(ইয়ে না ইনসাফি হ্যায়)

জাহাঙ্গীর বাবু
ইয়ে না ইনসাফি হ্যায়,দেশে কাজের বুয়াকে
নির্যাতন করো,ছোট নজরে দেখ।
এ দেশে এসে তাদেরি গার্লফ্রেন্ড রাখো।
তাদের ব্যাগ টানো।ইয়ে না ইনসাফি হ্যায়।
সিঙ্গাপুরের কাজের বুয়া,ফিলিপিনি,ইন্দোনিশিয়ান
কথা বলে ইংরেজীতে,তাতেই তারা হাই ফাই উচ্চমার্গীয়ান!
কেন দেশে আর বিদেশে হাউস মেইড,খাদ্দামা,কাজের মেয়ে,
কাজের লোক,গার্লফ্রেন্ড এতো নামে বিভাজন করো!
ইয়ে না ইনসাফি হ্যায়!
জগতে কোন কাজ ছোট নয়,বংশ নয়,কর্মে পরিচয়
শ্রমিকে শ্রমিকে ভেদাভেদ নয়,আহা, কি সুত্র তোমাদের।
জগতে কোন মানুষ ছোট নয়,আহা, কি মনুষত্ব্য বোধ তোমাদের।
বয়সের তারতম্য কোন বিষয় নয়,তোমাদের কাছে,
চেহারার সৌন্দোর্য্য আকর্ষনীয়তা মুখ্য নয়
নারী হলেই হলো তোমাদের গার্লফ্রেন্ড,আহা, কি চয়েস তোমাদের!
ভাঙ্গা চুড়া রিজেক্টেড, বাংলাদেশী ভাইদের গার্লফ্রেন্ড
দু,এক জন বোঝেনা তাই এই চ্যাপ্টারে থাকেনা।
ইংরেজী বললেই হলো শুদ্ধ অশুদ্ধ,
হোটেল একাশিতে, ঝোপের আড়ালে ইশারা বুঝলেই হলো
যাক ফ্লেক্সি লোড টপ আপ,সাপ্তাহ পর পর হোটেলের ভাড়া
শপিং,টপিং,দেশে কাপড়ে বাংলাদেশী সাজানো
থাক না ওদের দু চার জন বয় ফ্র্যান্ড
উদারতা,মানবতার বিবেকের সে কি উদাহরণ!
বাংলাদেশী হয়ে তামিল, চাইনীজ,সিঙ্গাপুরি সাজার মেকি আস্ফালণ!
কি বলে সাধুবাদ দেব তোমাদের!
দু চার মাস না যেতেই,আট,দশ লক্ষ টাকার ঋন না ঘুচতেই
বাবা মায়ের স্বপ্ন ভেঙ্গে করছো খান খান,কতো প্রবাসীর কাজ নেই,
না খেয়ে থাকে,শুন্য হাতে ফেরে দেশে, ওদের কথা মনে আসেনা!
ছলনা ময়ী কাজের মেয়েদের হাতে খেলার পুতুল
সাজতে লজ্জা করেনা।বিবেকে কোন প্রশ্ন জাগেনা,
কে তুমি,কি তোমার পরিচয়,কেন এসেছ এই প্রবাসে?
ওই মেয়ে গুলির বেড়ে উঠা ভিন্ন পরিবেশে
ওরা স্বল্প বেতনের, দু চার জন বয় ফ্রেন্ড প্রয়োজন ওদের
সাপ্তাহের পুরো খরচ বয়ফ্রেন্ড থেকে ম্যানেজ করে
বেতন ওরা পাঠায় মা সন্তান পরিবারের তরে।
ওরা কখনো বিয়ে করতে বলেনা,ওরা নাম দিয়েছে ইঞ্জয়!
আজ তুমি,কাল ও,ভাব, স্বভাবে গার্লফ্রেন্ড হলেও
দেহ প্রদান ওদের কাজ।অর্থের বিনিময় সরাসরি নয়,
ঘুরিয়ে প্যাচিয়ে,সাহায্য,গিফট এর বিনিময়ে হয়।
বিবাহিত বন্ধুরাও রাখো গার্লফ্রেন্ড!
বাড়িতে বউ সন্তান,থাকে আর্থিক কষ্টে,প্রিয়জনহীন বেদনাগ,
তুমি থাকো তাদের বিশ্বাসে,এক বার চোখ বন্ধ করে ভাবো,
তোমার স্ত্রী যদি বন্ধু রাখে,তোমার কন্যা,বোন!
শুনলে কি করবে তুমি? খুন নাকি আত্মহত্যা!
নাইট ক্লাবে ছয় মাসের প্যাকেজ প্রেমের ঝড় ছিলো এক সময়,
এখন ভাটা পড়েছে, চাকুরীর বাজার মন্দা, মানুষ কম,প্রেম কম।
প্রশ্ন বহুবার রেখেছি,গল্প,ফিচার,কলাম,মন্তব্য কবিতায়
নিরুত্তর বরাবর!
যা আমাদের নয়,যে সংস্কৃতি আমাদের নয় তা কেন আগলে ধরি।
জীবনটাই নষ্ট করি।
দেশে ফেরৎ,বেকার যারা এখন ফিরে আসতে পারছেনা
তাদের অনেকে ভালো ছিলে,অনেকেই মন্দ ছিলে
কি করে গেছ,কি রেখে গেছে,কি পেয়েছ,ভেবে দেখতো!
গার্লফ্রেন্ড থেরাপী বেশ্যালয়ে গমনের চেয়ে একটু আলাদা
জাষ্ট পতিতালয়ের পরিবর্তে হোটেলে যাওয়া।
প্রটেকশন সিস্টেম সেইম, নইলে এইডস থেকে বাঁচার উপায় নেই।
দেশী ভাই ব্রাদার, উন্নত মনা,আধুনিক,বিদেশী কালচারে রাখছেন গার্লফ্রেন্ড,
নিজের,সন্তান পরিবারকে রাখছেন শাসনে, ইয়ে না ইনসাফি হ্যায়।
গার্লফ্রেন্ড থেরাপী, ইয়ে না ইনসাফি হ্যায়।
সিঙ্গাপুর
১৭-৪-২০১৮ ইং
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





