টাকা
জাহাঙ্গীর বাবু
কে বলে ভালবাসা বিক্রির জন্য নয় ?
ভালোবাসাইতো তোলায় তোলায় টাকায় বিক্রি হয়,
প্রেম করিতে লাগে টাকা ,বিয়ে করতে তাই
বিয়ের পরে টাকা না থাকলে, ভালোবাসা নাই !
বাজারের ফর্দ দিনে দিনে শুধু বড়ো হয়
টাকার থলে শূন্য হলে , ভালোবাসা কি হয় ?
স্ত্রী বলো , সন্তান বলো, ভাই ,বোন, পিতা, মাতা
টাকার কাছে হেরে যায় ,সবার ভালোবাসা।
যার যতো টাকা বেশি, বন্ধু তত বড় ভবে
ক্ষমতাটা তাহার বড় ,টাকা যাহার আছে।
টাকা দিয়ে রাজনীতি ,টাকার জন্যে দুর্নীতি
গণতন্ত্র টাকার বলি ,বিসর্জন রীতিনীতি।
স্বৈরতন্ত্র টাকায় জোরে, টাকায় নির্বাচন
টাকার জন্যে পর হচ্ছে রক্তেরই বন্ধন।
চেয়ার কিনে টাকা দিয়ে ,সন্মান কিনে টাকার জোরে
শিক্ষা,জ্ঞান ,প্রতিভা,ত্যাগ ,তিতিক্ষা মিছে
বিবেকটাকে লাথি মেরে ছুটছে টাকার পিছে!
ধর্ম নিয়ে ব্যাবসা করে ,ভন্ড ,পীর ফকিরের ছড়াছড়ি
যৌতুকের দায়ে কতো নারী দিচ্ছে গলায় দড়ি।
বৌ ছেড়ে যায় পরকীয়ায় ,টাকা কড়ি নিয়ে
তাইতো বলি ,টাকা না থাকলে ,করিসনারে বিয়ে।
ফুলের মালার প্রেমে চাই যে গাছের ছায়া
বিয়ের পরে গাছের ছায়ায় অট্টালিকার মায়া।
সন্মান কেনা যায় টাকা হলে ,টাকায় পৃথিবী
টাকার মোহে দেশ ছেড়ে আজ, প্রবাসে বাবর আলী।
সিঙ্গাপুর ,২৮-১২-২০১৬ ইং

সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



