এসো যদি মন চায়
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এসো যদি মন চায়
জাহাঙ্গীর বাবু
যতটুকু দাওনি
ঢের বেশী দিয়েছি
মিথ্যের আল্পনায়।
সাজিয়েছি মনের মাধুরী মিশিয়ে,
ভেবেছ কি কখনো,
যোগ্য ছিলে কি এই মিথ্যের?
সত্য বচনে,আনত নয়নে
হাঁটু গেড়ে, হাতটি ধরে
যখন বলছি, ভালোবাসি,
ছিলে নিরুত্তর!
ভেবেছো কি কখনো
কি প্রতিদান দিয়েছ
সত্যিকারের সত্যের?
সময়ের আবর্তনে
যুবক যখন পৌড়তা পেরিয়ে
গোলাপের স্থলে ধরেছে বৃদ্ধের লাঠি
তখন পাঠাও চিরকুটে লিখে, ভালোবাসি!
আকাশের তারায়,
সোনালী জোছনার রাতে
এখনো তোমায় নিয়ে
মিথ্যের পদ্য লিখি।
বৃষ্টির ফোঁটার সাথে
মিশিয়ে দেই প্রত্যাখানের
বেদনার নোনা জল।
কুয়াশার কন কনে শীতের সকালে
হামাগুড়ি দেই দুর্বাঘাসে
মুক্ত দানার শিশির কনায় খুঁজি তোমারে।
সত্য বচনে কাঁপা হাতের
লাঠির ইশারায় বলি
ভালোবাসি।
এসো যদি মন চায়,
অপেক্ষায় আছি।
সিঙ্গাপুর,১৯-২-২০১৭ ইং

সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন
মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে...
...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।...
...বাকিটুকু পড়ুন