ভাষা-বসন্ত-বাসন্তী-ফাগুন
মুর্ছায়
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
বসন্তের বাতেসে আজ পোড়া মাংসের গন্ধ
ফুলের সৌরভে আজ ধোঁয়ার বাস
ফাগুনের আগুনে মুর্ছায় ফুলের রেনু
নষ্ট রাজনীতির ভ্রস্ট নীতিতে রুগ্ন বাংলাদেশ।
বাসন্তীর গায়ে আজ রক্তের চাদর
বাংলা মা আজ শোকে পাথর
সন্তানের লাশ কাঁধে নির্বাক পিতা
আগুনের লেলিহান শিখা থেকে
বাঁচার আকুতিতে অশ্রু সিক্ত
রক্তের বিনিময়ে অর্জিত
সভ্রম হারানো লাল সবুজের পতাকার।
জাতির পতাকা খামচে ধরেছে নব্য শকুন
রাজপথের পিচ আজ রক্তে লাল
দিশেহারা জাতি শ্বাস রুদ্ধ হয়ে
আবাসের খিল এঁটে তড়পায়।
দিনমুজুর জানে না তার আগামী ভোরে
জ্বলবে কি উনুন?
ক্ষুদার্ত মুখ ভাসায় বুক চোখের জলে
বসন্তের আগমনে সাজানো খোঁপায়
বাংলা মায়ের এলোমেলো কেশ!
অপেক্ষায় প্রস্ফুটিত ফুলের শোভায়
সাজবে আবার প্রিয় জন্মভুমি বাংলাদেশ।

সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



