয় কিংবা পারিবারিক সামান্য তুচ্ছ কারণে নিজের স্বজনদের সাথে রাগ করে অনেকেই চিরতরে সম্পর্ক ছিন্ন করেন। শহুরে জীবনে অভ্যস্ত অতি আধুনিক কেউ কেউ গ্রামের মানুষদেরকে অবহেলা করেন। তারা বেড়াতে এলে হাসিমুখে কথা বলতে বিব্রত বোধ করেন। অনেকেই ভাবেন, সাহায্য চাওয়া ছাড়া গ্রামের স্বজনদের শহরে আসার দরকার নেই। কারো মৃত্যু না হলে গ্রামে যাওয়া হয় না- শহরে এমন লোকের সংখ্যাও কম নয়। গ্রাম-শহরের এমন ব্যবধান তো আছেই, শহরে এ প্রান্তে ও প্রান্তে বসবাসকারী আত্মীয়দের সাথে যোগাযোগ রক্ষার ধর্মীয় ও সামাজিক দায়িত্বও অনেকে অবহেলা করেন। যানজট এবং ব্যস্ততার দোহাই দিয়ে তারা ওজর পেশ করেন। এ লোকগুলো হয়তো ভুলে আছেন, পরম শক্তিমান কিন্তু ভেতরের সব জানেন। সূরা রা’দ-এর ২৫ নং আয়াতের মধ্যাংশে আল্লাহ পাক আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদেরকে অভিশাপ দিয়েছেন এবং তাদের খারাপ পরিণতির ঘোষণা দিয়েছেন।
বুখারি ও মুসলিমের বর্ণনায় রাসূল সা. স্পষ্ট করে বলেছেন, ‘আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।’ আহমদের বর্ণনায় রাসূল সা. আরও বলেছেন, ‘প্রতি বৃহস্পতিবার দিবাগত জুমার রাতে আল্লাহ পাকের কাছে মানুষের আমলনামা পেশ করা হয়, কিন্তু আত্মীয়তার সম্পর্ক রাখে না- এমন লোকদের আমল তখন ফিরিয়ে দেওয়া হয়।’
সমাজের অনেক ধনবান মানুষ যারা তাদের সম্পদ ও আভিজাত্যের বলয়ে গরীব আত্মীয়-স্বজনকে ভুলে থাকতেন, পরিণতিতে দেখা যায়, তাদের মৃত্যু হয় অমানবিক কষ্টে এবং অসহনীয় যন্ত্রণায়। নানা রকম রোগে ভোগান্তি এবং নিঃসঙ্গতার অন্ধকারে তাদের জীবনের শেষ দিনগুলো কাটে। এসব পরিণাম যে আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি তা মনে করিয়ে দিয়ে রাসূল সা. বলেছেন, ‘আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এমন এক অপরাধ যে, এর শাস্তি আখেরাতে তো আছেই, এর আগেই দুনিয়াতে তা শুরু হয়ে যায়।’
সুতরাং ব্যস্ততা কিংবা অন্য কিছু কারণ নয়, আমাদের মানসিকতা এবং মানবিকতার অধঃপতনই আত্মীয়-স্বজনদের বন্ধন থেকে দূরে সরিয়ে রাখে। মোবাইলে মাঝে মাঝে দু-এক মিনিটের খোঁজ খবর কিংবা আধুনিক পরিবহন ব্যবস্থার সুবাদে ছুটির সময়ে দূরের স্বজনদের সঙ্গে দেখা-সাক্ষাতের সহজলভ্য সুযোগ ব্যবহার করে আমরা এ অসীম পূণ্য ও বরকত লাভ করতে পারি। পারিবারিক ও সামাজিক বন্ধন সুদৃঢ় হওয়ার পাশাপাশি দীর্ঘায়ু এবং আয়-রোজগারে সমৃদ্ধির যে সুসংবাদ প্রিয়নবী দিয়েছেন, এসব নেহায়েত তুচ্ছ নয়। আর মৃত্যুর পর আল্লাহর সান্নিধ্য এবং কিয়ামতে সহজ হিসাবের বদৌলতে পরকালও হবে আনন্দময়।

--তামীম রায়হান
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×