সত্য হাঁটে ভীরু পায়ে
জাহাঙ্গীর বাবু
কষ্ট যন্ত্রনায় জীবন,কষ্ট কথা কবিতার হৃদয়।
আনন্দ সুখ ক্ষনিকের নয়তো মিথ্যে,
সুখের কথা মালা বানোয়াট,কবিতার অবয়ব।
তোমার জন্য জীবন দিতে পারি
বলে কাপুরুষ নয়তো ভীতু নারী,
সব ভুলে বেঁচে থাকলেই
প্রতারক নয়তো ছলনাময়ী।
তবু বেঁচে থাকা, একটি মনের আশায়
একটু ভালোবাসার জন্য।
করুনায় পাওয়া মন, অন্তর্দহন!
সামান্য সহমর্মিতা ,এক রত্তি রতি সুখ
মোহমায়ার টানে জীবন বিসর্জন!
মিথ্যে ভালো থাকার অভিনয়ে
পাপের বোঝা ভারী,
আচ্ছাদনে লুকিয়ে থাকে সৎ, সতীত্ব
অন্তর্দহনে পাপী প্রার্থনায়,
চোখের সামনে ভাসে কৃত কর্ম
নিজ অপরাধ চাপিয়ে দেয় বিপরীতে।
সৃষ্টি কর্তার সাথে আইন আদালতের লুকোচুরি!
প্রার্থানার জায়নামাজে!মিথ্যে উপাসনালয়ে,
বিশ্বাস ঘাতকতা বিশ্বাসের সাথে!
কেউ হয়তো বুঝে,জানে,
থাকে আধো আলো,আধো আঁধারে
অপঅরাধ বোধ তিলে তিলে শেষ করে কাউকে
কেউ হয়ে যায় বেসামাল,মিথ্যে দিয়ে মিথ্যে ঢাকে
মিথ্যে দিয়ে সত্য ঢাকে,
সত্য হাঁটে ভীরু পায়ে,সীমানার বাইরে
মিথ্যের জয় জয়কার চারিদিকে।
সিঙ্গাপুর, ১৮-১-২০১৭ ইং

সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



