somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

ষড় ঋতু

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ষড় ঋতু

জাহাঙ্গীর বাবু


জননী,জন্মভুমি,ষড়ঋতুর বৈচিত্রময়
জল রঙে আঁকা মায়াবী প্রকৃতি,
বারো মাসে ছয় ঋতুতে নানা সাজে
মন বদলায়, রঙ বদলায়, ঋতুবদলায়।

ফোর সিজন, চার ঋতুতে বিশ্ব ঘুরে
সিক্স সিজন,ছয় ঋতুর বাংলাদেশ
দুই মাস অন্তর পট বদলায় প্রিয় স্বদেশ।

গ্রীষ্ম কাল

বৈশাখ -জ্যৈষ্ঠ, গ্রীষ্ম কাল,
তাপদাহে চারদিকে অগ্নি মশাল
মাঠ ফাটে কাঠ ফাটে,চৌচির ফসলী জমিন,
মরীচিকা খেলা করে দৃষ্টির অন্তে
মরুভুমি হৃদয়ের জমিন।

তৃষনায় ফাটে বুক গ্রীষ্মে,
কাল বৈশাখী গ্রীষ্মের অহঙ্কার,
ঝোড়ো হাওয়ায় লন্ড ভন্ড
উলট পালট, চুরমার।

আম,কাঁঠাল, জাম,লিচু,
জামরুল,তরমুজ,নারিকেল
রসালো ফলে জুড়ায়
ক্ষরা তাপের তৃষিত বুক।

বর্ষা কাল

আষাঢ়-শ্রাবণ বর্ষাকাল,
এ সময়ে গাছ লাগান।
প্রচন্ড গরমের পর কিছুটা স্বস্তি,
প্রকৃতির সবুজে টাটকা সজীবতা,
বীজ বপনে মশগুল কৃষক আর বীজতলা।

পিলে চমকানো তর্জন,গর্জন,
মেঘের ঘর্ষণে আকাশে হুংকার ।
নেশাতুর ঘুম ঘুম, ঘুড়ুম ঘুড়ুম,
কখনো গুড়ি গুড়ি কখনো অঝোরে ঝরে,
লাগাতার বৃষ্টি ঝুম ঝুম।

মাতাল বরিষণ যখন তখন
সুর্য্য লুকায় মেঘ বাদলের আড়ালে,
প্রেম জাগায় প্রকৃতি, মানুষের মনে
খাল বিল মাঠ ঘাট টুইটুম্বুর বর্ষার জলে।

জেলের জালে মাছ খুব ধরা পড়ে
ভারী বর্ষনে বন্যা,প্লাবন,
কষ্টের বিপরীতে
প্রকৃতির পলিতে জমিন উর্বর ।

গাছে কদম ফুল,কেয়া আর জুঁই
আনারস,পেয়ারা,আমড়া খাই,
বাদল দিনে মন চায় খেতে কুট কুট মটরশুটি,
সেই সাথে চানাচুর মুড়ি আর ভুনা খিচুড়ি।

শরৎ কাল

শিউলীর সুবাসে ভাদ্র-আশ্বিনে শরৎ কাল আসে ।
বর্ষার কালো মেঘ শরৎ কালে শুভ্রতায়
সাদা মেঘ হয়ে তুলার ন্যায় উড়ে নীল গগনে।

নদীর তীরে সাদা কাশ ফুল,
পড়ন্ত বিকেলে সাদা বক সারিতে সারিতে,
সবুজ ধানী জমিন ঢেউ খেলে,
দোল খায়,ধান ক্ষেতের শিয়রে।

হাওড়ে বিলে শাপলার হাসি
শরৎ হলো ঋতুর রাণী।

হেমন্ত কাল

কৃষকের ঘরে আনন্দ,বছর ঘুরে নবান্ন
কার্তিক - অগ্রাহায়ণ,হেমন্ত কালে,
প্রকৃতিতে হেমন্তের হলদে আবরণ
ফসল কাটার খুশিতে কৃষকের মন,
শর্ষে ফুলে হলুদ তেপান্তর
প্রকৃতির অপরুপ গায়ে হলুদ রুপ
হেমন্ত আসে নীরবে, কুয়াসার আগমনে
নিজেকে আড়াল করে যায় হারিয়ে।

শীত কাল

কুয়াসার চাদরে পৌষ-মাঘ, যুবু থুবু হয়ে
আসে শীত কাল।
ক্ষীর পায়েস,শীতের পিঠার ধুম
আনন্দে নাচে মন,নাই চোখেঘুম।
গ্রাম বাংলার কৃষকের ঘরে
খেজুরের রসের স্বাদ যেন
অষ্টাদশী শীতের নাকের নোলক।

সতেজ শাক শবজি,বাতাসে সজীবতা,
ঠোঁট ফাটে,পা ফাটে,
কষ্ট পায় দরিদ্র শীত বস্ত্রের অভাবে।

উনুনে,পথে ঘাটে আগুন জ্বালিয়ে
শীত নিবারনের চেষ্টা।
কাঁথা,লেপ মুড়ি ভেঙ্গে
কাজে যেতে চায়না মন,
এ যে শীতের শীত শীত তেষ্টা।

বসন্ত কাল

ফাল্গুন- চৈত্রে রাজার বেশে আসে
ঋতু রাজ বসন্ত।
বসন্ত নিয়ে আসে সবুজের সমারোহ
কৃষ্ণ চুড়ার লালে লাল প্রকৃতি
ফাগুনের আগুন বসন্তের বাতাসে,
মৌ মৌ ফুলের সুবাস ভাসে চারিপাশে,
কোকিল পাপিয়া গান গায় আপন সুরে
কোকিল ডাকে সব পাখিদের ছাড়িয়ে
শীতল পরশ দখিনা বাতাসে,
মিলনের সুর মানুষ আর প্রকৃতির মনে।
---
বিধাতার অপরুপ সৃষ্টি এই ধরণী,এই পৃথিবী
সবুজ বন বনানী,পাহাড়,পর্বত,
পাখ পাখালী,নদী সাগর ইত্যাদি,
মানুষের কল্যানে
প্রকৃতির ভারসাম্য রক্ষায়
জীব বৈচিত্র সাজিয়েছেন।

ষড় ঋতু ঘুরছে চক্রাকারে,
ঋতুর পরিবর্তন প্রকৃতিতে
রুপ রসের সম্ভার নিয়ে আসে।

ষড় ঋতুর প্রভাবে প্রভাবিত মানব কুল।
তাইতো,বাবর আলীর মন উচাটণ,
কখনো ভালোবাসায় সিক্ত,
আবেগে উদার
আবার কখনো পেরেশান।

২-১০-২০১৭ ইং

সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব হারিয়েও বেঁচে থাকা: একজন রোকসানা রুমার নিঃসঙ্গ গল্প

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬


জীবন আসলে বড় অদ্ভুত এক গোলকধাঁধা। আমরা ভাবি মেধা, ডিগ্রি আর সাফল্য দিয়ে পুরো জীবনটা সাজিয়ে ফেলা যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তা কেউ জানে... ...বাকিটুকু পড়ুন

মিটারে টাকা ভরতে গিয়ে এ কি হলো আমার সাথে। না পড়লে চরম মিস।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১২

বিদুৎ মিটার, দুই প্রকার। এক হচ্ছে প্রিপেইড আরেকটি পোস্ট পেইড। আমার কাছে পোস্ট পেইড ভালো লাগে। কারন এখানে বিলের কপি দিয়ে যায়। ও বিলের কপি নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×