somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাজুক লতা

০৬ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কড়া একটা ফিনাইলের গন্ধ আসছে
সাদা গজ সাদা এ্যপ্রন একটু একটু করে মৃত্যুর গন্ধ
পেছন থেকে হাসির শব্দ আসছে, সার্জারি পেইং অয়ার্ডে খাবার নিয়ে চেঁচা মেচিঁ হচ্ছে
আর ইশ্বরে একটা অংশ অনেক বিশ্রাম নিয়ে মাত্র প্রবেশ করল পৃথিবীতে
তার শান্তি ভঙ্গ হয়েছে সে এখন প্রতিবাদ জানাচ্ছে তীব্র স্বরে, তার শব্দও টের পাচ্ছি
আমি বসে আছি ঠিক অপ্রেশন থেয়েটার এর বারান্দায়
আমি দেখছি অনেক অস্থির চোখ অনেক মানুষ কেউ কেউ হায় তুলছে অনেক বিরক্ত তারা
আমার ঠিক সামনে সিটটা এতক্ষন ফাকায় ছিল
যেখানে ঠিকঠাক পা রাখারও জায়গা নেই
বেশ জড় সড় হয়ে আমার খুব কাছে এসে বসল লাজুক লতা
আমার ঠিক সামনে
শরীরের স্পর্শ পেয়েই কেমন জট বাধা গোলাপ কুরি হয়ে গেল
সবুজ শালে মোড়ানো একটা চাপা ভাঙ্গা মুখ
অনেক দিনের ক্লান্ত, দুনিয়ার সব ভয় আমি দেখতে পাচ্ছি ওড় চোখের ভেতর
আমি দেখতে পাচ্ছি জোর করে প্রার্থনা, আমি দেখতে পাচ্ছি লাজুক লতার চোখে আমার খুব পরিচিত শিশির কনাকে
এমন ভয়ানক সুন্দর পবিত্রতা আমি কখোনোই দেখিনি
এক দৃষ্টিতে চায়ে আছি,
আমি ঠিক সিদ্ধান্ত নিতে পারছিনা লাজুক লতার চোখের জলে আমি ঠিক কি আবিষ্কার করতে চাইছি, তাকেই নাকি অন্য কিছু?
ইচ্ছে করল বলে ঊঠি, "লাজুক লতা তোমার কান্নায় আমিও যে আছি
তুমি আরো অনেক কাঁদো, ঠিক এই সময়টাতেই জীবনটা অনেক বড় হয়ে গেছে
এর পরের সেকেন্ডের জন্যে কিছু মাত্র কান্না বাকি রেখ না, লাজুক লতা আসো আমরা এক সঙ্গে কাঁদি"
এমন এক দৃষ্টিতে আমি আকাশ গঙ্গা দেখছি আর দেখছি লাজুক লতার চোখে এমন লক্ষ লক্ষ ছায়া পথ
আকাশটা কী হাতের তালুতে একটু রাখা যাবে না? একটু শক্ত করে ধরলে কি এখন আরেকটু উষ্ণতা পাওয়া যাবেনা?
দুএকটা নক্ষত্র ভেঙ্গে আনা কি একেবারেই অসম্ভব ?
আমরা তো সবাই চাচ্ছি মুহুর্ত গুলো কৃপনের মতন গুনে গুনে খরচ করতে,
কিন্তু লাজুক লতা এমন কৃপনতা, তোমার কতটূকু সময় বাচাবে, হাতের পাঁচ আঙ্গুল গুনে কিভাবে মুহুর্তের পরিসংখ্যান করবা তুমি?
হাতে নিয়ে দেখ, আকাশটা তো জীবনের থেকে অনেক ছোট
চাইলেই এখান থেকে অনেক নক্ষত্র তুমি ভেঙ্গে নিতে পারো
জীবনটা এতোটাও ছোট না যে হাতের কটা দাগ গুনেই হিসেব কষে ফেললাম,
এটা অনেক অনেক বড়।
আজকে আমিও একটা নক্ষত্র পেলাম, একটা মুহুর্ত, হয়ত কল্পনা করার আরেকটা সু্যোগ।
লাজুক লতা এখন ওটির দিকে যাচ্ছে,
এর পরে ওড় সাথে দেখা হবে কি?
তাহলে বোধহয় এবারো ঠিক মত বলা হলোনা,
কিন্তু প্রার্থনা করছি ভালো থেকো লাজুক লতা...
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×