প্রাপ্তিই বেদনা
জাহাঙ্গীর বাবু
শেষ যাত্রার শুরু ,প্রতি মুহূর্তেই অপেক্ষা শেষ নিঃশ্বাসের।
জীবনের প্রাপ্তি আমার সন্তানেরা ,অগোছালো ব্যাকরণহীন কবিতা।
নিজের মতো করে একটা নিজস্ব জগৎ সৃষ্টি করতে চেয়েছিলাম।
যেখানে থাকবে নিখাদ ভালোবাসা,হারিয়ে ফেলেছি সত্বাটাকে।
নিজের জগৎ সাজাতে গিয়ে দেখলাম, বেঁচে থাকাই দুস্কর ,
পাশাপাশি আমার মতো করে চলতে,আমার জগতে কেউ আসেনি ।
আমি চলেছি ,চলছি অন্তহীন পথে ওদের মতো করে,
ভালোবাসার ঋণ শোধিতে।
ইচ্ছে ছিলো মানুষ হবো। কি আশ্চর্য্য !
গায়ে অমানুষের লেবেল এঁটে দিলো তাজমহল !
অভিনয় করে কাঁদতে চেয়েছিলাম ,হাসিটাই হয়ে গেলো অভিনয় !
ভেবেছিলাম রাত থেকে ভোর হবে ভালোবাসার খুনসুটিতে ,
নিদ্রাহীন থাকবো ,চাঁদ ,জোছনা,মেঘ বাদলের সাথে
আড্ডা হবে রোমাঞ্চিত সময়ের পরতে,পরতে ।
এখনও অনিদ্রায় কাটে রাত্রির কষ্ট যন্ত্রণার প্রহর
সমাধান খুঁজি কিছু জানা -কিছু অজানা প্রশ্নের ,
নিজেই নিজেরে সুধাই ,নিয়তি ,নিষ্ঠুর নাকি আমি নিষ্ঠুর?
কবিতা আমার অন্যতম প্রাপ্তি ,প্রাপ্তিই আমার বেদনা
কেননা ,এই কবিতাই কেউ বুঝেনা। উদ্দেশ্য নিষ্ফল বরাবর !
যা চেয়েছি তা পাইনি ,যা পেয়েছি ,ভুল করে পেয়েছি ,নয়তো করুনায় !
কেউ যদি দেখেছে ভালোবাসার দৃষ্টিতে ,প্রতিদানে রয়েছি কৃতজ্ঞ
আসলে প্রতিদানে ঋণ শোধ হয়না , এ যে এক নিষ্ফল চেষ্টা মাত্র।
একটু ভালোবাসার জন্য ,একটু আদরের জন্য ,মায়ার জন্য,মমতার জন্য
নিজেকে বিলিয়ে দিতে চেয়েছিলাম নিঃস্বার্থ ভাবে ,
এই চাওয়াগুলোই করে দিলো স্বার্থপর !
ভাগ্য বলে কিছু আছে ,আজো প্রমাণিত হয়নি !
লোহারের সম্মুখে কবিতা পড়ি ,যেন উত্তপ্ত লোহা পিটাই ,
টুং টাং ,চলে হাতুড়ি ,কবিতা হয় লজ্জিত , প্রমাণিত উম্মাদ কবি।
আবেগের কথা ,বিবেকে শোনে না! সাধু সে ,তিনি ,তারা,
এই পৃথিবীর সবাই শ্রেষ্ঠ, সবাই উত্তম ,অধম শুধু বাবর আলী !
সারা রাত সাপ মারি ,সকালে দেখি দড়ি!
স্বার্থ যার যার সম্পর্ক সবার ,
সবাই তালে ঠিক ,উম্মাদ বাবর আলী !
সিঙ্গাপুর ব্যালেষ্টার রোড
২৫-১২-২০১৬ ইং প্রথম প্রহরের শেষে
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



