somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহীদ মিনারে যাবো না

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদ মিনারে যাবো না
জাহাঙ্গীর বাবু
শহীদ মিনারে যাবো না আর দিতে ফুল
শহীদ মিনারে শ্রদ্ধার নামে চলে হুলুস্থুল।
রাষ্ট্র প্রধান সবার আগে দিবেন ফুলের শ্রদ্ধা
আইন কানুনের লাঠির ভয়ে সভ্য সময়টা।
বিরুধীদল সরকারী দল মন্ত্রী নেতার ভীড়
চাপাচাপি দাপাদাপি সংগঠন, দলের লোকের,
কার আগে কে ফুল দিবে ছবি,ভিডিও মুখ্য
চেতনা লুটায় পায়ের তলায়,পাদুকায় হয় পিষ্ট।
সাংবাদিকের পায়ের জুতায় কাঁদে চেতনা
হেড লাইনের খবর দিতে ছবি তোলার প্রতিযগীতা।
কবি,লেখক, সাংবাদিক পক্ষ বিপক্ষের চেতনায় মশগুল
শহীদ মিনারে নম্রতা, ভদ্রতা নেই,শুধুই গন্ডগোল।
লক্ষ কোটি ফুল দিয়ে সাজায় শহীদ মিনার বছরে
বাকী সময় আবর্জনায় নোংরায় ভরে থাকে।
রক্তের দামে কেনা চেতনা,দয়ার দানে নয়
নতুন প্রজন্ম জানে কি আর ফুলের শ্রদ্ধায় কি হয়?
কেউ বলে শিরক হচ্ছে,
কেউ বলে হয়ে যাচ্ছে পুজার শামিল
আমি যে ভাই বলি এটা শ্রদ্ধা জানাবার নিয়ম
কেন খোঁজ ধর্ম অধর্মের মিল।
কষ্ট আমার এই বুকেতে চেতনা জ্বালায় আগুন
যখন দেখি চেতনার ব্যাবসায় চলছে এখন
ক্ষমতার, প্রচার,প্রসারের ফাগুন।
শহীদ মিনারে যাবো না আর দিতে ফুল
শহীদ মিনারে শ্রদ্ধার নামে চলে হুলুস্থুল।
রাষ্ট্র প্রধান সবার আগে দিবেন ফুলের শ্রদ্ধা
আইন কানুনের লাঠির ভয়ে সভ্য সেই সময়টা।
চোখ বন্ধ করলেই দেখি
একুশে ফেব্রুয়ারিতে লুটিয়ে পড়ছে রাজ পথে
সালাম বরকত রফিক,জব্বার
রনাঙ্গনে চলছে যুদ্ধ, একাত্তরের মুক্তি, স্বাধীনতার।
পাক হানাদারের বুটের শব্দ,মুহুমুহু গুলি আওয়াজ,
প্রাণ বাঁচানোর চিৎকার
তর্জনীর হেলিয়ে,বুকফুলিয়ে স্বাধীনতার ডাক, ভাষণ বঙ্গবন্ধুর ,
ইথারে ভেসে আসা জিয়াউর রহমানের সাহসী উচ্চারণ।
দেখি মাওলানা ভাষানীর ভাষন,দেখি লংমার্চ।
আমি দেখি
"আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি"
গান গায় কচি কচি শিশু,
পত পত উড়ে স্বাধীনতার লাল সবুজের পতাকা।
আমি দেখি গনভ্যুত্থান,নুরহোসেনের গায়ে লেখা
গনতন্ত্র মুক্তি পাক,গাড়িতে আগুন,
ঝলসানো দেহ,দেখি নির্বাচনের খেলা!
দেখি দেশদ্রোহী,
একাত্তরের স্বাধীনতার বিপক্ষের গাড়িতে লজ্জিত পতাকা।
বীর শহীদেরা রক্ত দিয়ে প্রানের বিসর্জনে
দিয়েছ ভাষার অধিকার,দিয়েছ লাল সবুজের পতাকা।
দিয়েছে মুক্তি স্বাধীনতা।
যদিও পরাধীন বাবর আলী ,দেশান্তরী
রুটি রুজির সন্ধানে পড়ে থাকে স্বাধীন মানচিত্রের সীমানার বাইরে।
বাবর আলীর সালাম থাকবে, করবে আল্লাহর কাছে দোয়া।
ভাষা-স্বাধীনতা -স্বারভৌমত্বের শহীদের রুহ-পাক জান্নাতে শান্তি যেন পায়.
স্বাধীনতা না হয় রইলো ক্ষমতার শৃঙ্খলে বন্ধী ,এসেছিলোতো।
স্বাধীন মানচিত্র আছেতো,মায়ের ভাষায় কথা বলিতো !
ফুল দিতে যাবো না, বেয়াদব হবোনা শহীদ মিনারে।
সিঙ্গাপুর,৯-২-২০১৭ই

সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জামায়াতে Cockroach" ............... বাংলাদেশের নতুন Cockroach পার্টি

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৩ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:০১

রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×