somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালো আছেন চান মিয়া

০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শুক্রবারের অবসর বিকালে একটু ঘোরাফেরা কিংবা বিনোদনের জন্য দোহাবাসী এসে ভিড় জমায় কাতারের রাজধানী দোহা শহরের ‘কোর্নিশে’। সাগরের তীরঘেঁষে সাত কিলোমিটার দীর্ঘ ওয়াকওয়ে এবং একপাশে সবুজ ঘাসের প্রশস্ত গালিচা। সারি সারি খেজুর গাছের ছায়ায় বসে সাগরের শান্ত জলরাশির দিকে তাকিয়ে দেশ সুদূরে ফেলে আসা পরিবার-পরিজনের কথা ভাবেন প্রবাসীরা। পরস্পরের আড্ডায় খোশগল্পে ভুলে থাকতে চান বিদেশজীবনের হাড়ভাঙা খাটুনি কিংবা পরিবারবিহীন নিঃসঙ্গ জীবনের বেদনা। যারা পরিবারসহ থাকেন, তারাও সপরিবারে এসে সাগরতীরে ঘোরাফেরা করেন। সবমিলিয়ে শুক্রবারের বিকালজুড়ে কোর্নিশ থাকে নানা দেশ ও বর্ণের বিচিত্র মানুষের পদচারণায় মুখর মুখরিত।
গতকাল আমিও যখন হাঁটছিলাম- হঠাৎ চোখে পড়লো সামান্য দূরে ছায়ায় বসে মনের সুখে কাবাব খাচ্ছেন একজন পরিচ্ছন্নকর্মী। শুভ্র সফেদ শশ্র“মন্ডিত এই প্রবীন পরিচ্ছন্নকর্মীকে দেখলে যে কারোরই মায়া কিংবা কিছু কথা বলার ইচ্ছা জাগা স্বাভাবিক। অবসর বিকালে কৌতুহলী নয়নে এগিয়ে গেলাম তার কাছে।


অনুমান সত্যি হলো। প্রবীন এ মানুষটি বাংলাদেশী। নাম- চান মিয়া। সিলেটের লালাবাজারে বাড়ি। দীর্ঘ তেত্রিশ বছর ধরে তিনি কাতারে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করছেন। অবাক হয়ে জানতে চাইলাম, ‘এত বছর? এই বয়সেও এখানে পড়ে আছেন? দেশে আর কবে যাবেন?’
লোকটির হাসিমুখে সরল স্বীকারোক্তি ‘দেশে যাবো কেন? এখানে আল্লাহ অনেক ভালো রেখেছেন। ১৯৮০ সালে মাত্র পয়ত্রিশ হাজার টাকা খরচ করে বালাদিয়া বা সিটি কর্পোরেশনের ভিসায় কাতারে এসেছিলাম। তখন বেতন ছিল ১২৬০ কাতারি রিয়াল। খুব ভালোভাবেই দিন যাচ্ছিল। তারপর একসময় আকস্মিক অন্ধকার নেমে এল। কয়েক বছর যেতে না যেতেই বেতন কমিয়ে ৭৫০ রিয়াল করে দেয়া হলো। এভাবে কেটে গেল আরও অনেক বছর। গত দু বছর আগে আবার বেতন বেড়েছে। বাড়তে বাড়তে এখন তা পৌঁছেছে ২২০০ রিয়ালে যা বাংলাদেশী টাকায় বর্তমানে ৪৭ হাজার টাকা।’
সাগরের পাশে বসে আমার মতো তরুণ উৎসাহী বাংলাদেশীকে পেয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়লেন। চোখে মুখে তার তৃপ্তি ও আনন্দের আলো। বিকালের সূর্যকিরণ সেই আলোর কাছে ম্লান। তিনি বলে চলেছেন, ‘এখন প্রতিদিন ছয়-সাত ঘন্টা ডিউটি করি। বিকাল তিনটা থেকে রাত নয়টা-দশট পর্যন্ত। এখানে ওখানে পড়ে থাকা ময়লা উঠিয়ে নিই। প্রায় প্রতিদিন মানুষ এখানে আসে এবং আমাকে দেখলে মায়া করে। নির্দিষ্ট বেতনের বাইরে প্রতিদিন ১০০-১৫০ রিয়াল বখশিশ পাই। লোকজনের এ মায়ায় ভর করেই তেত্রিশ বছর কাটিয়ে দিলাম বিদেশমাটিতে।’
বিদেশ থেকে উপার্জিত অর্থে সিলেটের লালাবাজারে দুইতলা বাড়ি করেছেন চানমিয়া। পরিবারে স্ত্রী, এক ছেলে ও দু মেয়ে। সবাই দেশেই থাকেন। মেধাশক্তির দুর্বলতায় ছেলেটির পড়ালেখা হয়নি বলে জানালেন তিনি। খুব শিগগিরই তাকে কাতারে নিয়ে আসবেন। আর দু বছর পর তার চাকরির মেয়াদ শেষ। তাকে স্থায়ীভাবে চলে যেতে হবে বাংলাদেশে। কিন্তু নিজের সন্তানকে রেখে যাবেন কাতারের মাটিতে। দেশের সংঘাত ও হানাহানির পরিবেশ থেকে দূরে তার ছেলেটিও ভালো থাকবে বলে আশাবাদ চানমিয়ার।


জীবন জীবিকার সন্ধানে ভরা তারুণ্যে দেশ ছেড়ে এসেছিলেন চানমিয়া। তারপর এই সুদীর্ঘ তেত্রিশ বছর ধরে তিনি কাতারের ঘাসমাটি কিংবা রাজপথ পরিস্কার করেছেন। এখন তার বয়স ৫৮। কাজের ধরণ কিংবা থাকা-খাওয়া নিয়ে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই চানমিয়ার। দু বছর পর পর দেশে যান। মোবাইলের কল্যাণে নিয়মিত স্ত্রী পরিজনের কণ্ঠ শুনতে পান। একসময় খুব কষ্টে গেলেও নিয়মতান্ত্রিক সঞ্চয় করতে পেরেছেন বলেই তিনি আজ খুব সুখী।
চানমিয়ার পাশে বসে যখন তার সুখ-সাফল্যের গল্প শুনছিলাম, তখনও বেশ কয়েকজন আরব নারী এসে তার হাতে গুজে দিচ্ছিল দশ, বিশ কিংবা পঞ্চাশ রিয়ালের ‘মমতাময় বখশিশ’। আরবীতে দুআ জানিয়ে কৃতজ্ঞতার হাসি হেসে সেসব পকেটে ভরছিলেন তিনি। হাতের প্লেটে থাকা কাবাবও কিছুক্ষণ আগে এক পরিবার ডেকে নিয়ে তুলে দিয়েছে। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার এভাবেই মানুষের মায়া ও আনন্দের ভাগিদার হয়ে কেটে যায় চানমিয়ার।
কাতারের ঝকঝকে রাজপথ কিংবা আবর্জনামুক্ত সবুজ বাগানগুলোর এ অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্যের পেছনে চানমিয়ার মতো আরো অসংখ্য বাংলাদেশী কর্মীরা দিন-রাত নিরন্তর খেটে চলেছেন। মাসশেষে লাইন ধরে পরিবারের জন্য উপার্জিত অর্থ দেশে পাঠিয়ে দেন তারা। সেটা পেয়ে হাসি ফুটে পরিবারের মুখে, দেশের অর্থনীতির চাকা গতিময় হয়ে এগিয়ে যায় সামনের দিকে- কিন্তু এই সুখ-সমৃদ্ধির কারিগর চানমিয়ারা চিরকালই রয়ে যান প্রচারের আড়ালে।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×